পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — তফসিল
সরকারি গেজেটের পৃষ্ঠা (PDF পৃষ্ঠা ৬৭–১১২)। মূল PDF

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮ ১৪২৪১
তফসিল-১
লাইসেন্স
[বিধি ১৮৪ দ্রষ্টব্য]
ক্রমিক লাইসেন্স প্রদানের উদ্দেশ্য লাইসেন্সিং কর্তৃপক্ষ ফরম (তফসিল-২
নং দ্রষ্টব্য)
১। ফরম ‘জ’ অনধিক ৪০০ লিটার প্রথম শ্রেণির প্রধান বিস্ফোরক পরিদর্শক
পেট্রোলিয়াম আমদানি এবং অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত
মজুদাগারে মজুদের জন্য। কোনো বিস্ফোরক পরিদর্শক।
২। ফরম ‘ঝ’ অনধিক ২৫০০০ লিটার দ্বিতীয় প্রধান বিস্ফোরক পরিদর্শক
শ্রেণির অথবা আংশিক দ্বিতীয় ও অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত
আংশিক তৃতীয় শ্রেণির একত্রে কোনো বিস্ফোরক
২৫০০০ লিটার অথবা ৪৫০০০ লিটার পরিদর্শক।
তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম আমদানি
এবং ট্যাংক ব্যতীত অন্যবিধ পাত্রে
মজুদের জন্য।
৩। ফরম ‘ঞ’ প্রথম শ্রেণির পেট্রোলিয়াম ৪০০ প্রধান বিস্ফোরক পরিদর্শক
লিটারের অধিক, দ্বিতীয় শ্রেণির অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত
পেট্রোলিয়াম ২৫০০০ লিটারের কোনো বিস্ফোরক
অধিক, আংশিক দ্বিতীয় ও আংশিক পরিদর্শক।
তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম একত্রে
২৫০০০ লিটারের অধিক বা ৪৫,০০০
লিটারের অধিক তৃতীয় শ্রেণির
পেট্রোলিয়াম আমদানি এবং ট্যাংক
ব্যতীত অন্যবিধ পাত্রে
মজুদের জন্য ।
৪। ফরম ‘ট’ মোটরযানে জ্বালানি সরবরাহের প্রধান বিস্ফোরক পরিদর্শক
উদ্দেশ্যে পাম্প সংযুক্ত ট্যাংক-এ অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত
পেট্রোলিয়াম মজুদের জন্য। কোনো বিস্ফোরক পরিদর্শক।
৫। ফরম ‘ঠ’ পেট্রোলিয়াম আমদানি ও স্থাপনায় প্রধান বিস্ফোরক পরিদর্শক ।
মজুদের জন্য।
৬। ফরম ‘ড’ জলপথে ট্যাংক-এ পেট্রোলিয়াম প্রধান বিস্ফোরক পরিদর্শক।
পরিবহনের জন্য।
৭। ফরম ‘ঢ’ স্থলপথে ট্যাংক-এ পেট্রোলিয়াম প্রধান বিস্ফোরক পরিদর্শক
পরিবহনের জন্য। অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত
কোনো বিস্ফোরক পরিদর্শক।
৮। বিশেষ ফরম উপরের ১, ২, ৩ ও ৫ নং ক্রমিকের প্রধান বিস্ফোরক পরিদর্শক।
ব্যতিক্রমধর্মী পেট্রোলিয়াম মজুদ ও
আমদানির জন্য।

এই পৃষ্ঠার লেখা
১৪২৪২ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮
তফসিল-২
ফরসমূহ
ফরম ‘ক’
[বিধি ২৩, ৩২ দ্রষ্টব্য]
পেট্রোলিয়াম বহনকারী জাহাজ বন্দরে প্রবেশ করিবার পূর্বে ক্যাপ্টেন অথবা আমদানিকারক
বা এজেন্ট কর্তৃক প্রদত্ত ঘোষণা।
জাহাজের নাম:..................................
পেট্রোলিয়ামের শ্রেণি জাহাজে বহনকৃত মোট বন্দরে খালাসতব্য মন্তব্য
পেট্রোলিয়ামের পরিমাণ পেট্রোলিয়ামের পরিমাণ
মোটরযানে জ্বালানি
হিসাবে ব্যবহৃতব্য
প্রথম শ্রেণির
পেট্রোলিয়াম
অন্যান্য প্রথম শ্রেণির
পেট্রোলিয়াম
দ্বিতীয় শ্রেণির
পেট্রোলিয়াম
তৃতীয় শ্রেণির
পেট্রোলিয়াম
ক্যাপ্টেনের স্বাক্ষর
আমদানিকারক বা এজেন্টের স্বাক্ষর

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮ ১৪২৪৩
ফরম ‘খ’
[বিধি ১৬৯ দ্রষ্টব্য ]
আমদানিকৃত পেট্রোলিয়াম পরীক্ষার সনদ
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, .................... জাহাজ যোগে প্রেরিত পেট্রোলিয়াম
আমার কর্তৃক পরীক্ষা করা হইয়াছে এবং পরীক্ষিত নমুনার ফ্ল্যাশ পয়েন্ট নিম্নে উল্লেখ করা হইল:—
পেট্রোলিয়াম ট্যাংক-এ, ব্রান্ড ট্যাংক, ড্রাম, পরিমাণ ফ্ল্যাশ পয়েন্ট
ক্যান ইত্যাদির
ড্রামে বা ক্যানে কিনা
সংখ্যা
উহার বিবরণ
যে বন্দর হইতে জাহাজীকরণ করা হইয়াছে উহার নাম:.............................................
প্রেরণকারীর নাম:..................................................
তারিখ: পরীক্ষণ কর্মকর্তার স্বাক্ষর ও পদবী।

এই পৃষ্ঠার লেখা
১৪২৪৪ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮
ফরম ‘গ’
[বিধি ১৮৪ দ্রষ্টব্য]
ট্যাংক-এ পেট্রোলিয়াম পরিবহনের লাইসেন্সের আবেদনপত্র।
১। আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা :
২। যে পরিবহনযানে পেট্রোলিয়াম পরিবহন করা হইবে
উহা যাহার নামে নিবন্ধিত তাহার নাম ও ঠিকানা :
৩। যে পরিবহনযানে পেট্রোলিয়াম পরিবহন করা হইবে উহার নাম :
নিবন্ধন নম্বর :
গ্রোস টন/মোট ওজন :
নীট টন/পরিবাহী ওজন :
প্রকোষ্ঠের সংখ্যা এবং প্রত্যেকটি প্রকোষ্ঠের
প্রত্যায়িত ধারণক্ষমতা (লিটারে) :
পরিবহন যোগ্য পেট্রোলিয়ামের শ্রেণি :
পরিবহনের সংবিধিবদ্ধ বিধানাবলি সম্পর্কে
সম্যক জ্ঞানসম্পন্ন চালক ও তত্ত্বাবধায়ক পরিবহন যানটিতে
নিয়োজিত কিনা :
অন্য কোনো তথ্য (যদি থাকে) :
আমি/ আমরা এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, উপরের তথ্যাবলী যাচাই করা হইয়াছে এবং
উহা সত্য। আমি/ আমরা অঙ্গীকার করিতেছি যে, আইন ও এই বিধিমালার অধীন ইস্যুকৃত লাইসেন্সের
শর্ত পালন করিয়া উপরোক্ত পরিবহনযানে পেট্রোলিয়াম পরিবহন করিব। আমি /আমরা অবহিত আছি
যে, আইন বা এই বিধিমালার কোনো বিধান এবং লাইসেন্সের কোনো শর্ত লংঘনকারী অনধিক
০৬ (ছয়) মাস কারাদণ্ড বা অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবে।
দ্বিতীয়বার বা পুনঃপুন একই ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের
দ্বিগুণ হারে দণ্ডিত হইবেন।
তারিখ:
আবেদনকারীর স্বাক্ষর
টীকা: আবেদনের সাথে দাখিলকৃত কাগজপত্র:
(১) বিধি ১৮৪(২)অনুযায়ী ৫ সেট নকশা।
(২) বিধি ১৮৪ (১১) অনুযায়ী নির্ধারিত ফি প্রদানের কাগজপত্র।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮ ১৪২৪৫
ফরম ‘ঘ’
[বিধি ১৮৪, ১৮৯ দ্রষ্টব্য]
পেট্রোলিয়াম মজুদকরণ অথবা আমদানি এবং মজুদকরণের জন্য লাইসেন্স ইস্যু বা লাইসেন্স
সংশোধনের আবেদন
১। আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা :
২। পেট্রোলিয়াম যে প্রাঙ্গণে মজুদ করা হইবে উহার অবস্থান :
জেলা :
উপজেলা/থানা :
গ্রাম/শহর/মৌজা :
খতিয়ান ও দাগ নং/হোল্ডিং নং :
৩। পেট্রোলিয়াম মজুদের প্রস্তাবিত : ১ম শ্রেণি ২য় শ্রেণি ৩য় শ্রেণি
ট্যাংক-এ :
পরিমাণ
ট্যাংক-এ নহে :
৪। কোন ফরমে লাইসেন্স প্রয়োজন :
৫। ফরমে উল্লিখিত সকল শর্তাবলি
প্রাঙ্গণটিতে পালন করে কি? :
৬। প্রাঙ্গণে ইতোপূর্বে মজুদকৃত পেট্রোলিয়ামের পরিমাণ :
৭। পেট্রোলিয়ামে আমদানির প্রস্তাবিত পরিমাণ :
৮। অতিরিক্ত তথ্য, যদি থাকে :
৯। মন্তব্য :
আমি/ আমরা এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, উপরের তথ্যাবলী যাচাই করা হইয়াছে এবং
উহা সত্য। আমি/আমরা অঙ্গীকার করিতেছি যে, আইন ও এই বিধিমালার অধীন ইস্যুকৃত লাইসেন্সের
শর্ত পালন করিয়া উপরোক্ত প্রাঙ্গণে পেট্রোলিয়াম মজুদ করিব। আমি /আমরা অবহিত আছি যে,
আইন বা এই বিধিমালার কোনো বিধান এবং লাইসেন্সের কোনো শর্ত লংঘনকারী অনধিক ০৬ (ছয়)
মাস কারাদণ্ড বা অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবে । দ্বিতীয়বার বা
পুনঃপুন একই ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডিত
হইবেন।
তারিখ: আবেদনকারীর স্বাক্ষর
টীকা: আবেদনের সাথে দাখিলকৃত কাগজপত্র:
(১) বিধি ১৮৪(২)অনুযায়ী ৫ সেট নকশা।
(২) বিধি ১৮৪ (১১) অনুযায়ী নির্ধারিত ফি প্রদানের কাগজপত্র।

এই পৃষ্ঠার লেখা
১৪২৪৬ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮
ফরম ‘ঙ’
[বিধি ১৬৫ দ্রষ্টব্য]
সরঞ্জামাদি সংক্রান্ত সনদপত্র
পরীক্ষণীয় সরঞ্জামের নাম:
নমুনা সনাক্তকরণ নং
নির্মাতার নাম
স্লাইড নং
থার্মোমিটারসহ নাম.............................................তৈল কাপ নং...................................
ওয়াটার বাথ কাপ নং...............................................................................................
থার্মোমিটারসহ দাখিলকৃত উপরিল্লিখিত সরঞ্জামটি আর্দশ পরীক্ষণ সরঞ্জামের সহিত......................
তারিখে নিম্নস্বাক্ষরকারী কর্তৃক তুলনা করিয়া পরীক্ষণে উহা সামঞ্জস্যপূর্ণ বলিয়া প্রতীয়মান হয়।
থার্মোমিটার, ব্যারোমিটার অথবা এ্যানারয়েড রিডিংয়ে নিম্নবর্ণিত সংশোধনী প্রয়োজনঃ
থার্মোমিটার নং :
ব্যারোমিটার নং :
এ্যানারয়েড নং :
এই সনদপত্রের মেয়াদ............................তারিখ হইতে ৩ (তিন) বৎসর পর্যন্ত বহাল থাকিবে।
তারিখ :
সূত্র :
পরীক্ষণ কর্মকর্তার স্বাক্ষর
পদবী

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮ ১৪২৪৭
ফরম ‘চ’
[বিধি ১৬৬ দ্রষ্টব্য]
পরীক্ষণ সরঞ্জামের সনদপত্র সংক্রান্ত নিবন্ধন বহি ফরম
ক্রমিক পরীক্ষণ পরীক্ষণ সরঞ্জামাদি সনদপত্রের বিষয়বস্তু সনদপত্র বহাল
সংখ্যা কর্মকর্তার নাম ব্যবহারের স্থান থাকার তারিখ
ও পদবী

এই পৃষ্ঠার লেখা
১৪২৪৮ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮
ফরম ‘ছ’
[বিধি ১৮৪(৮) দ্রষ্টব্য]
নির্মাণ সম্পন্নকরণ প্রতিবেদন ও অঙ্গীকারপত্র
এই মর্মে অবহিত করিতেছি যে,
(ক) ..................স্থাপিত পেট্রোলিয়াম মজুদাগার/স্থাপনা ও তদস্থিত প্রাঙ্গণ লাইসেন্সিং কর্তৃপক্ষ
কর্তৃক অনুমোদিত নকশা নম্বর-----------তারিখ...............অনুসারে নির্মাণ করা হইয়াছে।
(খ) প্রতিটি ট্যাংক প্রতি বর্গ সেন্টিিমটারে ০.২৫ কিলোগ্রাম চাপে পানি দ্বারা পরীক্ষা করা হইয়াছে
এবং পরীক্ষণে ট্যাংক-এ কোনো ছিদ্র ধরা পড়ে নাই এবং ট্যাংকটি উক্ত চাপসহনে সক্ষম
বলিয়া প্রতীয়মান হইয়াছে।
(গ) বিধি ১২৯ অনুসারে ট্যাংক-এর ধারণক্ষমতা প্রদত্ত হইয়াছে।
(ঘ) বিধি ৪ (১) অনুসারে নিরাপত্তা লেবেল, বিধি ৪ (২) অনুসারে শর্তাবলি সম্বলিত সাইন বোর্ড,
এবং বিধি ৪ (৩) অনুসারে লাইসেন্স নম্বর প্রাঙ্গণে লটকানো হইয়াছে।
এই মর্মে অঙ্গীকার করিতেছি যে,
(ক) বিধি ১৯৫ অনুসারে ক্ষমতাপ্রাপ্ত যে কোনো কর্মকর্তাকে চাহিবামাত্র মূল লাইসেন্স বা উহার
প্রামাণিক অনুলিপি দেখাইতে বাধ্য থাকিব এবং বিধি ৭ অনুসারে প্রস্তাবিত মজুদাগার/স্থাপনা/
প্রাঙ্গণটি /পরিবহনযান সংশ্লিষ্ট বিধি-বিধান ও লাইসেন্সের শর্তাবলি সম্পর্কে বিশেষভাবে
অবহিত আছেন এইরূপ একজন অভিজ্ঞ দায়িত্বশীল তত্ত্বাবধায়ক দ্বারা পরিচালনা করিব;
(খ) বিধি ১৯৮ (৩) এর বিধান অনুসরণের উদ্দেশ্যে প্রধান বিস্ফোরক পরিদর্শক, বাংলাদেশ ঢাকা
এবং বিস্ফোরক পরিদর্শক,.................এর টেলিফোন নম্বরসহ তাহাদের দপ্তরের পূর্ণ ঠিকানা
লাইসেন্সকৃত মজুদাগার/প্রাঙ্গণ/ স্থাপনা/পরিবহনযানে সংরক্ষণ করিব।
তারিখ............................. আবেদনকারীর নাম ও স্বাক্ষর

