বিধি৯৩
পার্কিংয়ের উপর বাধা-নিষেধ
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
সড়কপথে পেট্রোলিয়াম বহনকারী কোনো পরিবহন যান জনপথ অথবা ঘন জনবহুল এলাকা অথবা উচ্চ চাপ বৈদ্যুতিক লাইনের নীচে অথবা আগুনের উৎস হইতে ৯ (নয়) মিটারের মধ্যে পার্ক করা যাইবে না।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।