RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৩৯ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৩৯

পেট্রোলিয়াম পরিবহনকারী নৌযান নির্মাণের প্রয়োজনীয় উপকরণ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) বিধি ৩৮ এর উপ-বিধি (২) এর অধীন স্বীকৃত ওয়াগন ফেরী ব্যতীত বাল্ক বা ট্যাংক-এ পেট্রোলিয়াম বহনকারী প্রতিটি জাহাজ বা নৌযান উহার মোট আয়তনের অনুপাতে লোহা বা ইস্পাত খণ্ড দ্বারা শক্তভাবে নির্মাণ করিতে হইবে।

(২) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, বিশেষ পরিস্থিতিতে, প্রধান বিস্ফোরক পরিদর্শক তৎকর্তৃক আরোপিত শর্তাবলি সাপেক্ষে, লোহা বা ইস্পাত ব্যতীত অন্য কোনো উপকরণ দ্বারা নির্মিত জাহাজ অথবা নৌযান ব্যবহারের অনুমতি প্রদান করিতে পারিবেন।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।