ট্যাংক যুক্ত পরিবহন যানের মূল নকশা
(১) বাল্ক পেট্রোলিয়াম পরিবহনকারী ট্যাংকযুক্ত পরিবহন যানের মূল নকশা দক্ষ প্রকৌশল পদ্ধতিতে প্রণয়ন করিতে হইবে যাহাতে পরিবহন যানটির ইঞ্জিন নির্মাণে ব্যবহৃত সরঞ্জামাদি নিরাপদ রাস্তা অতিক্রম (safe road performance) ও ইঞ্জিনের ব্রেক এর মধ্যে পরিবহন যানটির সঠিক কাঠামোগত সম্পর্ক নিশ্চিত থাকে।
(২) পরিবহন যানটির বডি, চেসিস, সংযুক্ত ট্যাংক এবং অন্যান্য সরঞ্জামাদি অগ্নি নিরোধী উপকরণ দ্বারা মজবুতভাবে নির্মাণ করিতে হইবে যাহাতে স্বাভাবিক পরিচালনের সময় পরিবহন যানে ধারণকৃত পেট্রোলিয়াম চুয়াইতে না পারে এবং দুর্ঘটনায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি প্রতিরোধ করিতে পারে।
(৩) কোনো ট্যাংক-এর সর্বোচ্চ প্রস্থ যে পরিবহন যানের উপর উহাকে স্থাপন করা হইবে অথবা যে পরিবহন যান উহাকে টানিয়া লইবে সেই পরিবহন যানের মোট প্রস্থের চেয়ে কম হইতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।