RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৮৮ · নবম অধ্যায় — লাইসেন্স
বিধি১৮৮

লাইসেন্সে লিপিবদ্ধ শর্ত পরিবর্তন করিবার ক্ষমতা, ইত্যাদি

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) লাইসেন্সিং কর্তৃপক্ষ, লাইসেন্স ইস্যুর সময় প্রদত্ত শর্ত, কোনো বিশেষ পরিস্থিতিতে, আইন এবং এই বিধিমালার সহিত সঙ্গতি রক্ষা করিয়া পরিবর্তন বা বর্জন বা অতিরিক্ত শর্ত আরোপ করিতে পারিবে।

(২) উপ-বিধি (১) এ প্রদত্ত ক্ষমতা লাইসেন্সিং কর্তৃপক্ষ হিসাবে প্রধান বিস্ফোরক পরিদর্শক ব্যতীত অন্য কোনো লাইসেন্সিং কর্তৃপক্ষ প্রয়োগ করিতে পারিবে না।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।