ট্যাংক নির্মাণের উপকরণ
নিম্নবর্ণিত বাস্তব চাহিদা (physical requirements) এবং পুরুত্ববিশিষ্ট লোহা বা স্টীল অথবা প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক অনুমোদিত অন্য কোনো উপকরণ দ্বারা ট্যাংক নির্মাণ করিতে হইবে, যথা:-
(ক) বাস্তব চাহিদা: (অ) ইল্ডপয়েন্ট সর্বনিম্ন .....................................১৭০০ কেজি /বর্গ সেমি:; (আ) চূড়ান্ত শক্তি (ultimate strength)সর্বনিম্ন................. ৩১০০ কেজি/বর্গ সেমি:; (ই) স্ট্যান্ডার্ড ৫ সেমি: গেজ দৈর্ঘের উপর সর্বনিম্ন বিস্তৃতি ২০%;
(খ) ধাতুর পুরুত্ব: (অ) প্রতি সেন্টিিমটারে ২১ লিটার আয়তন ধারণক্ষমতার জন্য ট্যাংক-এর প্রান্তভাগ মধ্যবর্তী দেয়াল, ব্যাফল এবং স্টিফেনার এর ন্যূনতম পুরুত্ব ২মিমিঃ এর কম হইবে না বা প্রতি সেন্টিিমটারে ২১ লিটার এর অধিক আয়তন ধারণ ক্ষমতার জন্য উক্ত পুরুত্ব ২.৭ মিমিঃ হইতে হইবে:
তবে শর্ত থাকে যে, ট্যাংক-এর প্রান্ত ভাগের পুরুত্ব দফা (খ) এ বর্ণিত ট্যাংক-এর খোলের পুরুত্বের চেয়ে কোনো ক্ষেত্রে কম হইবে না; (আ) প্রতি সেন্টিিমটারে লিটারে ট্যাংক-এর আয়তন ধারণক্ষমতার সহিত ট্যাংক খোলের পুরুত্বের সম্পর্ক থাকিবে এবং ট্যাংক-এর মধ্যবর্তী দেয়াল ব্যাফলস স্টিফেনারস এবং বক্রাকার খোলের ব্যাসার্ধের মধ্যে নিম্নবর্ণিত ছকে উল্লিখিত দূরত্ব বজায় থাকিবে, যথা:— ট্যাংক-এর পুরুত্ব ও ধারণ ক্ষমতা মধ্যবর্তী দেয়াল ও ব্যাফলের সংলগ্নি এবং স্টিফেনারের মধ্যে দূরত্ব ৯০ সেমি. পর্যন্ত ৯১ সেমিঃ এর ১৩৫ সেমিঃ অধিক ১৩৫ এর অধিক সেমিঃ পর্যন্ত
(১) ১৭৫ সেমিঃ পর্যন্ত খোল ব্যাসার্ধ বিশিষ্ট ট্যাংক-এ সর্বনিম্ন পুরুত্ব এবং নূন্যতম ধারণক্ষমতা
(ক) প্রতি সেমিঃ ২১ লিটার পর্যন্ত ২.০ মিমিঃ ২.০ মিমিঃ ২.০ মিমিঃ
(খ) প্রতি সেমিঃ ২১ লিটারের ঊর্ধ্বে ২৭ লিটার ২.০ মিমিঃ ২.৬ মি:মি: ২.৬ মি:মি: পর্যন্ত
(গ) প্রতি সেমিঃ ২৭ লিটারের ঊর্ধ্বে ২.৬ মি:মি: ২.৬ মি:মি: ২.৬ মি:মি:
(২)১৭৫ সেমিঃ এর অধিক কিন্তু ২২৫ সেমিঃ এর অধিক নহে এমন খোল ব্যার্সাধ বিশিষ্ট ট্যাংক- এর সর্বনিম্ন পুরুত্ব এবং আয়তন ধারণ ক্ষমতা নূন্যতম
(ক) প্রতি সেমিঃ ২১ লিটার পর্যন্ত ২.০ মি:মি: ২.০ মি:মি: ২.০ মি:মি:
(খ) প্রতি সেমিঃ ২১ লিটারের ঊর্ধ্বে ২৭ লিটার ২.৬ মি:মি: ২.৬ মি:মি: ২.৬ মি:মি: পর্যন্ত
(গ) প্রতি সেমিঃ ২৭ লিটারের অধিক ২.৬ মি:মি: ২.৬ মি:মি: ৩.৩ মি:মি:
(৩) ২৫৫ সেমিঃ এর অধিক খোল ব্যাসার্ধ বিশিষ্ট ট্যাংক-এ সর্বনিম্ন পুরুত্ব এবং নূন্যতম ধারণক্ষমতা
(ক) প্রতি সেমিঃ ২১লিটার পর্যন্ত ২.০ মি:মি: ২.০ মি:মি: ২.০ মি:মি:
(খ) প্রতি সেমিঃ ২১লিটারের ঊর্ধ্বে ২৭ লিটার ২.৬ মি:মি: ২.৬মি:মি: ৩.৩মি:মি: পর্যন্ত
(গ) প্রতি সেমিঃ ২৭ লিটারের উর্ধ্বে ২.৬ মি:মি: ৩.৩ মি:মি: ৩.৩ মি:মি:
(৪) ৩১০ সেমিঃ এর অধিক খোল ব্যাসার্ধ বিশিষ্ট ট্যাংক-এ সর্বনিম্ন পুরুত্ব এবং নূন্যতম ধারণক্ষমতা
(ক) প্রতি সেমিঃ ২১ লিটার পর্যন্ত ২.৬ মিমিঃ ৩.৩ মিমিঃ ৩.৩ মিমিঃ
(খ) প্রতি সেমিঃ ২১লিটারের ঊর্ধ্বে ২৭ লিটার ৩.৩ মিমিঃ ৩.৩ মিমিঃ ৩.৩ মিমিঃ পর্যন্ত
(গ) প্রতি সেমিঃ ২৭ লিটারের ঊর্ধ্বে ৩.৩ মিমিঃ ৩.৩ মিমিঃ ৩.৩ মিমিঃ বিঃ দ্রঃ—যদি ট্যাংক-এর বৃত্তাকার ক্রস সেকশন ব্যতীত অন্য কোনো ক্রস সেকশন থাকে, তাহা হইলে উপরি-উক্ত টেবিলে উল্লিখিত ব্যাসার্ধ উক্ত ক্রস সেকশনের জন্য সর্বোচ্চ হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।