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮ ১৪২৪৯
ফরম ‘জ’
[তফসিল ১ এর ক্রমিক নং ১ দ্রষ্টব্য]
অনূর্ধ্ব ৪০০ লিটার প্রথম শ্রেণির পেট্রোলিয়াম আমদানি এবং মজুদাগারে বা বিনে মজুদের লাইসেন্স।
নং - ফি
এতদ্দ্বারা……………………………………...কে, পেট্রোলিয়াম, আইন
২০১৬ ও এই বিধিমালার বিধানাবলি এবং বর্ণিত শর্তাবলি সাপেক্ষে............ লিটার প্রথম শ্রেণির
পেট্রোলিয়াম অথবা প্রজ্বলনীয় তরল পদার্থ আমদানি এবং এতদ্সংযুক্ত নকশায় প্রদর্শিত ও নিম্নবর্ণিত
মজুদাগারে................লিটার প্রথম শ্রেণির পেট্রোলিয়াম মজুদের জন্য লাইসেন্স মঞ্জুর করা হইল।
এই লাইসেন্স ৩১শে ডিসেম্বর,……… তারিখ পর্যন্ত বলবৎ থাকিবে।
তারিখ: লাইসেন্সিং কর্তৃপক্ষ।
নকশা নং............ তারিখ:.............
মজুদাগারের অবস্থান ও বর্ণনা
আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, এতদ্দ্বারা লাইসেন্সকৃত প্রাঙ্গণটি........................
তারিখ..................কর্তৃক পরিদর্শন করা হইয়াছে। প্রাঙ্গণটি এতদ্সংযুক্ত অনুমোদিত নকশা
অনুসারে এবং লাইসেন্সের শর্ত নং ১, ২, ৩, ৪, ৫ ও ৬ এবং বিধি ৪, ১৩৬, ১৯৮ (৩) ও ..........এর
পরিপালন দেখিতে পাইয়াছেন মর্মে প্রত্যয়ন করিয়াছেন।
নবায়নের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ লাইসেন্সিং কর্তৃপক্ষের স্বাক্ষর
লাইসেন্স প্রাঙ্গণ পরিদর্শনকালে এতদ্সংযুক্ত বর্ণনা এবং শর্ত মোতাবেক পাওয়া না গেলে
এই লাইসেন্সটি বাতিল হইবে এবং উপরন্তু যে সমস্ত বিধানাবলি ও শর্ত সাপেক্ষে এই লাইসেন্স ইস্যু
করা হইয়াছে উহার যে কোনোটি ভংগের প্রথম অপরাধের জন্য অনধিক ০৬ (ছয়) মাস কারাদণ্ড বা
অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। দ্বিতীয় বার বা পুনঃপুন একই
ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডিত হইবেন।

এই পৃষ্ঠার লেখা
১৪২৫০ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮
লাইসেন্সের শর্তাবলি
১। প্রথম শ্রেণির পেট্রোলিয়াম কেবল-
(ক) উপযুক্ত অদাহ্য পদার্থ দ্বারা নির্মিত মজুদাগারে যাহার দরজা এবং জানালা কাঠের
নির্মিত হইবে না ; অথবা
(খ) খোলা জায়গায় নিজস্ব জমিতে স্থাপিত প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক
অনুমোদিত ধরনের বায়ু চলাচল উপযোগী লোহার বিনে মজুদ করিতে হইবে।
২। মজুদাগারে মাটির স্তরের নিকট এবং ছাদে বা ছাদের নিকট বায়ু চলাচলের যথেষ্ট ব্যবস্থা
রাখিতে হইবে, বায়ু চলাচলের পথসমূহ প্রতিরৈখিক সেন্টিিমটারে অন্ততঃ ১১ (এগার) টি
ফাঁসযুক্ত সূক্ষ্ম তামার তারজালি বা অন্য কোনো অক্ষয়িষ্ণু ধাতব তারের জালি দ্বারা দুই
স্তরে আচ্ছাদিত হইবে।
৩। মজুদাগারটি এমন কোনো ভবনের অংশ বিশেষ বা সংলগ্ন হইবে না যাহাতে কোনো লোক
বসবাস করে বা কাজ করে অথবা সেখানে লোকজন কোনো কাজে সমবেত হয়।
মজুদাগারটি এইরূপ ভবনের অংশবিশেষ হইলে উহা উক্ত ভবন হইতে মজবুত ছিদ্রহীন ও
অদাহ্য পদার্থ নির্মিত দেওয়াল দ্বারা পৃথক হইতে হইবে।
৪। মজুদাগারটি কোনো ভবনের ভিতরে হইলে উহা কোনো সিঁড়ির নিচে অথবা সম্ভাব্য
অগ্নিকাণ্ডের সময় ভবন হইতে দ্রুত নির্গমনের জন্য ব্যবহার হইতে পারে এমন স্থানে অবস্থিত
হইবে না।
৫। ৬ (ছয়) মিটারের মধ্যে অবস্থিত দুইটি মজুদাগার বা বিন (bin ) অথবা অন্য কোনো মজুদ
প্রাঙ্গণ একটি মজুদাগার বলিয়া গণ্য হইবে।
৬। লাইসেন্সিং কর্তৃপক্ষের লিখিত পূর্ব অনুমতি ব্যতীত মজুদাগার বা বিনে কোনোরূপে রদ-বদল
করা যাইবে না।
৭। লাইসেন্সিং কর্তৃপক্ষ মজুদাগারের নিরাপত্তার জন্য প্রয়োজন মনে করেন এমন কোনো
মেরামত করিবার জন্য যদি লাইসেন্সিং কর্তৃপক্ষ লাইসেন্সধারীকে লিখিত নির্দেশ প্রদান
করেন তবে লাইসেন্সধারীকে নোটিশে নির্দিষ্ট মেয়াদ, যাহা নোটিশ প্রাপ্তির তারিখ হইতে এক
মাসের কম নহে, এর মধ্যে মজুদাগারে উক্তরূপ মেরামত কার্য সম্পাদন করিতে হইবে।
৮। পেইন্ট, বার্নিশ এবং অনুরূপ পদার্থ ব্যতীত প্রথম শ্রেণির পেট্রোলিয়াম টিনে মজুদ করা হইলে
উহা বায়ুর জন্য সংরক্ষিত ধারণক্ষমতা বাদ দিয়া অনধিক ৯ (নয়) লিটার ধারণক্ষমতা
সম্পন্ন পেট্রোল টিনে রাখিতে হইবে।
৯। প্রথম শ্রেণির পেট্রোলিয়াম রাখা হইয়াছিল এমন খালি পাত্র সম্পূর্ণরূপে পরিষ্কার এবং
পেট্রোলিয়াম বাষ্পমুক্ত করা না পর্যন্ত পরিষ্কার করা ও পেট্রোলিয়াম বাষ্প মুক্তকরণের
উদ্দেশ্যে খোলা ব্যতীত অন্য সকল সময় উহা দৃঢ়ভাবে বন্ধ রাখিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮ ১৪২৫১
১০। প্রাঙ্গণের কোনো তৈলাধার মেরামত করা যাইবে না এবং কোনো ব্যক্তি এমন কোনো পাত্র
মেরামত করিবেন না বা করাইবেন না যাহাতে তাহার জানামতে পেট্রোলিয়াম রাখা আছে বা
রাখা হইয়াছে, যে পর্যন্ত না তিনি সকল যুক্তিসংগত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করিয়া
নিশ্চিত হন যে, পাত্রটি পেট্রোলিয়াম বা প্রজ্বলনীয় বাষ্পমুক্ত হইয়াছে।
১১। অগ্নিকাণ্ড বা বিস্ফোরণ জনিত দুর্ঘটনা প্রতিরোধকল্পে সর্বদা যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা
গ্রহণ করিতে হইবে।
১২। কোনো প্রকারের পেট্রোলিয়াম যাহাতে নালা, ভূ-গর্ভস্থ নর্দমা, পোতাশ্রয়, নদী অথবা
জলস্রোতে নির্গত হইতে না পারে, উহার জন্য সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করিতে
হইবে।
১৩। লাইসেন্সকৃত প্রাঙ্গণে কোনো দুর্ঘটনা, অগ্নিকাণ্ড অথবা বিস্ফোরণ ঘটিলে এবং সেই দুর্ঘটনায়
জীবননাশ বা ব্যক্তি অথবা সম্পত্তির ভয়ঙ্কর ক্ষতি হইলে উহা নিকটতম ম্যাজিস্ট্রেট বা
নিকটতম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এবং প্রধান বিস্ফোরক পরিদর্শক, বাংলাদেশ,
ঢাকাকে অবিলম্বে সম্ভাব্য দ্রুততম পন্থায় অবহিত করিতে হইবে।
১৪। পেট্রোলিয়াম এর নিকট অথবা যে পাত্রে পেট্রোলিয়াম রাখা হয় অথবা রাখা হইয়াছে সেখানে
যাহাতে অননুমোদিত কোনো ব্যক্তি প্রবেশ না করিতে পারে, সেদিকে যথেষ্ট সতর্কতা
অবলম্বন করিতে হইবে।
১৫। কোনো পরিদর্শক অথবা নমুনা সংগ্রহকারী কর্মকর্তাকে লাইসেন্সকৃত প্রাঙ্গণে সকল
যুক্তিসংগত সময়ে প্রবেশ করিতে দিতে হইবে এবং আইন ও এই বিধিমালার বিধানাবলি
এবং লাইসেন্সের শর্তাবলি যথাযথভাবে পালন করা হইতেছে কিনা নিরূপণের জন্য উক্ত
কর্মকর্তাকে সকল সুযোগ-সুবিধা প্রদান করিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
১৪২৫২ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮
ফরম ‘ঝ’
[তফসিল-১ এর ক্রমিক নং ২ দ্রষ্টব্য]
পেট্রোলিয়াম আমদানি এবং ট্যাংক ব্যতীত অন্যবিধ পাত্রে-(ক) দ্বিতীয় শ্রেণির পেট্রোলিয়াম
অনধিক ২৫,০০০ লিটার বা (খ) আংশিক দ্বিতীয় শ্রেণির ও আংশিক তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম
অনধিক ২৫,০০০ লিটার, অথবা (গ) ৩য় শ্রেণির পেট্রোলিয়াম অনধিক ৪৫,০০০ লিটার মজুদের জন্য
লাইসেন্স।
নং ফি
এতদ্দ্বারা …………………………………………………কে
পেট্রোলিয়াম আইন, ২০১৬ ও এই বিধিমালার বিধানাবলি এবং বর্ণিত শর্তাবলি সাপেক্ষে এই
লাইসেন্সে উল্লিখিত শ্রেণি ও পরিমাণ পেট্রোলিয়াম আমদানি এবং এতদ্সংযুক্ত নকশায় প্রদর্শিত ও
নিম্নবর্ণিত মজুদাগারে ........... লিটার দ্বিতীয় শ্রেণির এবং .......... লিটার তৃতীয় শ্রেণির
পেট্রোলিয়াম মজুদের জন্য লাইসেন্স মঞ্জুর করা হইল।
এই লাইসেন্স ৩১ শে ডিসেম্বর…………….. তারিখ পর্যন্ত বলবৎ থাকিবে।
তারিখ: লাইসেন্সিং কর্তৃপক্ষ
নকশা নং- তারিখ:
মজুদাগারের অবস্থান ও বর্ণনা
আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছে যে, এতদ্দ্বারা লাইসেন্সকৃত প্রাঙ্গণটি
................তারিখে................... কর্তৃক পরিদর্শন করা হইয়াছে যিনি প্রাঙ্গণটি এতদ্সংযুক্ত
অনুমোদিত নকশা অনুসারে এবং লাইসেন্সের শর্ত নং ১, ২ ও ৩ এবং বিধি ৪, ১৩৬,
১৯৮(৩)........... এর পরিপালন দেখিতে পাইয়াছেন মর্মে প্রত্যয়ন করিয়াছেন।
নবায়নের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ লাইসেন্সিং কর্তৃপক্ষের স্বাক্ষর
লাইসেন্সকৃত প্রাঙ্গণ পরিদর্শনকালে এতদ্সংযুক্ত বর্ণনা এবং শর্ত মোতাবেক পাওয়া না
গেলে এই লাইসেন্সটি বাতিল হইবে এবং উপরন্তু যে সমস্ত বিধানাবলি ও শর্ত সাপেক্ষে এই লাইসেন্স
মঞ্জুর করা হইয়াছে উহার যে কোনোটি ভংগের প্রথম অপরাধের জন্য অনধিক ০৬ (ছয়) মাস কারাদণ্ড
বা অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। দ্বিতীয়বার বা পুনঃপুন একই
ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডিত হইবেন।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮ ১৪২৫৩
লাইসেন্সের শর্তাবলি
১। পেট্রোলিয়াম কেবল মজুদাগারে মজুদ করিতে হইবে যাহা উপযুক্ত অদাহ্য পদার্থ দ্বারা
নির্মিত হইবে কিন্তু কড়ি, আড়া, খুঁটি, দরজা ও জানালা কাঠের তৈরী হইতে পারিবে।
মজুদাগারটি পাকা ভিত্তির উপর নির্মিত হইবে এবং উহার দেওয়াল ও মেঝে এইরূপভাবে
নির্মাণ করিতে হইবে যাহাতে অনধিক ৬০ সেন্টিিমটার গভীর একটি সাম্প অথবা পরিবেষ্টনী
গঠিত হয়, যাহাতে দুর্ঘটনা বা জরুরী অবস্থায় মজুদাগারটি মজুতব্য সর্বোচ্চ পরিমাণ
পেট্রোলিয়াম ধারণ করিয়া রাখিতে পারে।
২। মজুদাগারটি এমন কোনো ভবনের অংশবিশেষ বা সংলগ্ন হইবে না যাহাতে কোনো
লোকজন বসবাস বা কাজ করে অথবা কোনো উদ্দেশ্যে সমবেত হয়, যদি না উহা পর্যাপ্ত
মেঝে অথবা অদাহ্য পদার্থ নির্মিত নিচ্ছিদ্র মজবুত দেওয়াল দ্বারা পৃথকীকৃত হইয়া থাকে।
৩। মজুদাগারটি কোনো ভবনের ভিতরে অবস্থিত হইলে উহা কোনো সিঁড়ি কোঠায় অথবা
অগ্নিকান্ডের সময় সম্ভাব্য নির্গমনের পথ হিসাবে ব্যবহার হইতে পারে এমন স্থানে অবস্থিত
হইবে না।
৪। ৪ (চার) মিটার অনধিক দূরে অবস্থিত দুইটি মজুদাগারকে একটি মজুদাগার বলিয়া গণ্য করা
হইবে।
৫। পেট্রোলিয়াম বায়ু-অপ্রবেশ্য টিন অথবা ইস্পাত বা লোহা নির্মিত ড্রাম অথবা ক্ষণভংগুর নয়
এমন অন্য কোনো পাত্রে আবদ্ধ করিয়া রাখিতে হইবে।
৬। লাইসেন্সিং কর্তৃপক্ষের লিখিত পূর্ব অনুমতি ব্যতীত মজুদাগারটিতে কোনোরূপ রদবদল করা
যাইবে না।
৭। লাইসেন্সিং কর্তৃপক্ষ মজুদাগারটি নিরাপত্তার জন্য প্রয়োজন মনে করেন এমন কোনো
মেরামত করিবার জন্য যদি লাইসেন্সিং কর্তৃপক্ষ লাইসেন্সধারীকে লিখিত নির্দেশ প্রদান
করেন তাহা হইলে লাইসেন্সধারীকে নোটিশে নির্দিষ্ট মেয়াদ, যাহা নোটিশ প্রাপ্তির তারিখ
হইতে একমাসের কম নহে, এর মধ্যে মজুদাগারে উক্তরূপ মেরামত কার্য সম্পাদন করিতে
হইবে।
৮। পেট্রোলিয়াম পূর্ণ ড্রাম অথবা অনুরূপ পাত্র কেবল লাইসেন্সকৃত প্রাঙ্গণেই এবং পেট্রোলিয়াম
বাহির করিবার জন্য যে সময়ের প্রয়োজন শুধুমাত্র ঐ সময়ের জন্য খোলা যাইবে, এবং
এইরূপ বাহির করিবার সময় কোনো পেট্রোলিয়াম অথবা উহার বাষ্প নির্গমন প্রতিরোধ কল্পে
সর্বপ্রকার সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।
৯। লাইসেন্সধারীকে পেট্রোলিয়াম বিক্রি বা সরবরাহ এবং অবশিষ্ট তেলের হিসাব রাখিতে
হইবে। এই হিসাব তারিখের ক্রমানুসারে পূর্ববতী জের, প্রাপ্তির, বিক্রি এবং অবশিষ্ট নির্দেশ
করিবে। এছাড়া, ভিন্ন শ্রেণির ভিন্ন হিসাব সংরক্ষণ করিতে হইবে।
১০। কোনো অননুমোদিত ব্যক্তি যাহাতে রক্ষিত পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামপূর্ণ পাত্র বা যে পাত্রে
পেট্রোলিয়াম ছিল উহার নিকট যাইতে না পারে সে ব্যাপারে যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা
গ্রহণ করিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
১৪২৫৪ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮
১১। অগ্নিকান্ড বা বিস্ফোরণ জনিত দুর্ঘটনা প্রতিরোধকল্পে সর্বদা যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা
গ্রহণ করিতে হইবে।
১২। কোনো পেট্রোলিয়াম যাহাতে নালা, নর্দমা, পোতাশ্রয়, নদী অথবা জলস্রোতে নির্গত হইতে না
পারে উহার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।
১৩। লাইসেন্সকৃত প্রাঙ্গণে যদি এমন কোনো দুর্ঘটনা, অগ্নিকান্ড অথবা বিস্ফোরণ ঘটে যাহাতে
কোনো লোকের মৃত্যু হয় বা কোনো লোক গুরুতর আহত হয় অথবা সম্পত্তির গুরুতর
ক্ষয়ক্ষতি হয় তাহা হইলে নিকটতম ম্যাজিস্ট্রেট বা নিকটতম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে
এবং প্রধান বিস্ফোরক পরিদর্শক, বাংলাদেশ, ঢাকাকে অবিলম্বে সম্ভাব্য দ্রুততম পন্থায়
অবহিত করিতে হইবে।
১৪। কোনো পরিদর্শক অথবা নমুনা সংগ্রহকারী কর্মকর্তাকে লাইসেন্সকৃত প্রাঙ্গণে সকল
যুক্তিসংগত সময়ে প্রবেশ করিতে দিতে হইবে এবং আইন ও এই বিধিমালার বিধানাবলি
এবং লাইসেন্সের শর্তাবলি যথাযথভাবে পালন করা হইতেছে কিনা উহা নির্ণয়ের জন্য উক্ত
কর্মকর্তাকে সকল সুযোগ-সুবিধা প্রদান করিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮ ১৪২৫৫
ফরম ‘ঞ’
[তফসিল ১ এর ক্রমিক নং ৩ দ্রষ্টব্য]
প্রথম শ্রেণির পেট্রোলিয়াম ৪০০ (চারশত) লিটারের অধিক, দ্বিতীয় শ্রেণীর পেট্রোলিয়াম
২৫,০০০ (পঁচিশ হাজার) লিটারের অধিক, আংশিক দ্বিতীয় ও আংশিক তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম
একত্রে ২৫,০০০ (পঁচিশ হাজার) লিটারের অধিক ও তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম আমদানি এবং
ট্যাংক ব্যতীত অন্যবিধ পাত্রে মজুদের লাইসেন্স ।
নং ফি-
এতদ্দ্বারা ……………………………………………...….কে
পেট্রোলিয়াম আইন, ২০১৬ ও এই বিধিমালার বিধানাবলি এবং বর্ণিত শর্তাবলি সাপেক্ষে এই
লাইসেন্সে উল্লিখিত পরিমাণ ও শ্রেণির পেট্রোলিয়াম আমদানি এবং উক্ত পেট্রোলিয়াম এ তদসংযুক্ত
নকশায় প্রদর্শিত ও নিম্নবর্ণিত মজুদাগারে ……………….লিটার প্রথম শ্রেণির
পেট্রোলিয়াম, --------------------------- লিটার দ্বিতীয় শ্রেণির পেট্রোলিয়াম এবং----------------
------------ লিটার তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম মজুদের জন্য লাইসেন্স মঞ্জুর করা হইল।
** প্রথম শ্রেণির পেট্রোলিয়াম লিটার
দ্বিতীয় শেণীর পেট্রোলিয়াম লিটার
তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম লিটার ।
এই লাইসেন্স ৩১ শে ডিসেম্বর ----------------------- তারিখ পর্যন্ত বলবৎ থাকিবে।
তারিখ: লাইসেন্সিং কর্তৃপক্ষের স্বাক্ষর
নকশা নং তারিখ:
মজুদাগারের অবস্থান ও বর্ণনা
আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, এতদ্দ্বারা লাইসেন্সকৃত প্রাঙ্গণটি...............
তারিখে.....................কর্তৃক পরিদর্শন করা হইয়াছে যিনি প্রাঙ্গণটি এতদসংযুক্ত অনুমোদিত নকশা
অনুসারে এবং লাইসেন্সের শর্ত নং..........ও...........এবং বিধি........ও........এর পরিপালন দেখিতে
পাইয়াছেন মর্মে প্রত্যয়ন করিয়াছেন।
নবায়নের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ লাইসেন্সিং কর্তৃপক্ষের স্বাক্ষর
লাইসেন্সকৃত প্রাঙ্গণ পরিদর্শনকালে এতদসংযুক্ত বর্ণনা এবং শর্ত মোতাবেক পাওয়া না গেলে
এই লাইসেন্সটি বাতিল হইবে এবং উপরন্তু যে সমস্ত বিধানাবলি ও শর্ত সাপেক্ষে এই লাইসেন্স মঞ্জুর
করা হইয়াছে উহার যে কোনোটি ভঙ্গের প্রথম অপরাধের জন্য অনধিক ০৬ (ছয়) মাস কারাদণ্ড বা
অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। দ্বিতীয় বার বা পুনঃপুন একই
ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডিত হইবেন।

