দেশি নৌযানে পেট্রোলিয়াম পরিবহনের ক্ষেত্রে শর্তাবলি
নিম্নবর্ণিত শর্তাবলি পালন ব্যতীত দেশি নৌযানে পেট্রোলিয়াম পরিবহন করা যাইবে না, যথা:-
(ক) পেট্রোলিয়াম ২০০ (দুইশত) লিটার ধারণক্ষমতা সম্পন্ন স্ক্রু দ্বারা মজবুতভাবে বন্ধ স্টীল ব্যারেল অথবা ২০ (বিশ) লিটার ধারণক্ষমতা সম্পন্ন আবদ্ধ স্টীলের ড্রামে, অনধিক তিনস্তর, অথবা ১০ (দশ) লিটার ধারণক্ষমতা সম্পন্ন আবদ্ধ স্টীলের ড্রামে অনধিক ছয়স্তর, নৌযানে বহন করা যাইবে;
(খ) সকল ব্যারেল বা টিন সতর্কতার সহিত পরীক্ষা করিতে হইবে এবং ছিদ্রযুক্ত কোনো ব্যারেল বা টিন কোনো নৌযানে রাখা যাইবে না;
(গ) ডেক বিহীন নৌযান অথবা ডেক বিশিষ্ট নৌযানের ডেকের পশ্চাতে যেখানে নাবিকদের বসবাসের ব্যবস্থা থাকে উহার ১.২ মিটারের মধ্যে কোনো ব্যারেল, ড্রাম বা টিন রাখা যাইবে না; এবং
(ঘ) নৌযানে কোনো যাত্রী বহন করা যাইবে না। চতুর্থ অংশ স্থলপথে পরিবহন
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।