বিধি১৩৬
লাইসেন্সকৃত প্রাঙ্গন চিহ্নিতকরণ ও লাইসেন্সের শর্তাবলি প্রদর্শন
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
(১) এই বিধির অধীন লাইসেন্সকৃত প্রত্যেকটি স্থাপনা, মজুদাগার অথবা সার্ভিস স্টেশনে লাইসেন্স নম্বর চিহ্নিত করিয়া সহজে দৃশ্যমান হয় এমন কোনো স্থানে বিধি ৪ হইতে বিধি ১৬ এবং বিধি ১২১ হইতে বিধি ১৩৫ এবং লাইসেন্সের শর্তাবলির কপি লটকাইয়া রাখিতে হইবে।
(২) প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণাধীন পেট্রোলিয়ামের ক্ষেত্রে উপ-বিধি (১) এর বিধানাবলি প্রযোজ্য হইবে না।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।