RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৯৫ · নবম অধ্যায় — লাইসেন্স
বিধি১৯৫

লাইসেন্স উপস্থাপন, ইত্যাদি

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) আইনের ধারা ১৩ এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা কোনো লাইসেন্স তলব করিলে, লাইসেন্সধারী বা উক্ত লাইসেন্স বলে পরিচালিত কর্মকান্ডের সহিত সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত ব্যক্তি উক্ত লাইসেন্স বা উহার প্রামাণিক অনুলিপি উপস্থাপন করিবে।

(২) লাইসেন্সধারীর আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সিং কর্তৃপক্ষ লাইসেন্সের প্রামাণিক অনুলিপি প্রদান করিতে পারিবে, যদি—

(ক) প্রতিটি অনুলিপির জন্য মূল লাইসেন্স বাবদ নির্ধারিত ফি প্রদান করা হয়; এবং

(খ) সংশ্লিষ্ট অনুমোদিত নকশার অনুলিপি দাখিল করা হয়।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা: ধারা ১৩