বিধি১৫৯
শোধনাগার স্থায়ীভাবে বন্ধকরণ
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
কোনো শোধনাগার স্থায়ীভাবে বন্ধ করা হইলে উহার চারপাশের বেষ্টনীর অভ্যন্তরস্থ এলাকায় বিদ্যমান ৯৫º (পঁচানব্বই) সেলসিয়াসের কম ফ্ল্যাশ পয়েন্ট বিশিষ্ট পেট্রোলিয়াম যথাশীঘ্র অপসারণ করিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।