লাইসেন্স হস্তান্তরে বিধি-নিষেধ
(১) আইন ও এই বিধিমালার অধীন প্রদত্ত কোনো লাইসেন্স হস্তান্তরযোগ্য হইবে না এবং লাইসেন্সে বর্ণিত স্থান ব্যতীত অন্য কোনো স্থানে উক্ত লাইসেন্স বলে কোনো কার্যক্রম পরিচালনা করা যাইবে না।
(২) কোনো লাইসেন্সকৃত পরিবহন যান, মজুদাগার বা মজুদ স্থাপনার মালিকানা পরিবর্তন হইলে নূতন সত্ত্বাধিকারী এতদ্সংক্রান্ত মালিকানা সংক্রান্ত প্রমাণপত্রসহ হস্তান্তরের অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নূতন লাইসেন্সের জন্য পূর্ব অনুমোদিত অনুরূপ নকশায় নূতন সত্ত্বাধিকারীর নাম, ঠিকানা, ইত্যাদি লিপিবদ্ধ করিয়া সত্ত্বাধিকারীর স্বাক্ষরিত ৫ (পাচ) সেট নকশা এবং প্রয়োজনীয় লাইসেন্স ফিসহ নির্ধারিত ফরমে লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট আবেদন করিবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।