এই পৃষ্ঠার লেখা
১৪২৫৬ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮
লাইসেন্সের শর্তাবলি
১। পেট্রোলিয়াম কেবল মজুদাগারে মজুদ করিতে হইবে যাহা উপযুক্ত অদাহ্য পদার্থ দ্বারা নির্মিত
হইবে, তবে, শুধু দ্বিতীয় শ্রেণির পেট্রোলিয়াম মজুদের জন্য গুদামের কড়ি, আড়া, খুঁটি দরজা ও
জানালা কাঠের তৈরী হইতে পারিবে। মজুদাগারটি পাকা ভিত্তির উপর স্থাপিত হইবে এবং উহা
মজবুত দেওয়াল বা বাঁধদ্বারা পরিবেষ্টিত হইতে হইবে, অথবা দেওয়াল ও মেঝে এমনভাবে
নির্মাণ করিতে হইবে যেন অনূর্ধ্ব ৬০ (ষাট) সেঃমিঃ গভীর একটি সাম্প বা পরিবেষ্টনী গঠিত
হয়। উভয়বিধ পদ্ধতির সমন্বয় গ্রহণযোগ্য। এইরূপে গঠিত পরিবেষ্টনী অথবা সাম্প উক্ত
মজুদাগারে কোনো এক সময়ে মজুতব্য মোট পরিমাণ পেট্রোলিয়াম ধারণ করিতে সক্ষম হইতে
হইবে এবং উহা এইরূপভাবে নির্মাণ ও সংরক্ষণ করিতে হইবে যাহাতে তরল পদার্থের আকারে
কোনো পেট্রোলিয়াম অগ্নিকান্ড অথবা অন্য কোনো কারণে সেখান হইতে বাহিরে নির্গত হইতে
না পারে। প্রথম শ্রেণির ও আংশিক দ্বিতীয় শ্রেণির পেট্রোলিয়াম সংরক্ষণের ক্ষেত্রে উক্ত
পরিবেষ্টনী অথবা সাম্প এই গুদাম ঘরের মজুদের জন্য অনুমোদিত সর্বোচ্চ পরিমাণ তৈল
ছাড়াও অন্ততঃ শতকরা ৫ (পাঁচ) ভাগ অধিক পেট্রোলিয়াম ধারণ ও সংরক্ষণ করিতে সক্ষম
হইবে। সাম্প এবং পরিবেষ্টনী অবশ্যই পরিষ্কার রাখিতে হইবে এবং উহাতে কোনো প্রজ্জ্বলনীয়
তরল পদার্থ সঞ্চিত হইতে পারিবে না।
২। পেট্রোলিয়াম নির্গমন প্রতিরোধকল্পে নির্মিত দেওয়ালের ঠিক উপরে ভূমি স্তরের নিকট এবং
ছাদে বা ছাদের নিকটে গুদাম ঘরে পর্যাপ্ত পরিমাণ বায়ু চলাচলের ব্যবস্থা রাখিতে হইবে। বায়ু
চলাচলের পথসমূহ প্রতিরৈখিক সেন্টিিমটারে অন্ততঃ ১১ (এগার) টি ফাঁস যুক্ত ও স্তর বিশিষ্ট
সূক্ষ্ম তামার তারজালি বা অন্য কোনো অক্ষয়িষ্ণু ধাতব তারের জালির দ্বারা আচ্ছাদিত থাকিতে
হইবে।
৩। প্রথম শ্রেণির পেট্রোলিয়াম অথবা আংশিকভাবে প্রথম শ্রেণির এবং আংশিকভাবে দ্বিতীয় শ্রেণির
পেট্রোলিয়ামের জন্য ব্যবহৃত মজুদাগার বা পরিবেষ্টনী দেওয়াল এবং সংরক্ষণীয় পূর্তকর্মের
(protected works) মধ্যে নিম্নলিখিত দূরত্ব সর্বদা বজায় রাখিতে হইবে:-
মজুদের পরিমাণ দূরত্ব
অনূর্ধ্ব ৫,০০০ লিটার ৪ মিটার
৫,০০০ লিটারের অধিক কিন্তু অনূর্ধ্ব ৫০,০০০লিটার ৫ মিটার
৫০,০০০ লিটারের অধিক কিন্তু অনূর্ধ্ব ১,০০,০০০ লিটার ৬ মিটার
১,০০,০০০ লিটারের অধিক কিন্তু অনূর্ধ্ব ১,৫০,০০০ লিটার ৭ মিটার
১,৫০,০০০ লিটারের অধিক কিন্তু অনূর্ধ্ব ২,০০,০০০ লিটার ৮ মিটার
২,০০,০০০ লিটারের অধিক কিন্তু অনূর্ধ্ব ২,৫০,০০০ লিটার ১০ মিটার
২,৫০,০০০ লিটারের অধিক ১৫ মিটার

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮ ১৪২৫৭
৪। দ্বিতীয় শ্রেণির পেট্রোলিয়ামের জন্য ব্যবহৃত মজুদাগারে বা পরিবেষ্টনী দেওয়াল এবং সংরক্ষণীয়
পূর্তকর্মের মধ্যে নিম্নবর্ণিত দূরত্ব সর্বদা বজায় রাখিতে হইবে:-
মজুদের পরিমাণ দূরত্ব
২৫,০০০ লিটারের অধিক কিন্তু অনূর্ধ্ব ৫০,০০০ লিটার ৪ মিটার
৫০,০০০ লিটারের অধিক কিন্তু অনূর্ধ্ব ২,৫০,০০০ লিটার ৫ মিটার
২,৫০,০০০ লিটারের অধিক ৬ মিটার
৫। স্ক্রীন ওয়াল স্থাপন বা অন্যবিধ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হইলে অথবা
লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট যুক্তিসঙ্গত মনে হইলে, লাইসেন্সিং কর্তৃপক্ষ ৩ ও ৪ নং
ক্রমিকে নির্ধারিত দূরত্ব হ্রাস করিতে পারিবেন।
৬। লাইসেন্সিং কর্তৃপক্ষের লিখিত পূর্বানুমতি ব্যতীত মজুদাগারটিতে কোনোরূপ রদবদল করা
যাইবে না। লাইসেন্সিং কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিয়ে রদবদল করা হইলে লাইসেন্সের
সাথে সংযুক্তব্য সংশোধিত নকশায় উহা প্রদর্শন করিতে হইবে।
৭। লাইসেন্সিং কর্তৃপক্ষ মজুদাগারে নিরাপত্তার জন্য প্রয়োজন মনে করেন এমন কোনো
মেরামত করিবার জন্য যদি লাইসেন্সিং কর্তৃপক্ষ লাইসেন্সধারীকে লিখিত নির্দেশ প্রদান
করেন তাহা হইলে লাইসেন্সধারীকে নোটিশে নির্দিষ্ট মেয়াদ, যাহা নোটিশ প্রাপ্তির তারিখ
হইতে এক মাসের কম নহে, এর মধ্যে মজুদাগারে উক্তরূপ মেরামত কার্য সম্পাদন করিতে
হইবে।
৮। পেট্রোলিয়াম পূর্ণ ড্রাম অথবা অন্যবিধপাত্র কেবল অনুমোদিত প্রাঙ্গণেই এবং পেট্রোলিয়াম
বাহির করিয়া আনার জন্য যে সময়ের প্রয়োজন শুধুমাত্র ঐ সময়ের জন্যই খোলা যাইবে
এবং এইরূপে পেট্রোলিয়াম বাহির করিয়া আনার সময় উহা হইতে কোনো পেট্রোলিয়াম
অথবা উহার বাষ্প যাহাতে বাহির হইতে না পারে সেই উদ্দেশ্যে সর্বপ্রকার সতর্কতামূলক
ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।
৯। প্রথম শ্রেণির পেট্রোলিয়াম রাখা হইয়াছিল এমন খালি পাত্র সম্পূর্ণরূপে পরিষ্কার এবং
পেট্রোলিয়াম ও কোনো প্রজ্জ্বলীয় বাষ্প মুক্ত করা না পর্যন্ত পরিষ্কার করা ও পেট্রোলিয়াম
বাষ্প মুক্ত করণের উদ্দেশ্যে খোলা ব্যতীত অন্য সকল সময় দৃঢ়ভাবে বন্ধ রাখিতে হইবে।
১০। কোনো ব্যক্তি এমন কোনো পাত্র মেরামত করিবেন না বা করাইবেন না যাহাতে তাহার
জানামতে পেট্রোলিয়াম রাখা হইয়াছে যতক্ষণ তিনি সকল যুক্তিসংগত, সতর্কতামূলক
ব্যবস্থা গ্রহণ করিয়া নিশ্চিত হন যে পাত্রটি পেট্রোলিয়াম বা প্রজ্জ্বলনীয় বাষ্প মুক্ত হইয়াছে;
তবে পেট্রোলিয়াম ভর্তি ও প্রেরণের সহিত সংশ্লিষ্ট পাত্রে সচরাচর সম্পাদিত ঝালাই কার্য
যখন মজুদাগারের বাহিরে কোনো অনুমোদিত স্থানে সম্পন্ন করা হয়, তখন এই ঝালাইকার্য
এই শর্তবলে নিষিদ্ধ হইবে না।
১১। কোনো পেট্রোলিয়াম যাহাতে নালা, নর্দমা পোতাশ্রয়, নদী অথবা জলস্রোত নির্গত হইতে না
পারে উহার জন্য সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
১৪২৫৮ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮
১২। কোনো অননুমোদিত ব্যক্তি যাহাতে রক্ষিত পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামপূর্ণ পাত্র বা যে পাত্রে
পেট্রোলিয়াম ছিল উহার নিকট যাইতে না পারে সে ব্যাপারে যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা
গ্রহণ করিতে হইবে।
১৩। লাইসেন্সকৃত প্রাঙ্গণে সংঘটিত কোনো দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ফলে কোনো
লোকের প্রাণহানি বা কেহ গুরুতর আহত হইলে অথবা সম্পদের ক্ষতি হইলে নিকটতম
ম্যাজিস্ট্রেট বা নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এবং প্রধান বিস্ফোরক পরিদর্শক,
বাংলাদেশ, ঢাকাকে অবিলম্বে সম্ভাব্য দ্রুততম পন্থায় অবহিত করিতে হইবে।
১৪। কোনো পরিদর্শক অথবা নমুনা সংগ্রহকারী কর্মকর্তাকে লাইসেন্সকৃত প্রাঙ্গণে সকল
যুক্তিসংগত সময়ে প্রবেশ করিতে দিতে হইবে এবং আইন ও এই বিধিমালার বিধানাবলি
এবং লাইসেন্সের শর্তাবলি যথাযথভাবে পালন করা হইতেছে কিনা উহা নিরূপণের জন্য উক্ত
কর্মকর্তাকে সকল সুযোগ সুবিধা প্রদান করিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮ ১৪২৫৯
ফরম ‘ট’
[তফসিল ১ এর ক্রমিক নং ৪ দ্রষ্টব্য]
মোটরযানে জ্বালানি সরবরাহের উদ্দেশ্যে পাম্প সংযুক্ত ট্যাংক-এ পেট্রোলিয়াম মজুদের লাইসেন্স
নং- ফি
এতদ্দ্বারা……………………………………………………
……………………কে, পেট্রোলিয়াম আইন, ২০১৬ ও এই বিধিমালার বিধানাবলি এবং
বর্ণিত শর্তাবলি সাপেক্ষে......... লিটার প্রথম শ্রেণির পেট্রোলিয়াম অথবা প্রজ্জ্বলনীয় তরল পদার্থ
আমদানি এবং এতদসংযুক্ত নকশায় প্রদর্শিত ও নিম্নবর্ণিত মজুদাগারে......... লিটার প্রথম শ্রেণির
পেট্রোলিয়াম মজুদের জন্য লাইসেন্স মঞ্জুর করা হইল।
এই লাইসেন্স ৩১শে ডিসেম্বর, ………………………………তারিখ
পর্যন্ত বলবৎ থাকিবে।
তারিখ: লাইসেন্সিং কর্তৃপক্ষ।
নকশা নং......... তারিখ:
মজুদাগারের অবস্থান ও বর্ণনা
আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, এতদ্দ্বারা লাইসেন্সকৃত প্রাঙ্গণটি............
তারিখে......................কর্তৃক পরিদর্শন করা হইয়াছে যিনি প্রাঙ্গণটি সংরক্ষণীয় পূর্তকর্ম হইতে
নিরাপদ দূরত্বে এতদসংযুক্ত অনুমোদিত নকশা অনুসারে এবং লাইসেন্স শর্ত নং-১, ২, ৩, ৬ ও ১২
এবং বিধি ৪, ১৩৬, ১৯৮ (৩) ও..... এর পরিপালন দেখিতে পাইয়াছেন মর্মে প্রত্যয়ন করিয়াছেন।
নবায়নের তারিখ মেয়াদ উর্ত্তীর্ণের তারিখ লাইসেন্সিং কর্তৃপক্ষের স্বাক্ষর
লাইসেন্সকৃত প্রাঙ্গণ পরিদর্শনকালে এতদ্সংযুক্ত বর্ণনা এবং শর্ত মোতাবেক পাওয়া না
গেলে এই লাইসেন্সটি বাতিল হইবে এবং উপরন্তু যে সমস্ত বিধানাবলি ও শর্ত সাপেক্ষে এই লাইসেন্স
মঞ্জুর করা হইয়াছে উহার যে কোনোটি ভংগের প্রথম অপরাধের জন্য অনধিক ০৬ (ছয়) মাস কারাদণ্ড
বা অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। দ্বিতীয় বার বা পুনঃপুনঃ
একই ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডিত হইবেন।

