RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৯ · দ্বিতীয় অধ্যায় — সাধারণ বিধানাবলি
বিধি৯

পেট্রোলিয়াম সরবরাহ এবং প্রেরণে বিধি-নিষেধ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) কোনো ব্যক্তি পেট্রোলিয়াম মজুদের লাইসেন্সধারী অথবা তৎকর্তৃক নিয়োজিত প্রতিনিধি ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে পেট্রোলিয়াম সরবরাহ বা প্রেরণ করিতে পারিবে না।

(২) কোনো ব্যক্তি বাল্কে পেট্রোলিয়াম পরিবহনের জন্য নিয়োজিত কোনো জল বা স্থল পথে ট্যাংক-এ পেট্রোলিয়াম পরিবহনের জন্য যথাক্রমে- ফরম ‘ড’ বা ফরম ‘ঢ’ তে প্রদত্ত লাইসেন্সের মেয়াদ না থাকিলে কোনো জলযান বা স্থলযানে পেট্রোলিয়াম সরবরাহ করিতে পারিবে না ।

(৩) কোনো ব্যক্তি লাইসেন্সে উল্লিখিত, শ্রেণি ব্যতীত অন্য কোনো শ্রেণির পেট্রোলিয়াম, বা পরিমাণের অধিক পরিমাণ পেট্রোলিয়াম, অন্য কোনো ব্যক্তির নিকট প্রেরণ বা সরবরাহ করিতে পারিবে না ।

(৪) আইনের সংশ্লিষ্ট বিধান অনুসারে যে পরিমাণ পেট্রোলিয়াম মজুদ করিতে লাইসেন্সের প্রয়োজন নাই সেই পরিমাণ পেট্রোলিয়াম কোনো ব্যক্তিকে প্রেরণ বা সরবরাহের ক্ষেত্রে ও প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে এই বিধির বিধানাবলি প্রযোজ্য হইবে না।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।