বিধি৩৭
পরীক্ষক কমিটির কার্যপরিধি
বয়লার বিধিমালা, ২০২৫
কমিটির কার্যপরিধি হইবে নিম্নরূপ, যথা:—
(ক) লাইসেন্স প্রাপ্তির আবেদনপত্র যাচাই-বাছাই ও পরীক্ষা গ্রহণ;
(খ) লাইসেন্স প্রদান ও বাতিলের বিষয়ে সুপারিশ প্রদান;
(গ) লাইসেন্সধারী ব্যক্তির অদক্ষতা, অবহেলা বা অসদাচরণের অভিযোগ তদন্তকরণ ও মতামত প্রদান; এবং
(ঘ) সরকার কর্তৃক, সময় সময়, অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।