RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ৪৯ · পঞ্চম অধ্যায় — বয়লার পরিচালনা, ইত্যাদি
বিধি৪৯

বয়লার পরিচালনা লাইসেন্স বাতিলের পদ্ধতি

বয়লার বিধিমালা, ২০২৫

আইনের ধারা ১১ এর উপ-ধারা (৪) অনুযায়ী বয়লার পরিচালনা লাইসেন্স বাতিলের পদ্ধতি হইবে নিম্নরূপ, যথা:—

(ক) পরীক্ষক কমিটি লাইসেন্স বাতিলের কারণ তদন্ত বা যাচাইপূর্বক প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রতিবেদন দাখিল করিবে;

(খ) প্রতিবেদন প্রাপ্তির পর প্রধান বয়লার পরিদর্শক আইনের ধারা ১১ এর উপ-ধারা (২) অনুসরণপূর্বক বয়লার পরিচালনা লাইসেন্স বাতিল করিবেন; এবং

(গ) বয়লার পরিচালনা লাইসেন্স বাতিল করা হইলে উহার মূলকপি প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে ফেরত প্রদান করিতে হইবে।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ১১