RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৫৪ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৫৪

বিভিন্ন শ্রেণির পেট্রোলিয়াম একত্রে পরিবহনে বিধি-নিষেধ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) প্রথম শ্রেণির পেট্রোলিয়াম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পেট্রোলিয়ামের সহিত একত্রে একই নৌযানে বহন করিয়া তীরে বা অন্য কোনো জাহাজে নেওয়া যাইবে না।

(২) সম্পূর্ণ আলাদা পাইপ লাইন ও পাম্প-এর মাধ্যমে প্রথম শ্রেণির পেট্রোলিয়াম এবং দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম ভর্তি বা খালাসের ব্যবস্থা থাকিলে প্রধান বিস্ফোরক পরিদর্শক কোনো নৌযানকে উপ-বিধি (১) এর বিধানের প্রয়োগ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবেন।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।