এই পৃষ্ঠার লেখা
১৪২৬০ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮
লাইসেন্সের শর্তাবলি
১। এতদসংযুক্ত নকশায় প্রদর্শিত স্থানে সম্পূর্ণ ভূ-গর্ভে স্থাপিত...............লিটার ধারণ
ক্ষমতাসম্পন্ন এক বা একাধিক গ্যাস নিরোধী ধাতব ট্যাংকে পেট্রোলিয়াম মজুদ করিতে হইবে।
প্রতিটি ট্যাংক ইট বা কংক্রীট নির্মিত গর্তে স্থাপিত হইবে এবং ট্যাংকের চতুষ্পার্শ্বে বালি, মাটি
বা কাদা দ্বারা এমনভাবে আবদ্ধ অবস্থায় রাখিতে হইবে যাহাতে ট্যাংক এবং ইট বা কংক্রীট
নির্মিত গর্তের বায়ু প্রবেশের জন্য কোন জায়গা খালি না থাকে এবং ট্যাংকটি দৃষ্টিগোচর না হয়।
যদি ট্যাংকটি ঝালাইকৃত, প্রতি বর্গসেন্টিিমটারে ০.৩১ কেজি/বর্গ সে.মি. পর্যন্ত চাপে পরীক্ষিত
এবং ভূ-গর্ভে স্থাপিত ও জনসমাগমস্থল হইতে দূরে অবস্থিত কোন ব্যক্তিগত, ইজারা বা ভাড়া
করা জমির উপর স্থাপিত হয় তবে এই ধরনের ইট বা কংক্রীট নির্মিত গর্ত বাধ্যতামূলক নহে।
ভূ-নিম্নস্থ ট্যাংক এর উপরের খালি জায়গা অবশ্যই কোনো কাজে ব্যবহার করা চলিবে না।
২। ট্যাংক এ পেট্রোলিয়াম ভর্তি বা অপসারণ অথবা ট্যাংক এ বায়ু নির্গমনের পথ বা গভীরতা
পরিমাপক পাইপ ব্যতীত অন্য কোন ছিদ্র থাকিবে না; ভর্তিকরণ পাইপ ও গভীরতা পরিমাপক
পাইপ ট্যাংক এর প্রায় তলদেশ পর্যন্ত বর্ধিত থাকিবে।
৩। উন্মুক্ত স্থানে বাষ্প নির্গমনের জন্য প্রত্যেকটি ট্যাংক এ ভেন্ট পাইপ সংযুক্ত থাকিবে। বাষ্প
নির্গমন পাইপটি মজবুতভাবে স্থাপিত হইবে এবং উহা অন্যূন ৪ (চার) মিটার উচ্চতা বিশিষ্ট
হইবে। পাইপটির উপরের মুখ হুডসহ প্রতি রৈখিক সেন্টিিমটারে অন্যূন ১১ (এগার) টি ফাঁসযুক্ত
সূক্ষ্ম তামা বা অন্য কোন অক্ষয়ীষ্ণু ধাতব তারের জালিযুক্ত ঢাকনা আচ্ছাদিত থাকিবে অথবা
উপরের মুখে বায়ু গমন এবং নির্গমন ভাল্ভ সংযুক্ত থাকিবে।
৪। কোনো পাম্প বা ট্যাংক কোন ভবনের ভিতরে স্থাপন করা যাইবে না। যদি কোন ট্যাংক কোন
ভবনের ভিতরে স্থাপন করা হইয়া থাকে তবে ইহা কেবল ট্যাংক ওয়াগন হইতে ভূ-গর্ভস্থ
পাইপের মাধ্যমে ভর্তি করিতে হইবে, যাহাতে ফিল পয়েন্ট উক্ত ভবন হইতে অন্যূন ৪ (চার)
মিটার দূরে উন্মুক্ত স্থানে থাকে।
৫। লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের লিখিত পূর্ব অনুমোদন ব্যতীত প্রাঙ্গণের কোন পাম্প বা ট্যাংক
এর অবস্থান পরিবর্তন অথবা কোন ট্যাংক এর স্থানান্তরসহ রদবদল করা যাইবে না; তবে
অনুমোদিত সকল রদবদল সংশোধিত নকশায় প্রদর্শনপূর্বক উহা লাইসেন্সের সহিত সংযুক্ত
করিয়া রাখিতে হইবে।
৬। লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ প্রাঙ্গণের নিরাপত্তার জন্য প্রয়োজন মনে করেন এমন কোন
সংস্কার করিবার জন্য যদি লাইসেন্সধারীকে লিখিত নির্দেশ প্রদান করেন তবে লাইসেন্সধারী
নোটিশে নির্দিষ্ট মেয়াদ, যাহা নোটিশ প্রাপ্তির তারিখ হইতে একমাসের কম নহে, এর মধ্যে
প্রাঙ্গণে উক্তরূপ সংস্কার কার্যসম্পন্ন করিবেন।
৭। প্রত্যেক ট্যাংক মেরামত করিবার পূর্বে সকল পেট্রোলিয়াম এবং প্রজ্বলনীয় বাষ্প মুক্ত করিতে
হইবে; যখন কোন ট্যাংক পরিষ্কার বা মেরামতের জন্য খোলা হয় তখন কোন বৈদ্যুতিক বা
অন্য কোন বাতি, বৈদ্যুতিক তার অথবা বৈদ্যুতিক পাখা ট্যাংক এর ম্যানহোলের নিকট আনা
যাইবে না, যতক্ষণ পর্যন্ত না যোগ্য রসায়নবিদ অথবা প্রকৌশলী লিখিতভাবে ট্যাংকটি গ্যাসমুক্ত
হইয়াছে বলিয়া সনদপত্র প্রদান করেন। (ট্যাংকের অভ্যন্তরভাগ আয়নার সাহায্যে আলোকিত
করা যাইতে পারে)।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮ ১৪২৬১
৮। পেট্রোলিয়াম সীল করা অবস্থায় ট্যাংক এ প্রবেশ করিবে; সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত সময়ের
মধ্যে ট্যাংক এ পেট্রোলিয়াম ভর্তি করা যাইবে না- যদি না এতদউদ্দেশ্যে প্রধান বিস্ফোরক
পরিদর্শক কর্তৃক অনুমোদিত ধরনের মোটর ট্যাংক ওয়াগন হইতে লাইসেন্স প্রদানকারী
কর্তৃপক্ষের লিখিত অনুমোদনক্রমে ভর্তির কাজ করা হয়।
ব্যাখ্যা ‘‘সীল করা অবস্থা’’ বলিতে এমন তরল পদার্থ সরবরাহকারী পাইপ বুঝাইবে যাহা কোন
ট্যাংক এর সাথে স্ক্রু দ্বারা বা অন্য কোন উপায়ে এমনভাবে সংযুক্ত থাকিবে যাহাতে শর্ত নং ৩
অনুসারে নির্মিত ট্যাংকের গ্যাস নির্গমন পাইপ ব্যতীত অন্যকোন পথে তরল পদার্থ বা বাষ্প
বাতাসে নির্গত হইতে না পারে।
৯। ট্যাংক এ পেট্রোলিয়াম স্থানান্তরের সময় প্রজ্বলনীয় বাষ্পে আগুন ধরাইতে সক্ষম এমন কোন
কৃত্রিম আলো ট্যাংক ওয়াগনের সন্নিকটে আনা যাইবে না এবং এইরূপ স্থানান্তরের কাজে
নিয়োজিত কোন ব্যক্তি ধূমপান করিবেন না; যখন ভূ-গর্ভস্থ ট্যাংক এ ব্যারেল হইতে
পেট্রোলিয়াম ভর্তি করা হয় তখন ব্যারেল হইতে ১০ (দশ) মিটারের মধ্যে এরূপ কোন আলো
রাখা চলিবে না।
১০। এতদযুক্ত নকশায় চিহ্নিত স্থানে স্থাপিত পাম্পের সাহায্য ব্যতীত ট্যাংক হইতে কোন
পেট্রোলিয়াম অপসারণ করা যাইবে না; সংযোগ ও সরঞ্জামাদিসহ প্রত্যেকটি পাম্প এমনভাবে
নির্মাণ ও সংরক্ষণ করিতে হইবে যেন উহা গ্যাস নিরোধী এবং পেট্রোলিয়াম নিরোধী হয়;
ট্যাংক ও পাম্পের মধ্যে সংযোগকারী পাইপ ভূ-গর্ভে স্থাপন করিতে হইবে।
১১। মোটরযানের জ্বালানি ট্যাংক এ পেট্রোলিয়াম সরবরাহ নিম্নলিখিতভাবে করিতে হইবে:
(ক) অনুমোদিত পাম্পের দ্বারা শক্ত ধাতব পাইপের মাধ্যমে পাম্প করিয়া অনুমোদিত স্থানে
স্থাপিত ভূ-উপরস্থ অনধিক ১৫০ (একশত পঞ্চাশ) লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন পরিমাপক ট্যাংক
এ আনয়ন এবং তথা হইতে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয় এমন কর্কযুক্ত এবং নজলবিশিষ্ট মজবুত
নমনীয় পাইপের মাধ্যমে মোটরযানের জ্বালানি ট্যাংক সরবরাহ, অথবা
(খ) অনুমোদিত পাম্পের দ্বারা শক্ত ধাতব পাইপের মধ্য দিয়া পাম্প করিয়া অনুমোদিত স্থানে
স্থাপিত অনুমোদিত ধারণক্ষমতা সম্পন্ন ভূ-উপরিস্থ সার্ভিস ট্যাংক এ আনয়ন এবং সেখান
হইতে শক্ত ধাতব পাইপের মাধ্যমে অনুমোদিত স্থানে স্থাপিত অনধিক ১৫০ (একশত পঞ্চাশ)
লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন পরিমাপক ট্যাংকে আনয়ন এবং তথা হইতে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়
এমন কর্কযুক্ত এবং নজলবিশিষ্ট মজবুত নমনীয় পাইপের মাধ্যমে মোটর যানের জ্বালানি
সরবরাহ, অথবা
(গ) অনুমোদিত স্থানে স্থাপিত অনুমোদিত পরিমাপক পাম্প দ্বারা পাম্প করিয়া নিরাপদ ট্যাপ ও
নজলযুক্ত নমনীয় হোস পাইপের মাধ্যমে মোটর যানের জ্বালানি ট্যাংক এ সরবরাহ।
১২। সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে পাম্প হইতে মোটরযানে পেট্রোলিয়াম সরবরাহ করা
যাইতে পারে যদি- (ক) পেট্রোলিয়াম গ্রহণকারী যানের বৈদ্যুতিক বাতি ছাড়া সকল বাতি
নির্বাপিত হয়, (খ) পাম্প ও যান বৈদ্যুতিক বাতি দ্বারা বা অপারগতায় অন্য কোন প্রকার আলো
দ্বারা আলোকিত করা হয় এবং (গ) প্রজ্বলনীয় বাষ্পে আগুন ধরাইতে সক্ষম এমন কোন আলো
পাম্প অথবা পেট্রোলিয়াম গ্রহণকারী যানের ৪ (চার) মিটারের মধ্যে স্থাপন বা আনয়ন করা না
হয়।

