বিধি৭৮
অগ্নিকান্ডের ক্ষেত্রে জরুরি বায়ু চলাচল পথ
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
(১) বিধি ৭৭ অনুসারে স্বাভাবিক বায়ু চলাচল ব্যবস্থা ছাড়াও ট্যাংক-এর প্রতিটি কক্ষে ফিউজিবল ধরনের জরুরী বায়ু চলাচল পথের সুবিধা থাকিতে হইবে এবং উক্ত পথের মুখের নলটির ক্ষেত্রেফল হইবে ৮ বর্গ সেন্টিিমটার + কিলোলিটারে কক্ষের গ্রোস ধারণক্ষমতার ৪.৩০ গুণ।
(২) জরুরি বায়ু চলাচল ব্যবস্থা এমনভাবে নির্মাণ করিতে হইবে যাহাতে কোনো দুর্ঘটনায় পরিবহন যানটি উল্টাইয়া গেলেও উল্টানো অবস্থায় চাপ বৃদ্ধি ব্যতীত উক্ত পথ দিয়া তরল পদার্থ নির্গমন হইতে না পারে।
(৩) উপ-বিধি (১) এ বর্ণিত ফিউজিবল বায়ু চলাচল পথ অন্যূন ৯৩º সেঃ তাপমাত্রায় কার্যকর হইবে ।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।