বাল্ক ব্যতিরেকে পেট্রোলিয়াম খালাসকরণ
(১) চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় অংশের বিধান অনুসারে বাল্ক ব্যতীত অন্য কোনোভাবে আমদানিকৃত পেট্রোলিয়াম খালাসের জন্য নির্ধারিত জেটি বা বার্জ বা লাইটার জাহাজে কনজারভেটর কর্তৃক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, নির্ধারিত স্থানে খালাস করিতে হইবে।
(২) পেট্রোলিয়াম ভর্তি কোনো ধারণপাত্র বা আধার মজবুত উপকরণ দ্বারা নির্মিত বা ছিদ্রমুক্ত না হইলে অথবা কর্তব্যে অবহেলাজনিত কারণ বা মারাত্মক দুর্ঘটনা ব্যতীত উহা ছিদ্র হইবে না বা ভাঙ্গিয়া যাইবে না মর্মে নিশ্চিত না হইলে কোনো পেট্রোলিয়াম খালাসের জন্য উহা অবরতণ করানো যাইবে না:
তবে শর্ত থাকে যে, পেট্রোলিয়াম ভর্তি ধারণপাত্র বা আধার এই বিধিমালার বিধান অনুসারে নির্মিত না হইলে চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় অংশের বিধান অনুসরণক্রমে বন্দর কনজারভেটর কর্তৃক আরোপিত শর্তে তৎকর্তৃক নির্ধারিত অন্য কোনো স্থানে পেট্রোলিয়াম খালাসের জন্য উহা অবরতণ করানো যাইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।