এই পৃষ্ঠার লেখা
১৪২৬২ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮
১৩। (ক) ইঞ্জিন চালু অবস্থায় এবং ছয় জনের অধিক যাত্রী পরিবহনের জন্য লাইসেন্সকৃত যানের
মধ্যে কোন যাত্রী থাকা অবস্থায় মোটর যানের মধ্যে কোন পেট্রোলিয়াম সরবরাহ করা যাইবে
না; এবং
(খ) যে কোন মোটর যানের মধ্যস্থ ও তথায় কার্যরত কোন ব্যক্তি পেট্রোলিয়াম ভর্তি করিবার
সময় ধূমপান করিবেন না।
১৪। শর্ত নং ৭ এর প্রয়োজন ব্যতীত অথবা নির্ধারিত ধারণক্ষমতা সম্পন্ন পরিমাপক দ্বারা পাম্পের
যথার্থতা পরীক্ষার উদ্দেশ্য ছাড়া মোটর যানের জ্বালানি ট্যাংক ব্যতীত অন্যকোন পাত্রে ট্যাংক
বা পাম্প হইতে পেট্রোলিয়াম সরবরাহ করা যাইবে না।
১৫। লাইসেন্সকৃত স্থায়ী তৈল সরবরাহ ব্যবস্থা বিকল হইলে বহনযোগ্য পাম্প ব্যবহার করিবার পূর্বে
লিখিতভাবে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষকে জানানোপূর্বক এবং বহনযোগ্য পাম্পের জন্য
প্রযোজ্য এই লাইসেন্সের শর্তাবলি পালন সাপেক্ষে অনধিক এক মাসের জন্য স্থায়ী তৈল
সরবরাহ ব্যবস্থার পরিবর্তে বহনযোগ্য কার্বসাইড পাম্প ব্যবহারের জন্য এই লাইসেন্স বৈধ
হইবে; যেখানে বহনযোগ্য পাম্প হইতে ভূ-গর্ভস্থ ট্যাংক এর সহিত অস্থায়ী সংযোগ দ্বারা
ভূ-গর্ভস্থ ট্যাংকগুলি ব্যবহার করা যায় সেখানে কোন অবস্থাতেই ভূমির উপর কোন পেট্রোলিয়াম
(পাম্পের ভিতরের পেট্রোলিয়াম ব্যতীত) রাখা যাইবে না।
১৬। যেখানে বহনযোগ্য পাম্প ব্যবহার করা হয় যেখানে পাম্প হইতে ৬ (ছয়) মিটারের মধ্যে অথবা
নিকটবর্তী সরকারী জমিতে অনধিক ৪০০ (চারশত) লিঃ পেট্রোলিয়াম আলাদাভাবে সংরক্ষণ
করা যাইবে।
১৭। যে লাইসেন্সধারী প্রথম শ্রেণির পেট্রোলিয়াম বিক্রয়ার্থে মজুদ করেন তিনি লাইসেন্স প্রাঙ্গণের
কোন ভবনে নিরাপদভাবে বন্ধ করা ৯ (নয়) লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন স্ট্যান্ডার্ড টিনে অনধিক
২৭ (সাতাশ) লিটার প্রথম শ্রেণির পেট্রোলিয়াম মজুদ করিতে পারেন এবং জেলা প্রশাসনের
প্রয়োজন থাকিলে কমপক্ষে ৯ (নয়) লিটার মজুদ করিতে পরিবে।
১৮। কোন অনুমোদিত ব্যক্তি যাহাতে রক্ষিত পেট্রোলিয়াম বা পেট্রোলিয়ামপূর্ণ পাত্র বা যে পাত্রে
পেট্রোলিয়াম ছিল উহার নিকট যাইতে না পারে সে ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করিতে
হইবে।
১৯। লাইসেন্সকৃত প্রাঙ্গণের ব্যবস্থাপনা অথবা প্রাঙ্গণের কাজ বা উহার আনুষঙ্গিক কাজে নিয়োজিত
প্রত্যেক ব্যক্তি অগ্নিকান্ড বা বিস্ফোরণ ঘটিতে পারে এবং যে কার্য যুক্তিসঙ্গতভাবে প্রয়োজনীয়
নয় এমন কার্য হইতে বিরত থাকিবে এবং প্রত্যেকে নিজের সাধ্যনুযায়ী অন্যকে এইরূপ কাজ
হইতে বিরত রাখিতে সচেষ্ট থাকিবে।
২০। কোন পেট্রোলিয়াম যাহাতে কোন নালা বা নর্দমায় নির্গত হইতে না পারে তাহার জন্য সকল
সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।
২১। কার্বসাইড অথবা বহনযোগ্য যে কোন ধরনের প্রতিটি পাম্পের জন্য লাইসেন্সধারী কমপক্ষে দুই
টিন বা দুই ড্রাম ভর্তি শুষ্ক বালি অগ্নিনির্বাপনের জন্য সর্বদা প্রস্তুত রাখিবে।
২২। লাইসেন্সকৃত প্রাঙ্গণে সংঘটিত কোন দুর্ঘটনা, অগ্নিকান্ড বা বিস্ফোরণের ফলে কোন লোকের
প্রাণহানী বা কেহ গুরুতর আহত হইলে অথবা সম্পদের ক্ষতি হইলে নিকটতম ম্যাজিস্ট্রেট বা

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮ ১৪২৬৩
নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এবং বাংলাদেশের প্রধান বিস্ফোরক পরিদর্শককে
তাৎক্ষণিকভাবে এবং যেখানে সুযোগ আছে টেলিগ্রাম বা টেলিফোনে বা অন্য কোন প্রচলিত
যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে অবহিত করিতে হইবে।
২৩। কোন পরিদর্শক অথবা নমুনা সংগ্রহকারী কর্মকর্তাকে লাইসেন্সকৃত প্রাঙ্গণে সকল যুক্তিসঙ্গত
সময়ে প্রবেশ করিতে দিতে হইবে এবং বিধি ও লাইসেন্সের শর্তাবলি যথাযথভাবে পালন করা
হইতেছে কি না নিরূপণের জন্য উক্ত কর্মকর্তাকে সকল সুযোগ সুবিধা দিতে হইবে।
২৪। বিদ্যুৎ চালিত পাম্পের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই পূরণ করিতে হইবে, যথা:-
(ক) মোটর, সুইচ, গিয়ার এবং পাম্পের সকল প্রকার বৈদ্যুতিক তার অগ্নিনিরোধী ধরনের হইবে
যাহা ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন নং ২২৯-এর শর্তাবলি পূরণ করে; এবং
(খ) একটি দ্বিমেরু (Double Pole) সুইচ সহজ গম্যস্থানে পাম্প হইতে অন্যূন ৪ (চার) মিটার
দূরে স্থাপন এবং অবশ্যই এমনভাবে সংযুক্ত করিতে হইবে যাহাতে বিদ্যুৎ সরবরাহ হইতে
পাম্পকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করিতে সমর্থ হয়।
২৫। (ক) লাইসেন্সধারী সকল প্রকার পেট্রোলিয়ামের মজুদ, বিক্রয় বা সরবরাহের রেকর্ড এবং হিসাব
সংরক্ষণ করিবেন; হিসাবে প্রতিদিনের প্রারম্ভিক জের, প্রাপ্তি, বিক্রয়, সমাপ্তি জের এবং মিটার
রিডিং পরিষ্কারভাবে উল্লেখ থাকিবে; ভিন্ন ধরনের পেট্রোলিয়ামের জন্য পৃথক হিসাব রাখিতে
হইবে।
(খ) পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ১৩ ধারার প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা যখনই তলব করিবেন
লাইসেন্সধারী তাহাকে মজুদ বই এবং রেকর্ড দেখাইবেন।
২৬। প্রাঙ্গণে পেট্রোলিয়াম মজুদ করিবার পূর্বে লাইসেন্সধারী লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষকে এই
মর্মে লিখিত প্রতিবেদন প্রেরণ করিবেন যে, প্রাঙ্গণটি অনুমোদিত নকশানুযায়ী নির্মাণ করা
হইয়াছে।

এই পৃষ্ঠার লেখা
১৪২৬৪ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮
ফরম ‘ঠ’
[তফসিল ১ এর ক্রমিক নং ৫ দ্রষ্টব্য]
পেট্রোলিয়াম আমদানি এবং স্থাপনায় পেট্রোলিয়াম মজুদের জন্য লাইসেন্স
নং ফি
এতদ্দ্বারা ……….........………………………………কে,
পেট্রোলিয়াম আইন, ২০১৬ ও এই বিধিমালার বিধানাবলি এবং লাইসেন্সে বর্ণিত শর্তাবলি সাপেক্ষে
এই লাইসেন্সে উল্লিখিত পরিমাণ ও শ্রেণির পেট্টোলিয়াম আমদানি এবং এতদসংযুক্ত নকশায় প্রদর্শিত
ও নিম্নবর্ণিত স্থানে উক্ত পেট্রোলিয়াম ** মজুদের জন্য লাইসেন্স মঞ্জুর করা হইল।
** ট্যাংক-এ প্রথম শ্রেণির পেট্রোলিয়াম লিটার
ট্যাংক ব্যতীত অন্যবিধ পাত্রে প্রথম শ্রেণির পেট্রোলিয়াম
ট্যাংক দ্বিতীয় শ্রেণির পেট্রোলিয়াম
ট্যাংক ব্যতীত অন্যবিধ পাত্রে দ্বিতীয় শ্রেণির পেট্রোলিয়াম
ট্যাংক-এ তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম
ট্যাংক ব্যতীত অন্যবিধ পাত্রে তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম ..........................
মোট...........................
এই লাইসেন্স ৩১শে ডিসেম্বর,…………….……………. তারিখ পর্যন্ত
বলবৎ থাকিবে।
তারিখ: প্রধান বিস্ফোরক পরিদর্শক, বাংলাদেশ।
নকশা নং তারিখ:
মজুদাগারের অবস্থান ও বর্ণনা
আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, এতদ্দ্বারা লাইসেন্সকৃত প্রাঙ্গণটি.........................
তারিখে............................. কর্তৃক পরিদর্শন করা হইয়াছে যিনি প্রাঙ্গণটি এতদসংযুক্ত
অনুমোদিত নকশা অনুসারে এবং লাইসেন্সের শর্ত নং ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১৪ ও ১৫ এবং বিধি
৪, ১৩৪, ১৩৬, ১৯৮ (৩) ও............ এর পরিপালন দেখিতে পাইয়াছেন মর্মে প্রত্যয়ন করিয়াছেন।
নবায়নের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ লাইসেন্সিং কর্তৃপক্ষের স্বাক্ষর
পরিদর্শনকালে এতদসংযুক্ত বর্ণনা ও শর্তাবলি অনুসারে লাইসেন্সকৃত প্রাঙ্গণ পরিদৃষ্ট না হইলে,
এই লাইসেন্স বাতিল হইবে এবং উপরন্তু যে সমস্ত বিধানাবলি ও শর্ত সাপেক্ষে এই লাইসেন্স মঞ্জুর করা
হইয়াছে উহার যে কোনোটি ভঙ্গের প্রথম অপরাধের জন্য অনধিক ০৬ (ছয়) মাস কারাদণ্ড বা অনধিক
১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। দ্বিতীয় বার বা পুনঃপুন একই ধরনের
অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডিত হইবেন।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮ ১৪২৬৫
লাইসেন্সের শর্তাবলি
১। পেট্রোলিয়াম কেবল স্থাপনার মধ্যে এতদসংযুক্ত নির্ধারিত মজুদ ট্যাংক, মজুদাগার ও ফিলিং
শেড অথবা এতদুদ্দেশ্যে অনুমোদিত অন্য কোনো স্থানে রাখিতে হইবে।
২। (ক) কোনো ট্যাংক একটি অনুমোদিত ভিত্তির উপর বসাইতে হইবে এবং উহার চারিদিক
দেওয়াল বা মজবুত বেষ্টনী দ্বারা পরিবেষ্টিত হইবে অথবা আংশিকভাবে উহা একটি গর্তের
মধ্যে প্রোথিত হইবে। এইরূপে গঠিত পরিবেষ্টনী নিম্নবর্ণিত যে কোনো এক শ্রেণির
পেট্রোলিয়াম ধারণ করিবে এবং মজুদের নিমিত্ত নিধারিত শ্রেণির পেট্রোলিয়াম ধারণ
করিবার মত যথেষ্ট আয়তন বিশিষ্ট হইতে হইবে এবং এমনভাবে নির্মিত ও রক্ষিত হইবে
যেন উহার মধ্যে হইতে কোনো পেট্রেলিয়াম তরল পদার্থের আকারে অগ্নিকান্ড অথবা অন্য
কোনো কারণে বাহির হইতে না পারে—
(অ) ১ম, ২য় ও ৩য় শ্রেণির পেট্রোলিয়াম ট্যাংক একই ডাইকের মধ্যে মজুদ করা হইলে
ডাইকের ধারণক্ষমতা বৃহত্তর ট্যাংকের ধারণক্ষমতার সমান হইবে;
(আ) শুধুমাত্র ৩য় শ্রেণির পেট্রোলিয়াম মজুদের ক্ষেত্রে ডাইকের উচ্চতা ২ (দুই) মিটারের
উর্দ্ধে হইবে।
(ই) ডাইক বা বেষ্টনী দেওয়ালের উচ্চতা ২ (দুই) মিটারের বেশী হইতে পারিবে না। যদি
ডাইক ওয়ালটি মাটির তৈরী হয় এবং ১ (এক) মিটারের বেশী উচুঁ হয় তবে ওয়ালের
উপরের প্রান্তে প্রস্থ ০.৬ (শূন্য দশমিক ছয়) মিটারের কম হইতে পারিবে না; তবে
শর্ত থাকে যে, বিশেষ পারিপার্শ্বিক অবস্থার কারণে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ
২ (দুই) মিটারের উচুঁ ডাইক ওয়ালের অনুমোদন প্রদান করিতে পারিবে;
(ঈ) ডাইক ওয়ালের সাথে সংযুক্ত ড্রেইনে নিয়ন্ত্রন ভাল্ব এমনভবে স্থাপন করিতে হইবে
যাহা অগ্নিকান্ডের সময় বান্ড ওয়ালের বাহির হতে নিরাপদে চালনা করা যায়।
ডাইক ওয়ালের অভ্যন্তরে সকল পানি কার্যকর ইন্টারসেপ্টারের মাধ্যমে নির্গত
হইবে;
(উ) একই ডাইক ওয়ালের মধ্যে স্থাপিত fixed roof ধরনের ট্যাংকসমূহের ক্ষেত্রে
মজুদ ক্ষমতা ৬০ (ষাট) হাজার কিলোলিটারের বেশী হইবে না এবং floating
roof ট্যাংক-এর ক্ষেত্রে বা বিশেষভাবে নির্মিত ট্যাংক এর ক্ষেত্রে ১,২০,০০০
(এক লাখ বিশ হাজার) কিলোলিটারের বেশী হইতে পারিবে না। এই ধরনের
ডাইকের ক্ষেত্রে কোন কারণে ট্যাংক হতে নির্গত পেট্রোলিয়াম অন্য ট্যাংক এ হুমকি
সৃষ্টি না করার লক্ষ্যে ডাইকের অভ্যন্তরে ৬ মিটারের উর্দ্ধে উচ্চতার অভ্যন্তরীণ
দেওয়াল নির্মাণ করিতে হইবে; তবে ৯(নয়) মিটারের কম ব্যাস সম্পন্ন একাধিক
ট্যাংক এর ধারণক্ষমতা ৫০০০ (পাঁচ হাজার) কিলোলিটারের কম হইলে উক্ত
ট্যাংকগুলিকে একটি ট্যাংক হিসাবে গণ্য করা হইবে।
(খ) পরিবেষ্টনীর মধ্যে প্রয়োজনীয় পাইপ ও ভাল্ব এবং ট্যাংক-এ অবস্থানের জায়গা ব্যতীত
বাকী জায়গা সম্পূর্ণভাবে পরিষ্কার ও খালি রাখিতে হইবে। বিকল্প পন্থায় বায়ু নিরোধী
ধাতব ট্যাংক সম্পূণরূপে ভূ-গর্ভে স্থাপিত হইবে এবং ট্যাংক-এর চারপাশে বালি, মাটি
অথবা কাদা দ্বারা এমনভাবে মোড়ক দিতে হইবে যেন ভূ-স্তরের নীচে বায়ু প্রবেশ করিতে

