বিধি৭
অপ্রাপ্ত বয়স্ক এবং নেশাগ্রস্ত লোক নিয়োগে বিধি-নিষেধ
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
১৮ (আঠার) বৎসরের কম বয়স্ক বা অপ্রকৃতিস্থ কোনো ব্যক্তিকে ট্যাংক-এ পেট্রোলিয়াম ভর্তি অথবা ট্যাংক হইতে পেট্রোলিয়াম খালাস বা পেট্রোলিয়াম পরিবহনের কাজে অথবা এই বিধিমালার অধীন লাইসেন্সকৃত কোনো প্রাঙ্গণে নিয়োগ করা যাইবে না ।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।