বিধি১৬৪
আদর্শ পরীক্ষণ সরঞ্জাম
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
পেট্রোলিয়াম পরীক্ষণে ব্যবহার্য সরঞ্জাম-
(ক) বাংলাদেশ স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন অনুযায়ী হইতে হইবে এবং উহা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কার্যকর থাকিতে হইবে; এবং
(খ) আইনের ধারা ১৪ এর উপ-ধারা (১) অনুসারে সরকার কর্তৃক নিযুক্ত কর্মকর্তা কর্তৃক উহা প্রত্যায়িত হইতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা: ধারা ১৪