RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ২০১ · দ্বাদশ অধ্যায় — বিবিধ
বিধি২০১

বিপজ্জনক কার্য

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) কোনো স্থাপনা, মজুদাগার, ধারণপাত্র, পরিবহন যান অথবা স্থান যেখানে পেট্রোলিয়াম আমদানি, উৎপাদন, মজুদ, শোধন পুনরুদ্ধার বা মিশ্রণ করা হয় এমন কোনো স্থানে এই বিধিমালা বা লাইসেন্সে উল্লেখ নাই এমন কোনো কার্য সংঘটিত হইতেছে যাহা বিপজ্জনক বলিয়া একজন বিস্ফোরক পরিদর্শকের নিকট যথার্থ বলিয়া প্রতীয়মান হইলে তিনি সংশ্লিষ্ট স্থাপনা, মজুদাগার, ধারণপাত্র, পরিবহন যান, শোধনাগার পুনরুদ্ধার বা মিশ্রণাগারে বা স্থানে মালিক দখলদার বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে উক্তরূপ ত্রুটি বা ঝুঁকি, লিখিত আদেশে উল্লিখিত সময়ের মধ্যে, দূর করিবার জন্য যথাযথ নির্দেশ প্রদান করিতে পারিবে।

(২) উপ-বিধি (১) এ বর্ণিত আদেশের কারণে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হইলে, উক্ত ব্যক্তি, আদেশপত্রে উল্লিখিত সময়সীমার মধ্যে প্রধান বিস্ফোরক পরিদর্শকের নিকট আপীল করিতে পারিবে এবং উক্ত আপীলে প্রধান বিস্ফোরক পরিদর্শকের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।

(৩) উপ-বিধি (২) এ বর্ণিত প্রতিটি আপীল আবেদন লিখিতভাবে দাখিল করিতে হইবে এবং যে আদেশের বিরুদ্ধে আপীল করা হইবে উহার একটি কপিও আপীল আবেদনের সহিত সংযুক্ত করিতে হইবে।

(৪) কোনো ব্যক্তি উপ-বিধি (১) এ বর্ণিত আদেশে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রদত্ত নির্দেশনা পরিপালন করিতে ব্যর্থ হইলে অথবা উপ-বিধি (২) অনুসারে আপীল করা হইলে উক্ত আপীলের প্রেক্ষিতে প্রধান বিস্ফোরক পরিদর্শকের সিদ্ধান্ত নির্ধারিত সময়সীমার মধ্যে পালন করিতে ব্যর্থ হইলে, এই বিধির বিধান লংঘন হইয়াছে বলিয়া গণ্য হইবে ।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।