এই পৃষ্ঠার লেখা
১৪২৬৬ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮
না পারে এবং ট্যাংকটি দৃষ্টিগোচর না হয়। এইরূপভাবে প্রোথিত ট্যাংক-এর ক্ষেত্রে ৮নং
শর্তে নির্দেশিত নিরাপদ দূরত্ব বজায় রাখিতে হইবে না, কিন্তু প্রোথিত ট্যাংক-এর উপরের
খালি জায়গা অবশ্যই কোনো কাজে ব্যবহার করা যাইবে না। ভূ-গর্ভস্থ ট্যাংক-এর
ভর্তিকরণ পাইপ এবং গভীরতা মাপক পাইপ ট্যাংক-এর তলদেশ পর্যন্ত পৌছাইতে
হইবে।
৩। উন্মুক্ত স্থানের বায়ু গমনাগমনের জন্য প্রতিটি ট্যাংক-এ পাইপ সংযুক্ত থাকিবে। বায়ু নির্গমনের
উক্ত পাইপের খোলা মুখ ঢাকনা সজ্জিত এবং প্রতিরৈখিক সেন্টিিমটারে ১১টি ফাঁসযুক্ত তামার
বা অক্ষয়িঞ্চু ধাতব তারজালি দ্বারা আবৃত থাকিবে অথবা ট্যাংকটিতে অনুমোদিত কোনো চাপ
প্রশমন ভাল্ব বা বিপজ্জনক অভ্যন্তরীণ বা বাহ্যিক চাপ প্রতিরোধকারী অন্যকোনো অনুমোদিত
ব্যবস্থা সজ্জিত হইবে।
৪। কোনো ট্যাংক-এ ঢালাই লোহা নির্মিত ভাল্ব ব্যবহার করা যাইবে না এবং স্থাপনার সকল ভাল্বেই
খুলিবার ও বন্ধ করিবার দিক নির্দেশনা সুস্পষ্টভাবে চিহ্নিত করিতে হইবে।
৫। পাম্প কেবল এতদসংযুক্ত নকশায় নির্ধারিত স্থানে স্থাপিত হইবে এবং ইহার অন্যান্য সংযোগ
ও সংযুক্ত সরঞ্জামাদি এমনভাবে নির্মিত ও রক্ষিত হইবে যেন কোনো প্রকার পেট্রোলিয়াম
ছিদ্রপথে নির্গত হইতে না পারে।
৬। লাইসেন্সিং কর্তৃপক্ষের লিখিত পূর্বানুমতি ব্যতীত লাইসেন্সকৃত স্থাপনার কোনোরূপ রদবদল
করা যাইবে না। অনুমোদন সাপেক্ষে কোনো রদবদল করা হইলে উহা লাইসেন্সের সহিত
সংযুক্ত সংশোধিত নকশায় প্রদর্শন করিতে হইবে ।
ব্যাখ্যাঃ এই শর্তের উদ্দেশ্য পূরণকল্পে ‘‘স্থাপনা’’ বলিতে মজুদ ট্যাংক-এ হইতে
নির্গত ও ট্যাংক-এ সমাপ্ত পাইপ এবং ভর্তি ও খালাস করিবার পাইপের সহিত সংযুক্ত সকল
সুবিধাদি, পল্টুন, জেটি ও অন্যান্য অবতরণ সুবিধাদি অন্তর্ভুক্ত হইবে।
৭। লাইসেন্সিং কর্তৃপক্ষ প্রাঙ্গণের নিরাপত্তার জন্য প্রয়োজন মনে করেন এমন কোনো মেরামত
করিবার জন্য যদি লাইসেন্সধারীকে লিখিত নির্দেশ প্রদান করেন তাহা হইলে লাইসেন্সধারীকে
নোটিশে নির্দিষ্ট মেয়াদ, যাহা নোটিশ প্রাপ্তির তারিখ হইতে একমাসের কম নহে, এর মধ্যে
লাইসেন্সকৃত প্রাঙ্গণে উক্তরূপ মেরামত কার্য সম্পাদন করিতে হইবে।
৮। পেট্রোলিয়াম মজুদ, ভর্তি, খালাস বা পাম্পিং এর সুবিধাদি হইতে অন্য কোন সুবিধাদি, ভবন
নং সীমানা দেওয়াল বা পূর্তকর্ম এর মধ্যে সারণী-১, ২ এবং ৩ এ বর্ণিত দুরত্ব বজায় রাখিতে
হইবে।
৯। কোন স্থাপনায় ট্যাংক এ ১ম ও ২য় শ্রেণির পেট্রোলিয়াম মজুদের পরিমাণ ৫০০০ (পাঁচ হাজার)
কিলোলিটারের উর্ধ্বে হইলে অথবা পেট্রোলিয়াম মজুদের যে কোন ট্যাংক এর ব্যাস ৯(নয়)
মিটারের উর্ধ্বে হইলে উক্ত ট্যাংক এর বিভিন্ন সুবিধাদি, ভবন, সীমানা বেষ্টনী বা সংরক্ষণীয়
পূর্তকর্মের মধ্যে সারণী ১ ও সারণী ২ এ উল্লিখিত দুরত্ব বজায় রাখিতে হইবে;
১০। কোন স্থাপনার ট্যাংক এ শুধুমাত্র ৩য় শ্রেণির পেট্রোলিয়াম অথবা ১ম ও ২য় শ্রেণির পেট্রোলিয়াম
মজুদের পরিমাণ অনুর্ধ্ব ৫০০০ (পাঁচ হাজার) কিলোলিটার হইলে এবং ট্যাংক এর ব্যাস অনুর্ধ্ব
৯ (নয়) হইলে উক্ত স্থাপনার বা ট্যাংক হইতে বিভিন্ন সুবিধাদি, ভবন, সীমানা বেষ্টনী ও
সংরক্ষণীয় পূর্তকর্মের মধ্যে সারণী-৩ এ উল্লিখিত দূরত্ব বজায় রাখিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮ ১৪২৬৭
১১। পর্দা প্রাচীর স্থাপন বা অন্যবিধ বিশেষ সতর্কতা অবলম্বন করা হইলে অথবা লাইসেন্সিং
কর্তৃপক্ষের মতে যুক্তিসংগত প্রতিপন্ন হইলে ৮নং শর্তে নির্ধারিত দূরত্ব লাইসেন্সিং কর্তৃপক্ষ
হ্রাস করিতে পারিবেন।
১২। মজুদাগার বা ফিলিং শেড উপযুক্ত অদাহ্য পদার্থ দ্বারা নির্মিত হইবে। মজুদাগারটি পাকা ভিত্তির
উপর স্থাপিত হইবে এবং উহা মজবুত দেওয়াল বা বাঁধ দ্বারা পরিবেষ্টিত হইবে অথবা দেওয়াল
ও মেঝে এমনভাবে নির্মাণ করিতে হইবে যেন সর্বনিম্ন ২৫ (পঁচিশ) সেন্টিিমটার এবং
সর্বোচ্চ ১০০ (একশত) সেন্টিিমটার গভীর একটি সাম্প বা পরিবেষ্টনী গঠিত হয়। উভয়বিধ
পদ্ধতির সমন্বয় গ্রহণযোগ্য। এইররূপে গঠিত সাম্প বা পরিবেষ্টনী কোনো এক সময়ে মজুতব্য
মোট পেট্রোলিয়াম ধারণ করিতে সক্ষম হইতে হইবে এবং উহা এইরূপে নির্মাণ ও সংরক্ষণ
করিতে হইবে যাহাতে তরল পদার্থের আকারে কোনো পেট্রোলিয়াম অগ্নিকান্ড অথবা অন্য
কোনো কারণে সেখান হইতে বাহিরে নির্গত হইতে না পারে। প্রথম শ্রেণির পেট্রোলিয়াম অথবা
আংশিক প্রথম শ্রেণি এবং আংশিক দ্বিতীয় শ্রেণীর পেট্রোলিয়াম সংরক্ষণের ক্ষেত্রে উক্ত সাম্প
বা পরিবেষ্টনী এই মজুদাগারে মজুদের জন্য অনুমোদিত সর্বোচ্চ পরিমাপের চেয়ে অতিরিক্তি
অন্ততঃ শতকরা ৫ (পাঁচ) ভাগ পেট্রোলিয়াম ধারণে সক্ষম হইবে। সাম্প এবং পরিবেষ্টনীসমূহ
অবশ্যই পরিষ্কার রাখিতে হইবে এবং উহাতে কোনো প্রজ্জ্বলনীয় তরল পদার্থ সঞ্চিত হইতে
পারিবে না।
১৩। প্রথম শ্রেণির পেট্রোলিয়ামের প্রতিটি মজুদাগার বা ফিলিং সেডের পেট্রোলিয়াম নির্গমন
প্রতিরোধ কল্পে, নির্মিত দেওয়াল ঠিক উপরে ভূমি স্তরের নিকটে এবং ছাদে বা ছাদের নিকটে
পর্যাপ্ত পরিমাণ বায়ু চলাচলের ব্যবস্থা রাখিতে হইবে। বায়ু চলাচলের পথসমূহ প্রতিরৈখিক
সেন্টিিমটারে ১১টি ফাঁসযুক্ত ও দুই স্তর বিশিষ্ট সুক্ষ্ম তামার তার বা অন্যকোনো অক্ষয়িষ্ণু ধাতব
তারের জালি দ্বারা আচ্ছাদিত থাকিবে।
১৪। শুধুমাত্র অনুমোদিত নকশায় উল্লিখিত স্থানে ট্যাংকলরি স্থিরভাবে অবস্থান করে পেট্রোলিয়াম
ভর্তি এবং খালাস করিতে হইবে এবং বিধি ১২০ হইতে ১৪০ এর অনুলিপি স্পষ্ট করে মুদ্রণ
করে সহজে দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখিতে হইবে।
১৫। যে সমস্ত ট্যাংকলরি আইন অনুসারে উল্লিখিত বিধি পরিপূর্ণভাবে প্রতিপালন করে না সে সমস্ত
ট্যাংকলরীতে ভর্তি খালাস বা লাইসেন্সকৃত পেট্রোলিয়াম মজুদ প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া
হইবে না।
১৬। আগ্নিকান্ড বা বিস্ফোরণজনিত দুর্ঘটনা প্রতিরোধ কল্পে সর্বদা যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ
করিতে হইবে।
১৭। লাইসেন্সকৃত প্রাঙ্গণে কোনো দুর্ঘটনা, অগ্নিকান্ড অথবা বিস্ফোরণ ঘটিলে এবং সেই দুর্ঘটনায়
জীবননাশ বা ব্যক্তি অথবা সম্পত্তির গুরুতর ক্ষয়ক্ষতি হইলে উহা নিকটতম ম্যাজিস্ট্রেট বা
নিকটবর্তী থানার ভারপাপ্ত কর্মকর্তাকে এবং প্রধান বিস্ফোরক পরিদর্শক, বাংলাদেশ, ঢাকাকে
অবিলম্বে সম্ভাব্য দ্রুততম পন্থায় অবহিত করিতে হইবে।
১৮। প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক এইরূপ নির্ধারিত হইলে মজুদ ট্যাংক অগ্নিনির্বাপন ফোম
ব্যবস্থার সংযোগ স্থাপন করিতে হইবে এবং উহা সর্বদা সঠিক কার্যকরী অবস্থায় রাখিতে হইব।

এই পৃষ্ঠার লেখা
১৪২৬৮ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮
১৯। কোনো পেট্রোলিয়াম যাহাতে নালা, নর্দমা, পোতাশ্রয়, নদী অথবা জলস্রোতে নির্গত হইতে না
পারে এবং পরিবেষ্টনী অথবা সাম্প যাহাতে স্থায়ীভাবে কোনো নালা বা নর্দমার সহিত সংযুক্ত
না হয় উহার জন্য সকল সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।
২০। লাইসেন্সধারী সকল প্রকার পেট্রোলিয়ামের মজুদ, বিক্রয় বা সরবরাহের রেকর্ড ও হিসাব এমন
ফরমে সংরক্ষণ করিবেন যে ফরম, সময় সময়, লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণ করিয়া দিবেন।
ক্ষমতাপ্রাপ্ত কোনো পরিদর্শক বা নমুনা সংগ্রহণকারী কর্মকর্তাকে মজুদ বহি এবং রেকর্ড
দেখাইতে হইবে।
২১। লাইসেন্সধারী লাইসেন্সকৃত প্রাঙ্গণ হইতে—
(ক) পেট্রোলিয়াম মজুদের প্রকৃত লাইসেন্সধারী বা তাহার প্রতিনিধি ব্যতীত অন্য কোনো
ব্যক্তিকে লাইসেন্সযোগ্য পরিমাণ পেট্রোলিয়াম সরবরাহ করিতে পারিবে না , অথবা
(খ) জলপথে বা সড়কপথে ট্যাঙ্কে পেট্রোলিয়াম পরিবহনের জন্য যথাক্রমে ফরম ‘ড’ বা
ফরমে ‘ঢ’ তে মঞ্জুরীকৃত লাইসেন্সর মেয়াদ না থাকিলে অনুরূপ কোনো জলযানে বা
স্থলযানে পেট্রোলিয়াম সরবরাহ করিতে পারিবেন না।
২২। কোনো পরিদর্শক অথবা নমুনা সংগ্রহকারী কর্মকর্তাকে লাইসেন্সকৃত প্রাঙ্গণে সকল যুক্তিসংগত
সময়ে প্রবশে করিতে দিতে হইবে এবং আইন ও এই বিধিমালার বিধানবলী এবং লাইসেন্সের
শর্তাবলি যথাযথভাবে পালন করা হইতেছে কিনা উহা নিরূপণের জন্য উক্ত কর্মকর্তাকে সকল
সুযোগ-সুবিধা প্রদান করিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮ ১৪২৬৯
ফরম ‘ড’
[তফসিল-১ এর ক্রমিক নং ৬দ্রষ্টব্য]
ট্যাংক এ জলপথে পেট্রোলিয়াম পরিবহনের লাইসেন্স
নং ফি-
এতদ্দ্বারা......................................................................................................
...................................................... পেট্রোলিয়াম আইন, ২০১৬ ও এই বিধিমালার
বিধানাবলি এবং লাইসেন্সে বর্ণিত শর্তাবলি সাপেক্ষে, নিম্নবর্ণিত জলযানে ট্যাংক-এ জলপথে
পেট্রোলিয়াম পরিবহনের জন্য লাইসেন্স মঞ্জুর করা হইল।
জলযানের নাম :
নিবন্ধ নং :
গ্রোস টন :
এই লাইসেন্স ৩১শে ডিসেম্বর,……………………..তারিখ পর্যন্ত বহাল থাকিবে।
তারিখ: প্রধান বিস্ফোরক পরিদর্শক, বাংলাদেশ।
নকশা নং তারিখ:
এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, এতদ্দ্বারা লাইসেন্সকৃত জলযানটি ....................তারিখে
.......................... কর্তৃক পরিদর্শন করা হইয়াছে যিনি প্রাঙ্গণটি এতদসংযুক্ত অনুমোদিত নকশা
অনুসারে এবং লাইসেন্সের শর্ত নং.. .... ও এবং বিধি.. ও .. এর পরিপালন দেখিতে পাইয়াছেন মর্মে
প্রত্যয়ন করিয়াছেন।
নবায়নের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ লাইসেন্সিং কর্তৃপক্ষের স্বাক্ষর
লাইসেন্সকৃত জলযানটি পরিদর্শনকালে এতদসংযুক্ত বর্ণনা মোতাবেক পাওয়া না গেলে এই
লাইসেন্সটি বাতিল হইবে এবং উপরন্তু যে সমস্ত বিধি ও শর্ত সাপেক্ষে এই লাইসেন্স মঞ্জুর করা
হইয়াছে উহার যে কোনোটি ভঙ্গের প্রথম অপরাধের জন্য অনধিক ০৬ (ছয়) মাস কারাদণ্ড বা
অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। দ্বিতীয় বার বা পুনঃপুন একই
ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডিত হইবেন।

