RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৩১ · পঞ্চম অধ্যায় — পেট্রোলিয়াম মজুদ
বিধি১৩১

ট্যাংক-এ ভূ-সংযোগ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) ওয়েল হেড ট্যাংক অথবা ৫০,০০০ (পঞ্চাশ হাজার ) লিটার ধারণক্ষমতা সম্পন্ন তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম ট্যাংক ব্যতীত মজুদের প্রত্যেকটি ট্যাংক অথবা অন্য কোনো ধারণপাত্রকে উহাদের বিপরীত দিকের চূড়ান্ত বিন্দুতে কার্যকর পদ্ধতিতে অন্যূন ২ (দুই) টি স্বতন্ত্র স্থানে ভূমির সহিত বৈদ্যুতিকভাবে সংযুক্ত করিতে হইবে এবং এইরূপ সকল ধাতব সংযোগ ট্যাংক বা ধারণপাত্র বা আধারের সহিত বৈদ্যুতিকভাবে সংযুক্ত থাকিতে হইবে।

(২) উপ-বিধি (১) এ উল্লিখিত সংযোগ ও সংস্পর্শসমূহ যথাসম্ভব কম রাখিতে হইবে এবং সকল সংযোগ পেরেক দ্বারা আটকানো ও ঝালাইকৃত থাকিবে যাহাতে উহা যান্ত্রিক এবং বৈদ্যুতিকভাবে সংহত হয়।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।