RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৮৬ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৮৬

ট্যাংক-এ ব্যতীত অন্যান্য পরিবহন যানে পরিবহন

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) ট্যাংক-এ ব্যতীত পেট্রোলিয়াম বহনকারী প্রত্যেকটি পরিবহন যান মজবুত করিয়া নির্মাণ করিতে হইবে এবং উহার পার্শ্ব এবং পশ্চাৎ ভাগ পর্যাপ্ত উচ্চতা সম্পন্ন হইতে হইবে এবং পরিবহন যানটি ভালভাবে রক্ষণাবেক্ষণ করিতে হইবে।

(২) অযান্ত্রিক গাড়ীতে যদি বোঝা শক্তভাবে আটকানো থাকে তাহা হইলে উপ-বিধি (১) এ উল্লিখিত পরিবহন যানের পার্শ্ব এবং পশ্চাৎ ভাগের উচ্চতা সম্পর্কিত শর্ত এই ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।

(৩) পরিবহন যানের সকল ধারণপাত্র বা আধার এমনভাবে বোঝাই করিতে হইবে যাহাতে উহা পরিবহন যানের পার্শ্বে বা পশ্চাতে বাড়িয়া না থাকে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।