বিধি১১৩
পাইপ লাইনে টহল
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
(১) পাইপ লাইনের স্বত্ত্বাধিকারী কর্তৃক সম্পূর্ণ পাইপ লাইনে কার্যকরভাবে প্রহরার ব্যবস্থা করিতে হইবে।
(২) ২ (দুই) কিলোমিটারের বেশি দৈর্ঘ্য-সম্পন্ন পাইপ লাইনের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর সম্পূর্ণ পাইপ লাইনে টেলিফোন বা বেতার যোগাযোগ ব্যবস্থা স্থাপন করিতে হইবে এবং উক্ত উদ্দেশ্যে কয়েকটি সমান্তরাল ও কাছাকাছি স্থাপিত পাইপ লাইনের জন্য একটি যোগাযোগ ব্যবস্থা পর্যাপ্ত বলিয়া গণ্য হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।