বিধি১৫৬
পরিদর্শন
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
(১) সকল শোধনাগারের স্থাপনা, যন্ত্রপাতি এবং অগ্নিনির্বাপনের সরঞ্জামাদির বাস্তব অবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ামকের (factors) ভিত্তিতে উক্তরূপ স্থাপনা, যন্ত্রপাতি এবং অগ্নিনির্বাপনের সরঞ্জামাদি প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক নির্ধারিত সময় ও পদ্ধতিতে নিয়মিত পরিদর্শন এবং পরীক্ষা করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত পরিদর্শন এবং পরীক্ষার ফলাফল বিবরণীর রেকর্ড নিয়মিতভাবে সংরক্ষণ করিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।