বিধি১৯৩
আপীল
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
(১) লাইসেন্স ইস্যু, সংশোধন বা নাবায়নের আবেদন প্রত্যাখ্যানের আদেশ অথবা লাইসেন্স বাতিল বা সাময়িক বাতিলের আদেশ প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক জারিকৃত হইলে উহার বিরুদ্ধে সরকারের নিকট এবং লাইসেন্স নবায়নের আবেদন প্রত্যাখানের আদেশ কোনো বিস্ফোরক পরিদর্শক কর্তৃক জারিকৃত হইলে উহার বিরুদ্ধে প্রধান বিস্ফোরক পরিদর্শকের নিকট আপীল করা যাইবে।
(২) বিরোধীয় আদেশ প্রদানের তারিখের ৪ (চার) সপ্তাহের মধ্যে উহার একটি অনুলিপিসহ আপীলের আবেদন দাখিল করিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।