ট্যাংক নির্মাণ
(১) বাল্কে পেট্রোলিয়াম মজুদ করিবার জন্য ওয়েল হেড ট্যাংক ব্যতীত প্রত্যেকটি ট্যাংক বা ধারণপাত্র বা আধার বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট কর্তৃক প্রণীত অথবা প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক স্বীকৃত অন্য কোনো আন্তর্জাতিক কোড বা স্পেসিফিকেশন অনুসারে নির্মাণ করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, মজুতব্য পেট্রোলিয়াম-এর কোনো বিশেষ বৈশিষ্ট্য বা প্রয়োজনীয় অন্য কোনো কারণে লোহা অথবা স্টীল ব্যতীত অন্য কোনো উপযুক্ত উপকরণ দ্বারা ট্যাংক বা ধারণপাত্র বা আধার নির্মাণ করা যাইবে এবং উক্ত ক্ষেত্রে উপকরণ হিসাবে গ্লাস সংযোজিত প্লাস্টিক (glass reinforced plastic) উপকরণও ব্যবহার করা যাইবে।
(২) ট্যাংক বা ধারণপাত্র বা আধার—
(ক) নিখুঁত প্রকৌশল পদ্ধতিতে অদাহ্য পদার্থ দ্বারা নির্মাণ করিয়া মজবুত ভিত্তি বা কাঠামোর উপর খাড়াভাবে স্থাপন করিতে হইবে;
(খ) এর উচ্চতা উহার ব্যাসের দেড়গুণ অথবা ২০ (বিশ) মিটার, এই দুইয়ের মধ্যে যাহা দৈর্ঘ্যে কম, এর অধিক হইতে পারিবে না এবং উচ্চতার পরিমাপ উহার তলদেশের নিম্নতম বিন্দু হইতে শীর্ষ দেশের বক্রকোণ (curb angles) পর্যন্ত হইতে হইবে;
(গ) এর মোট ধারণক্ষমতার শতকরা ৫ (পাঁচ) ভাগ বায়ুর জন্য খালি রাখিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।