ট্যাংক-এ কেরোসিন মজুদে সতর্কতা
(১) কেরোসিন মজুদের কোনো ট্যাংক-এ ভুলক্রমে যাহাতে প্রথম শ্রেণির পেট্রোলিয়াম সরবরাহ না করা হয় সে বিষয়টি নিশ্চিতকরণের নিমিত্ত বিশেষ সতর্কতা অবলম্বনপূর্বক উহাতে বিশেষভাবে সনাক্তকরণের চিহ্ন থাকিতে হইবে এবং উক্তরূপ সম্ভাব্য ত্রুটি যাহাতে না ঘটে সেইজন্য কেরোসিন মজুদ ট্যাংক-এর ভিন্ন ধরনের স্বতন্ত্র ভর্তিকরণ সংযোগ ব্যবস্থা রাখিতে হইবে।
(২) কেরোসিন এবং প্রথম শ্রেণির পেট্রোলিয়াম পাশাপাশি স্থাপিত কোনো বিভক্ত ট্যাংক-এ (compartmented tanks) মজুদ করা যাইবে না।
(৩) বিধি ১৩ এর দফা (খ) এর অধীন গ্যাস মুক্ত হইয়াছে মর্মে প্রত্যয়ন পাওয়া গেলে প্রথম শ্রেণির পেট্রোলিয়াম মজুদকৃত ট্যাংক-এ কেরোসিন মজুদ করা যাইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।