RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৭৭ · ৮ম অধ্যায় — বৈদ্যুতিক স্থাপনা
বিধি১৭৭

ভূ-সংযোগ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) যে সকল স্থানে পেট্রোলিয়াম শোধন, মিশ্রণ , মজুদ, বোঝাই অথবা খালাস করা হয় সেই সকল স্থানে বৈদ্যুতিক ব্যবস্থা, সরঞ্জামাদি, ইমারতসমূহ, প্ল্যান্টসমূহ বৈদ্যুতিক সরঞ্জামাদি, ধাতব কোনো বস্তু এমন কি বিদ্যুৎ প্রবাহকরণে ব্যবহৃত হয় না এমন বৃহৎ আকারের সরঞ্জামাদি এবং নির্মাণাদি কার্যকরভাবে ভূ-সংযুক্ত থাকিতে হইবে এবং ভূ-সংযোগ ব্যবস্থায় বৈদ্যুতিক ব্যবস্থা এবং বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা নিম্নবর্ণিত পরিমাণের কম হইবে না, যথা:—

(ক) বৈদ্যুতিক ব্যবস্থা এবং বৈদ্যুতিক সরঞ্জামাদির ক্ষেত্রে ৪ (চার) ওহম অথবা এমন পরিমাণ যাহা বৈদ্যুতিক সার্কিটে কার্যক্রম নিরাপদ রাখা নিশ্চিত করে এই দুইটির মধ্যে যেটি কম;

(খ) বৃহৎ আকারের সরঞ্জামাদি অথবা ধাতব বস্তুতে সকল ধাতব যন্ত্রাংশ, যাহার মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয় না এই ক্ষেত্রে ১০ (দশ) ওহম।

(২) পেট্রোলিয়াম ব্যবহৃত পাইপ লাইন, ভাল্ব, প্লান্ট মজুদ ট্যাংক, সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি, সরঞ্জামাদি ইত্যাদির সকল সংযোগ স্থলে সংযোগ ব্যবস্থা দ্বারা অথবা অন্যকোনো পদ্ধতিতে বৈদ্যুতিকভাবে নিরবিচ্ছিন্ন রাখিতে হইবে এবং প্রতিটি সংযোগ স্থলের মধ্যে প্রতিরোধ ক্ষমতা ১ (এক) ওহম এর অধিক হইবে না ।

(৩) কোনো ট্যাংক অথবা আধারের সহিত যে সকল পাইপ বৈদ্যুতিকভাবে সংযুক্ত নহে সেই সকল পাইপ একটি নমনীয় পরিবাহক দ্বারা উক্তরূপ ট্যাংক অথবা আধারের সহিত কার্যকরভাবে যুক্ত থাকিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।