এই পৃষ্ঠার লেখা
১৪২৭০ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮
লাইসেন্সের শর্তাবলি
১। পেট্রোলিয়াম কেবল এতদসংযুক্ত অনুমোদিত নকশায় প্রদর্শিত নির্ধারিত ট্যাংক-এ রাখিতে হইবে।
২। সংরক্ষণীয় পূর্তকর্ম হইতে লাইসেন্সকৃত জলযান সর্বদা নিরাপদ দূরত্ব বজায় রাখিয়া নোঙ্গর
করিতে হইবে, নিরাপত্তা জোনের মধ্যে পেট্রোলিয়াম ভর্তি বা খালাসের সময় ব্যতীত অন্য
কোনো লোক বা পরিবহন যান অবস্থান করিতে পারিবে না।
৩। উন্মুক্ত স্থানে বায়ু গমনাগমনের জন্য প্রত্যেকটি ট্যাংক-এ পাইপ সংযুক্ত থাকিবে। বায়ু নির্গমন
পাইপটি মজবুতভাবে স্থাপিত হইবে এবং উহা অন্যূন ৪ (চার) মিটার উচ্চতা বিশিষ্ট হইবে। উক্ত
পাইপটির উপরের মুখ ঢাকনা সংযুক্ত এবং প্রতিরৈখিক সেন্টিিমটারে অন্ততঃ ১১টি ফাঁসযুক্ত
সূক্ষ্ম তামা বা অন্যকোনো অক্ষয়িষ্ণু ধাতব তারের জালি দ্বারা আচ্ছাদিত থাকিবে অথবা উপরের
মুখে বায়ু গমন ও নিগর্মন ভাল্ব সংযুক্ত থাকিবে।
৪। পেট্রোলিয়াম মজুদের যে কোনো ট্যাংক ভর্তিকরণ পাইপের মাধ্যমে ভর্তি করিতে হইবে এবং
এইরূপ ভর্তিকরণ পাইপ ও গভীরতা পরিমাপক পাইপ ট্যাংক-এর প্রায় তলদেশ পর্যন্ত বিস্তৃত
থাকিবে।
৫। এতদসংযুক্ত নকশায় চিহ্নিত স্থানে স্থাপিত পাম্পের সাহায্য ব্যতীত ট্যাংক হইতে কোনো
পেট্রোলিয়াম অপসারণ করা যাইবে না। সংযোগ ও সংযুক্ত সরঞ্জামাদিসহ প্রতিটি পাম্প
এমনভাবে নির্মাণ ও সংরক্ষণ করিতে হইবে যাহাতে উহা গ্যাসনিরোধী ও পেট্রোলিয়াম
নিরোধী হয়।
৬। লাইসেন্সিং কর্তৃপক্ষের লিখিত পূর্বানুমোদন ব্যতীত লাইসেন্সকৃত জলযানের কোনো রূপ
রদবদল করা যাইবে না। অনুমোদন সাপেক্ষে কোনো রদবদল করা হইলে উহা লাইসেন্সের
সহিত সংযুক্ত নকশায় প্রদর্শন করিতে হইবে ।
৭। লাইসেন্সিং কর্তৃপক্ষ প্রাঙ্গণের নিরাপত্তার জন্য প্রয়োজন মনে করেন এমন কোনো মেরামত
করিবার জন্য যদি লাইসেন্সধারীকে লিখিত নির্দেশ প্রদান করেন তাহা হইলে লাইসেন্সধারীকে
নোটিশের নির্দিষ্ট মেয়াদ. নোটিশ প্রাপ্তির তারিখ হইতে একমাসের কম নহে, এর মধ্যে
লাইসেন্সকৃত প্রাঙ্গণে উক্তরূপ মেরামত কার্য সম্পাদন করিতে হইবে।
৮। লাইসেন্সকৃত জলযানের ডেকের উপর কোনো পাত্র রাখিয়া উহাতে কোনো পেট্রোলিয়াম
সরবরাহ করা যাইবে না অথবা উক্ত ডেকের উপর অন্যবিধভাবে কোনো পেট্রোলিয়াম নাড়াচাড়া
করা যাইবে না।
৯। কোনো ট্যাংক-এ ঢালাই লোহা নির্মিত ভাল্ব ব্যবহার করা যাইবে না এবং স্থাপনার সকল ভাল্বই
খুলিবার ও বন্ধ করিবার দিক নির্দেশনা সুস্পষ্টভাবে চিহ্নিত করিতে হইবে।
১০। পেট্রোলিয়াম বা পেট্রোলিয়াম বাষ্প মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তিসংগত কারণ ব্যতিরেকে ট্যাংক-
এর ম্যানহোল কভার খোলা রাখা যাইবে না ।
১১। কোনো পেট্রোলিয়াম যাহাতে নালা, নর্দা, পোতাশ্রয়, নদী অথবা জলস্রোতে নির্গত হইতে না
পারে সেই জন্য সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। দৈবদুর্বিপাকে যদি কোনো
পেট্রোলিয়াম পানিতে নির্গত হয় তাহা হইলে পানিতে নির্গত পেট্রোলিয়ামকে বিচ্ছিন্ন করিবার
জন্য পর্যাপ্ত পরিমাণ কার্যকর ইমালিসফায়িং পদার্থ বা নির্গত পেট্রোলিয়ামকে নিরাপদে
আহরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সর্বদা লাইসেন্সকৃত স্থাপনা বা জলযানে প্রস্তুত রাখিতে
হইবে।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮ ১৪২৭১
১২। পেট্রোলিয়াম ধারণকৃত কোনো ট্যাংক বা তৎসংলগ্ন আবদ্ধ স্থানে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টিকারী কোনো
যন্ত্রের দ্বারা বা অগ্নি, ওয়েল্ডিং, তপ্ত পেরেক মারা বা জ্বালাই দ্বারা মেরামত করা যাইবে না, যদি
না—
(ক) ট্যাংক বা পাত্রটি পরিষ্কার এবং পেট্রোলিয়াম বাষ্প মুক্ত করা হয় অথবা উক্ত
মেরাতের জন্য অন্যকোনো নিরপত্তামূলক সতর্কতা অবলম্বন করা হয়; এবং
(খ) একজন বিস্ফোরক পরিদর্শক এই মর্মে প্রত্যয়ন করেন যে, উক্ত যন্ত্র, অগ্নি, ওয়েল্ডিং,
তপ্ত পেরেক মারা বা জ্বালাই দ্বারা উহা মেরামত নিরাপদ হইবে।
১৩। লাইসেন্সকৃত জলযানে কোনো দুর্ঘটনা, অগ্নিকান্ড অথবা বিস্ফোরণ ঘটিলে এবং সেই দুর্ঘটনায়
জীবননাশ বা ব্যক্তি অথবা সম্পত্তির গুরুতর ক্ষয়ক্ষতি হইলে উহা নিকটতম ম্যাজিস্ট্রেট বা
নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এবং প্রধান বিস্ফোরক পরিদর্শক বাংলাদেশ, ঢাকাকে
অবিলম্বে সম্ভাব্য দ্রুততম পন্থায় অবহিত করিতে হইবে।
১৪। অগ্নিকান্ড বা বিস্ফোরণজনিত দুর্ঘটনা প্রতিরোধকল্পে সর্বদা যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ
করিতে হইবে। পেট্রোলিয়াম হইতে সৃষ্ট অগ্নি নির্বাপনের জন্য পর্যাপ্ত এবং উপযোগী অগ্নি
নির্বাপন সরঞ্জাম সুবিধাজনক স্থানে সর্বদা কার্যকর অবস্থায় প্রস্তুত রাখিতে হইবে যাহাতে
অগ্নিকান্ডের সময় তাৎক্ষণিকভাবে উহা ব্যবহার করা যায়।
১৫। বিদ্যুৎ চালিত পাম্প নিম্নবর্ণিত শর্তাবলি অনুসারে হইবে, যথা:—
(ক) মোটর, সুইচ গিয়ার এবং পাম্পের খাচার সকল প্রকার বৈদ্যুতিক তার স্থাপন ব্যবস্থা
এমনভাবে নির্মাণ করিতে হইবে যাহাতে উহা অগ্নিনিরোধী হয় এবং বৃটিশ স্ট্যান্ডার্ড
বিনির্দেশ নম্বর ৪৬৮১ এর শর্তাবলি পূরণ করে; এবং
(খ) একটি ডবল পোল সুইচ সহজে নাগালের মধ্যে পাম্প হইতে অন্যূন ৪ (চার) মিটার দূরে
স্থাপন করিতে হইবে এবং এমনভাবে সংযুক্ত করিতে হইবে যাহাতে বিদ্যুৎ সরবরাহ
হইতে পাম্পটিকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা যায়।
১৬। লাইসেন্সকৃত জলযানে অন্যূন ৪ (চার) টি ভিন্ন ও সহজে দৃশ্যমান স্থানে ‘‘ধুমপান ও আগুন
নিষিদ্ধ’’ সতর্কবাণী সম্বলিত সাইনবোর্ড লাগাইতে হইবে যাহার প্রতিটি অক্ষরের আয়তন হইবে
অন্যূন ২৫ বর্গ সেন্টিিমটার।
১৭। লাইসেন্সকৃত জলযানটি এমন একজন ব্যক্তির সার্বক্ষণিক দায়িত্বে থাকিবে যিনি লাইসেন্সের
শর্তাবলি সম্পর্কে সুস্পষ্ট ধারনা রাখেন।
১৮। লাইসেন্সকৃত জলযানে সর্বদা মূল লাইসেন্স বা উহার প্রামাণিক অনুলিপি রাখিতে হইবে এবং
আইনের ধারা ১৩ এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে উহা চাহিবামাত্র তাহাকে দেখাইতে
হইবে।
১৯। আইনের ধারা ১৩ এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে সকল যুক্তিসঙ্গত সময়ে
লাইসেন্সকৃত জলযানে পরিদর্শন করিতে দিতে হইবে এবং আইন ও এই বিধিমালার বিধানাবলি
এবং লাইসেন্সের শর্তাবলি যথাযথভাবে পালন করা হইতেছে কিনা উহা নিরূপণের জন্য উক্ত
কর্মকর্তাকে সকল সুযোগ-সুবিধা প্রদান করিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
১৪২৭২ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮
ফরম ‘ঢ’
[তফসিল ১ এর ক্রমিক নং ৭ দ্রষ্টব্য]
ট্যাংক-এ স্থলপথে পেট্টোলিয়াম পরিবহনের জন্য লাইসেন্স।
নং ফিস
এতদ্দ্বারা……………………………………………………
…………………...…………………………………………..কে
পেট্রোলিয়াম আইন, ২০১৬ ও এই বিধিমালার বিধানাবলি এবং লাইসেন্সের শর্তাবলি সাপেক্ষে
নিম্নবর্ণিত পরিবহন যানে স্থাপিত ট্যাংক-এর স্থলপথে পেট্রোলিয়াম পরিবহনের জন্য লাইসেন্স মঞ্জুর
করা হইল।
পরিবহন যানের বর্ণনা
প্রস্তুতকারকের নাম : নিবন্ধন নং :
ইঞ্জিন নং : চেসিস নং :
মালিকের নাম :
ধারণ-ক্ষমতা :
পরিবহনের জন্য অনুমোদিত
পেট্রোলিয়ামের শ্রেণি :
এই লাইসেন্স ৩১ শে ডিসেম্বর…………………তারিখ পর্যন্ত বহাল থাকিবে।
তারিখ: - লাইসেন্সিং কর্তৃপক্ষ।
নকশা নং- তারিখ:-
আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, এতদ্দ্বারা লাইসেন্সকৃত পরিবহন যানটি
....................তারিখে............... কর্তৃক পরিদর্শন করা হইয়াছে যিনি পরিবহন যানটি এতদসংযুক্ত
অনুমোদিত নকশা অনুসারে এবং লাইসেন্সের শর্ত নং ৬, ৭, ৮, ১২ ও ...... এবং বিধি ৪, ৭৫-৮২ ও
........ এর পরিপালন দেখিতে পাইয়াছেন মর্মে প্রত্যয়ন করিয়াছেন।
নবায়নের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ লাইসেন্সিং কর্তৃপক্ষের স্বাক্ষর
পরিদর্শনকালে এতদসংযুক্ত বর্ণনা ও শর্তাবলি অনুসারে লাইসেন্সকৃত পরিবহন যানটি
পরিদৃষ্ট না হইলে এই লাইসেন্স বাতিল হইবে এবং উপরন্তু যে সমস্ত বিধি ও শর্ত সাপেক্ষে এই লাইসেন্স
মঞ্জুর করা হইয়াছে উহার যে কোনোটি ভঙ্গের প্রথম অপরাধের জন্য অনধিক ০৬ (ছয়) মাস কারাদণ্ড
বা অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। দ্বিতীয় বার বা পুনঃপুন
একই ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডিত হইবেন।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮ ১৪২৭৩
লাইসেন্সের শর্তাবলি
১। লাইসেন্সকৃত পরিবহন যানটি ট্যাংক-এ পেট্রোলিয়াম ব্যতীত যাত্রী বা অন্য কোনো বস্তু
পরিবহনের জন্য ব্যবহার করা যাইবে না।
২। লাইসেন্সের শর্তাবলি সম্পর্কে ওয়াকেবহাল কেবল এইরূপ দায়িত্বশীল ব্যক্তিকেই পরিবহন
যানটি চালনা করিতে বা উহার দেখাশুনার দায়িত্বে নিয়োজিত রাখিতে হইবে।
৩। লাইসেন্সকৃত পরিবহন যানে ধুমপান করা অথবা আগুন, কৃত্রিম আলো বা প্রজ্বলনীয় বাষ্পে
আগুন ধরাইতে সক্ষম এমন কোনো বস্তু বহন করা যাইবে না।
৪। লাইসেন্সকৃত পরিবহন যানের ট্যাংক-এ পেট্রোলিয়াম ভর্তি বা পেট্রোলিয়াম খালাসের পূর্বে—
(ক) উহার ইঞ্জিন বন্ধ করিতে হইবে এবং যথাযথ সুইচ বা অন্যভাবে ব্যাটারী বিচ্ছিন্ন করিতে
হইবে;
(খ) বৈদ্যুতিক তারের সাহায্যে ট্যাংক-এ পেট্রোলিয়াম ভর্তি বা ট্যাংক হইতে পেট্রোলিয়াম
খালাসের পাইপের সহিত উহার চেসিসের সংযোগ স্থাপন করিতে হইবে; এবং
(গ) পেট্রোলিয়াম ভর্তি বা খালাসের জন্য সঠিক পাইপ বাছাই করিতে হইবে এবং উভয় প্রান্ত
তৈল নিরোধী কাপলিং (compling) দ্বারা সংযোগ করিতে হইবে।
৫। লাইসেন্সকৃত পরিবহন যানে পেট্রোলিয়াম তৈলের আগুন নির্বাপনের উপযোগী অন্যুন ৯ (নয়)
লিটার ধারণক্ষমতা সম্পন্ন সহজে বহনযোগ্য অগ্নিনির্বাপক সরঞ্জাম সর্বদা বহন করিতে হইবে
এবং এই সরঞ্জাম সুগম ও নিরাপদ স্থানে তালাবিহীন অবস্থায় রাখিতে হইবে।
৬। লাইসেন্সকৃত পরিবহন যানে পরিবহনীয় প্রত্যেক শ্রেণির পেট্রোলিয়াম পরিবহনের জন্য একটি
আলাদা তৈল নিরোধী ও বৈদ্যুতিকভাবে অবিচ্ছিন্ন পাইপ সর্বদা বহন করিতে হইবে এবং উক্ত
পাইপের উভয় প্রান্ত তৈল-নিরোধী কাপলিং থাকিবে যাহা লাইসেন্সকৃত পরিবহন যানের
পেট্রোলিয়াম খালাসের নির্গমন পাইপ (discharge faucet) এবং যে তৈলাধারে
পেট্রোলিয়াম খালাস করা হইবে উহার পেট্রোলিয়াম প্রবেশ পাইপ (inlet pipe) এর সাথে
মানানসই হইতে হইবে।
৭। মাটির সহিত বৈদ্যুতিক সংযোগের (earthing) জন্য একটি শক্ত এবং নমনীয় তার সর্বদা
লাইসেন্সকৃত পরিবহন যানে বহন করিতে হইবে এবং তারটি অন্যূন ৫ (পাঁচ) মিটার দীর্ঘ হইবে
এবং উহার উভয়প্রান্তে উপযুক্ত ক্লাম্প বা ক্লিপ থাকিতে হইবে।
৮। পেট্রোলিয়াম বা পেট্রোলিয়াম বাষ্প মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তিসংগত কারণ ব্যতিরেকে ট্যাংক-
এর ম্যানহোল কভার খোলা রাখা যাইবে না ।
৯। বিধি ১৪ এর বিধান পরিপালন ব্যতিরেকে কোনো ব্যক্তি ট্যাংক-এ প্রবেশ করিবেন না বা
কাউকে প্রবেশ করাইবেন না এবং ট্যাংক-এ কোনো মেরামত, ঝালাই বা অন্যবিধ তপ্ত কার্য
করিবেন না ।
১০। বিধি ৪ এর বিধান অনুসারে প্রতিটি লাইসেন্সকৃত পরিবহন যানে অন্যূন ২ (দুই) টি নিরাপত্তা
লেবেল লাগাইতে হইবে যাহাতে ধারণকৃত পদার্থ সহজে সনাক্ত করা যায়।

