বিধি৮২
চিহ্নিতকরণ
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
বিধি ৪ এর বিধান সাপেক্ষে, পেট্রোলিয়াম পরিবহন কাজে ব্যবহৃত প্রত্যেক ট্যাংক, ভর্তি বা খালি যে অবস্থায়ই থাকুক না কেন, পরিবহন যানের সম্মুখভাগের উভয়দিকে অন্যূন ৭ (সাত) সেন্টিিমটার উচ্চতাবিশিষ্ট অক্ষর দ্বারা স্পষ্টভাবে সামঞ্জস্যপূর্ণ রঙে দাহ্য এবং দাহ্য তরল পদার্থের সাধারণ নাম যেমন- “পেট্রোল’’, ‘‘মোটর স্পিরিট’’, ‘‘কেরোসিন’’, ইত্যাদি লিখিয়া রাখিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।