RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৬০ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৬০

বাল্ক হেডের শর্তাবলি

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) দেশি নৌযান ব্যতীত সকল ধরনের নৌযানে ছিদ্রবিহীন দৃঢ় গ্যাস নিরোধক এবং দেশি নৌযানে ছিদ্র বিহীন দৃঢ় বাল্ক হেড নৌযানের খোল ও নাবিকদের বাসস্থানের মধ্যবর্তী স্থানে স্থাপন করিতে হইবে এবং পশ্চাৎ প্রান্ত পাটাতন বিশিষ্ট নৌযানের ক্ষেত্রে বাল্ক হেড উক্ত পাটাতনের সরাসরি সম্মুখে স্থাপন করিতে হইবে।

(২) ডেকবিশিষ্ট নৌযানের বাল্কহেড ডেক পর্যন্ত বিস্তৃত থাকিবে এবং অন্যান্য নৌযানের ক্ষেত্রে উহা পোতপার্শ্বের উপরদিকের কিনারায় ১৫ (পনের) সেন্টিিমটার উচ্চতা পর্যন্ত পৌছাইতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।