RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৬৫ · সপ্তম অধ্যায় — পেট্রোলিয়াম পরীক্ষণ
বিধি১৬৫

সরঞ্জামাদির প্রত্যয়নপত্র

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) ফ্ল্যাশ পয়েন্ট নির্ণয়ে ব্যবহৃতব্য সরঞ্জাম আদর্শ পরীক্ষণ সরঞ্জামের সহিত তুলনা করিবার জন্য কোনো সরঞ্জাম বিধি ১৬৪ এর দফা (খ) তে উল্লিখিত কর্মকর্তার নিকট জমা প্রদান করা হইলে উক্ত কর্মকর্তা থার্মোমিটার, ব্যারোমিটার অথবা এ্যানারয়েডসহ ফ্ল্যাশপয়েন্ট নির্ণয়ে সরঞ্জামাদি পরীক্ষা করিবে।

(২) যদি পরীক্ষণ সরঞ্জামাদি, থার্মোমিটার, ব্যারোমিটার অথবা এ্যানারয়েড যদি বাংলাদেশ স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন অনুযায়ী না হয়, তাহা হইলে আইনের ধারা ১৫ এর অধীন উক্ত সরঞ্জামাদি ব্যবহারের সনদপত্র প্রদান করা যাইবে না।

(৩) বাংলাদেশ স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন অনুসরণকৃত আদর্শ পরীক্ষণ সরঞ্জামের সহিত সামঞ্জস্যপূর্ণ হইলে পরীক্ষণ সরঞ্জাম ব্যবহারের অনুকূলে পরীক্ষণ কর্মকর্তা ফরম ‘ঙ’ তে সনদপত্র প্রদান করিবেন এবং উক্ত সনদপত্রের মেয়াদ হইবে ৩ (তিন) বৎসর।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা: ধারা ১৫