বিধি৮
পেট্রোলিয়াম স্থাপনা, পরিবহন যান ইত্যাদি পরিচালনা ও তদারকিকরণ
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
লাইসেন্সের শর্তাবলি সম্পর্কে বিশেষভাবে অবহিত আছেন এইরূপ একজন অভিজ্ঞ দায়িত্বশীল তত্ত্বাবধায়ক লাইসেন্সকৃত যে কোনো পেট্রোলিয়াম স্থাপনা, সার্ভিস স্টেশন, মজুদাগার, ফিলিং স্টেশন অথবা পরিবহন যানের সকল কার্যাবলি পরিচালনা ও তদারকি করিবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।