বিধি৭৯
ভর্তিকরণ পাইপ
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
(১) ভর্তিকরণ পাইপের অভ্যন্তরীণ প্রান্ত ফ্ল্যাশ ডিফ্লেকটরের সহিত সংযুক্ত থাকিতে হইবে এবং উহার বহির্প্রান্ত পেঁচকাটানো থাকিতে হইবে যাহাতে উহার সহিত ভর্তিকরণ হোসের সংযোগ স্থান দিয়া তরল পদার্থ বাহির হইতে না পারে।
(২) ভর্তি পাইপের নিম্ন প্রান্ত ট্যাংক-এর প্রায় তলদেশ পর্যন্ত বিস্তৃত থাকিতে হইবে।
(৩) ভর্তিকরণ পাইপের বহিপ্রান্তর সহিত একটি তৈল নিরোধী লকার ক্যাপ সংযুক্ত থাকিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।