এই পৃষ্ঠার লেখা
১৪২৭৪ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮
১১। সকল ট্যাংক-এ পেট্রোলিয়াম নিরোধী স্ক্রু সংযুক্ত ঢাকনা বিশিষ্ট ম্যানহোল থাকিতে হইবে।
প্রথম শ্রেণির পেট্রোলিয়াম ব্যবহারের জন্য নির্ধারিত ট্যাংক-এ প্রতিরৈখিক সেন্টিিমটারে অন্যূন
১১ (এগার) টি ফাঁস বিশিষ্ট তারজালি দ্বারা অনুমোদিত নমুনায় সঠিকভাবে সংরক্ষিত বায়ু
নির্গমন পথ অথবা রিলিফ ভাল্ব সংযুক্ত থাকিতে হইবে এবং ট্যাংক-এর চতুর্দিকে উক্তরূপ
সুরক্ষিত বায়ু নির্গমন পথ থাকিতে হইবে।
১২। লাইসেন্সকৃত পরিবহন যানে সবসময় লাইসেন্স বা উহার প্রামাণিক অনুলিপি রাখিতে হইবে
এবং একজন পরিদর্শক কর্তৃক চাহিবা মাত্র তাহাকে উহা দেখাইতে বাধ্য থাকিবে।
১৩। লাইসেন্সকৃত পরিবহন যানে সংঘটিত কোনো দুর্ঘটনা, অগ্নিকান্ড বা বিস্ফোরণের ফলে কোনো
ব্যক্তির প্রাণহানি বা কেউ গুরুতর আহত হইলে অথবা সম্পত্তির ক্ষতি হইলে উহা নিকটতম
ম্যাজিস্ট্রেট বা নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এবং প্রধান বিস্ফোরক পরিদর্শক,
বাংলাদেশ, ঢাকাকে অবিলম্বে সম্ভাব্য দ্রুততম পন্থায় অবহিত করিতে হইবে।
১৪। সংশ্লিষ্ট বিধি-বিধান এবং লাইসেন্সের শর্তাবলি প্রতিপালিত হইতেছে কিনা উহা নিশ্চিত
করিবার লক্ষ্যে নমুনা সংগ্রহের জন্য কোনো পরিদর্শক অথবা নমুনা সংগ্রহকারী কর্মকর্তাকে যে
কোনো যুক্তিযুক্ত সময়ে সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান করিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮ ১৪২৭৫
বিশেষ ফরম
(তফসিল ১ এর ক্রমিক নং ৮ দ্রষ্টব্য)
বিশেষ পদ্ধতিতে পেট্রোলিয়াম আমদানি ও মজুদের লাইসেন্স
নং ফি:
এতদ্দ্বারা………………………………………………………
………………...………………………………………………
……………………..কে পেট্রোলিয়াম আইন, ২০১৬ ও এই বিধিমালার বিধানাবলি এবং
বর্ণিত শর্তাবলি সাপেক্ষে ............................................... লিটার প্রথম শ্রেণির পেট্রোলিয়াম
আমদানি এবং এতদ্ সংযুক্ত নকশায় প্রদর্শিত ও নিম্নবর্ণিত প্রাঙ্গণে .................................
পেট্রোলিয়াম মজুদের জন্য লাইসেন্স মঞ্জুর করা হইল।
* ............... লিটার ২য় শ্রেণির পেট্রোলিয়াম।
এই লাইসেন্স ৩১ শে ডিসেম্বর ............................. তারিখ পর্যন্ত বলবৎ থাকিবে।
তারিখ : প্রধান বিস্ফোরক পরিদর্শক, বাংলাদেশ।
নকশা নং তারিখ :
লাইসেন্সকৃত যান/স্থাপনার অবস্থান ও বর্ণনা
vÓ................................................................................................. নামক ভাসমান
নোঙ্গরকৃত যাহা এতদসংযুক্ত অনুমোদিত নক্শায় দেখানো হইয়াছে।
নবায়নের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ লাইসেন্সিং কর্তৃপক্ষের স্বাক্ষর
লাইসেন্সকৃত প্রাঙ্গণ পরিদর্শনকালে এতদ্সংযুক্ত বর্ণনা এবং শর্ত মোতাবেক পাওয়া না গেলে এই
লাইসেন্সটি বাতিল হইবে এবং উপরন্তু যে সমস্ত বিধানাবলি ও শর্ত সাপেক্ষে এই লাইসেন্স মঞ্জুর করা
হইয়াছে উহার যে কোনোটি ভংগের প্রথম অপরাধের জন্য অনধিক ০৬ (ছয়) মাস কারাদণ্ড বা
অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। দ্বিতীয় বার বা পুনঃপুন একই
ধরণের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডিত হইবেন।

এই পৃষ্ঠার লেখা
১৪২৭৬ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮
লাইসেন্সের শর্তাবলী
১। পেট্রোলিয়াম কেবল এতদসংযুক্ত নক্শায় নির্ধারিত মজুদ ট্যাংক বা মজুদাগার অথবা
এতদুদ্দেশ্যে অনুমোদিত অন্য কোন স্থানে রাখিতে হইবে।
২। সংরক্ষণীয় পূর্তকর্ম হইতে লাইসেন্সকৃত স্থাপনা, পরিবহন যান, ট্যাংক বা ফিলিং সেড
এতদ্সংযুক্ত নক্শায় প্রদর্শিত নিরাপদ দূরত্ব সর্বদা বজায় রাখিতে হইবে এবং উক্ত নিরাপত্তা
জোনের মধ্যে পেট্রোলিয়াম ভর্তি বা খালাসের সময় ব্যতীত অন্য কোন সময়ে কোন লোক বা
পরিবহন যান অবস্থান করিবে না।
৩। উন্মুক্তস্থানে বায়ু গমনাগমনের জন্য প্রত্যেকটি ট্যাংক-এ পাইপ সংযুক্ত থাকিবে। বায়ু নির্গমন
পাইপটি মজবুতভাবে স্থাপিত হইবে এবং উহা অন্যূন ৪ (চার) মিটার উচ্চতা বিশিষ্ট হইবে।
উক্ত পাইপটির উপরের মুখ ঢাকনা সংযুক্ত এবং প্রতি রৈখিক সেন্টিমিটারে অন্যূন ১১টি ফাঁসযুক্ত
সুক্ষ তামা বা অন্য কোন অক্ষয়িòু ধাতব তারের জালি দ্বারা আচ্ছাদিত থাকিবে অথবা উপরের
মুখে বায়ু গমন ও নির্গমন ভাল্ব সংযুক্ত থাকিবে।
৪। পেট্রোলিয়াম মজুদের যে কোন ট্যাংক ভর্তিকরণ পাইপের মাধ্যমে ভর্তি করিতে হইবে এবং
এইরূপ ভর্তিকরণ পাইপ ও গভীরতা পরিমাপক পাইপ ট্যাংক-এর প্রায় তলদেশ পর্যন্ত বিস্তৃত
থাকিবে।
৫। লাইসেন্সকৃত স্থাপনার বা জলযানের ট্যাংক-এ সীল করা অবস্থায় পেট্রোলিয়াম ভর্তি করিতে
হইবে এবং অনুরূপ অবস্থায় সরবরাহ করিতে হইবে।
ব্যাখ্যা : ‘‘সীল করা অবস্থায় পেট্রোলিয়াম ভর্তি” অর্থ ট্যাংক-এর সহিত সরবরাহকারী পাইপ স্ক্রু
দ্বারা অথবা অন্য কোন উপায়ে এমনভাবে সংযুক্ত করা বুঝায় যাহাতে ৩নং শর্তে উল্লিখিত বায়ু
নির্গমন পথ ব্যতীত অন্য কোন পথে পেট্রোলিয়াম বা উহার বাষ্প বায়ুতে না মিশিতে পারে।
৬। এতদ্সংযুক্ত নক্শায় চিহ্নিত স্থানে স্থাপিত পাম্পের সাহায্য ব্যতীত ট্যাংক হইতে কোন
পেট্রোলিয়াম অপসারণ করা যাইবে না। সংযোগ বা সংযুক্ত সরঞ্জাামাদিসহ প্রতিটি পাম্প
এমনভাবে নির্মিত ও সংরক্ষণ করিতে হইবে যেন উহা গ্যাসনিরোধী ও পেট্রোলিয়াম নিরোধী হয়।
৭। লাইসেন্সকৃত জলযানের ডেকের উপর কোন পাত্র রাখিয়া উহাতে কোন পেট্রোলিয়াম সরবরাহ
করা যাইবে না অথবা উক্ত ডেকের উপর অন্যবিধভাবে কোন পেট্রোলিয়াম নাড়াচাড়া করা
যাইবে না।
৮। কোনো স্থাপনা, পরিবহন যান বা ট্যাংক-এ ঢালাই লোহা নির্মিত ভাল্ব ব্যবহার করা যাইবে না এবং
স্থাপনার সকল ভাল্বই খুলিবার ও বন্ধ করিবার দিক নির্দেশনা সুষ্পষ্টভাবে চিহ্নিত করিতে হইবে।
৯। লাইসেন্সিং কর্তৃপক্ষের লিখিত পূর্বানুমতি ব্যতীত লাইসেন্সকৃত প্রাঙ্গণের অবস্থান পরিবর্তনসহ
স্থাপনা, পরিবহন যান, বার্জ বা ট্যাংক-এর কোনরূপ রদবদল করা যাইবে না। অনুমোদিত কোন
রদবদল এই লাইসেন্সের সহিত সংযুক্ত নক্শায় দেখািইতে হইবে।
ব্যাখ্যা : ‘‘স্থাপনা” অর্থ জলযানের কোন অংশবিশেষ বা মজুদ ট্যাংক হইতে নির্গত ও
ট্যাংক-এ সমাপ্ত পাইপ এবং ভর্তি ও খালাস করিবার পাইপের সহিত সংযুক্ত সকল সুবিধাদি,
পল্টুন, জেটি ও অন্যান্য অবতরণ সুবিধাদি অন্তর্ভুক্ত হইবে।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮ ১৪২৭৭
১০। লাইসেন্সিং কর্তৃপক্ষ প্রাঙ্গণে নিরাপত্তার প্রয়োজনে কোন মেরামত কার্য করিবার জন্য যদি
লাইসেন্সধারীকে লিখিত নির্দেশ প্রদান করে, তবে লাইসেন্সধারী নোটিশের নির্দিষ্ট মেয়াদ, যাহা
নোটিশ জারীর তারিখ হইতে এক মাসের কম নহে, এর মধ্যে লাইসেন্সকৃত প্রাঙ্গণে উক্তরূপ
মেরামত কার্য সম্পাদন করিবে।
১১। যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে ট্যাংকের ম্যানহোল কভার খোলা রাখা যাইবে না।
১২। কোন পেট্রোলিয়াম যাহাতে নালা, নর্দমা, পোতাশ্রয়, নদী অথবা জলস্রোতে নির্গত হইতে না
পারে সেই জন্য সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। দৈবদুর্বিপাকে যদি কোন
পেট্রোলিয়াম পানিতে নির্গত হয় তাহা হইলে পানিতে নির্গত পেট্রোলিয়ামকে বিচ্ছিন্ন করিবার
জন্য পর্যাপ্ত পরিমাণ কার্যকর ইমালসিফায়িং পদার্থ বা নির্গত পেট্রোলিয়ামকে নিরাপদে আহরণের
জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সর্বদা লাইসেন্সকৃত স্থাপনা বা জলযানে প্রস্তুত রাখিতে হইবে।
১৩। লাইসেন্সকৃত প্রাঙ্গণে কোন দুর্ঘটনা, অগ্নিকান্ড অথবা বিস্ফোরণ ঘটিলে এবং সেই দুর্ঘটনায়
জীবননাশ বা ব্যক্তি অথবা সম্পত্তির গুরুতর ক্ষতি হইলে উহা নিকটতম ম্যাজিস্ট্রেট বা নিকটতম
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এবং প্রধান বিস্ফোরক পরিদর্শক, বাংলাদেশকে অবিলম্বে সম্ভাব্য
দ্রুততম পন্থায় অবহিত করিতে হইবে।
১৪। কোন ব্যক্তি পেট্রোলিয়াম ধারণকৃত কোনো ট্যাংক বা পাত্র অগ্নিõুলিঙ্গ সৃষ্টিকারী কোন যন্ত্রের
দ্বারা বা অগ্নি, ওয়েল্ডিং, তপ্ত পেরেক মারা বা ঝালাই দ্বারা মেরামত কার্য করিতে পারিবে না,
যদি না-
(ক) ট্যাংক বা পাত্রটি পরিষ্কার এবং পেট্রোলিয়াম বাষ্প মুক্ত করা হয় অথবা উক্ত মেরামতের
জন্য অন্য কোন নিরাপত্তামূলক সতর্কতা অবলম্বন করা হয়; এবং
(খ) একটি ডাবল পোল সুইচ সহজে নাগালের মধ্যে পাম্প হইতে অন্যূন ৪ (চার) মিটার দূরে
স্থাপন করিতে হইবে এবং অবশ্যই এমনভাবে সংযুক্ত করিতে হইবে যাহাতে বিদ্যুৎ
সরবরাহ হইতে পাম্পটিকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা যায়।
১৫। অগ্নিকান্ড বা বিস্ফোরণ জনিত দুর্ঘটনা প্রতিরোধকল্পে সর্বদা যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ
করিতে হইবে। পেট্রোলিয়াম হইতে সৃষ্ট অগ্নি নির্বাপনের জন্য পর্যাপ্ত এবং উপযোগী অগ্নি
নির্বাপন সরঞ্জাম সুবিধাজনক স্থানে সর্বদা কার্যকর অবস্থায় প্রস্তুত রাখিতে হইবে যাহাতে
অগ্নিকান্ডের সময় তাৎক্ষণিকভাবে উহা ব্যবহার করা যায়।
১৬। লাইসেন্সকৃত প্রাঙ্গণের অন্যূন ৪ (চার) টি ভিন্ন ও সহজে দৃশ্যমান স্থানে ‘‘ধুমপান ও আগুন
নিষিদ্ধ” সতর্কবাণী সম্বলিত সাইনবোর্ড লাগাইতে হইবে যাহার প্রতিটি অক্ষরের ক্ষেত্রফল হইবে
অন্যূন ২৫ (পঁচিশ) বর্গ সেন্টিমিটার।
১৭। লাইসেন্সধারী লাইসেন্সকৃত প্রাঙ্গণ হইতে পেট্রোলিয়াম মজুদের লাইসেন্সধারী বা তাহার
অনুমোদিত ব্যক্তি অথবা পরিবহনকারী হিসাবে বন্দর কর্তৃপক্ষ বা রেল প্রশাসন ব্যতীত অন্য
কাহাকেও লাইসেন্সযোগ্য পরিমাণ পেট্রোলিয়াম এবং জল পথে বা স্থলপথে পেট্রোলিয়াম
পরিবহনের জন্য পেট্রোলিয়াম আইন ও এই বিধিমালার অধীন মঞ্জুরীকৃত লাইসেন্স ব্যতীত
কোনো জাহাজে বা পরিবহন যানে কোন পেট্রোলিয়াম সরবরাহ করিবে না।

এই পৃষ্ঠার লেখা
১৪২৭৮ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১, ২০১৮
১৮। লাইসেন্সধারী সকল প্রকার পেট্রোলিয়াম মজুদ, বিক্রয় বা সরবরাহের রেকর্ড ও হিসাব এমন
ফরমে সংরক্ষণ করিবে যে ফরম, সময় সময়, লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণ করিয়া দিবে এবং
ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে মজুদ বহি ও রেকর্ড চাহিবামাত্র দেখাইতে বাধ্য থাকিবে।
১৯। লাইসেন্সকৃত স্থাপনা বা পরিবহন যানটি এমন একজন ব্যক্তির সার্বক্ষণিক দায়িত্বে থাকিবে যিনি
লাইসেন্সের শর্তাবলী সম্পর্কে সুষ্পষ্ট ধারনা রাখেন।
২০। লাইসেন্সকৃত জলযানে সর্বদা মূল লাইসেন্স বা উহার প্রামাণিক অনুলিপি রাখিতে হইবে এবং
বিধি ১৯৭ এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে উহা চাহিবামাত্র তাহাকে দেখাইতে হইবে।
২১। বিধি ১৯৭ এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে সকল যুক্তিসঙ্গত সময়ে লাইসেন্সকৃত
জলযানে পরিদর্শন করিতে দিতে হইবে এবং আইন ও এই বিধিমালার বিধানাবলি এবং
লাইসেন্সের শর্তাবলি যথাযথভাবে পালন করা হইতেছে কিনা উহা নিরূপনের জন্য উক্ত
কর্মকর্তাকে সকল সুযোগ-সুবিধা প্রদান করিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
সারণী-১
[বিধি ১৩৪ (১) (ক) দ্রষ্টব্য]
(১) এই সারণীতে-
ব্য.বৃ. বৃহত্তর ট্যাংকের ব্যাস বুঝাইবে
বা
ব্য.ক্ষু. ক্ষুদ্রতম ” ” ” ং
লা
ে
(cid:1) নির্মাণ অথবা কার্য পরিচালনার সুবিধার্থে প্রয়োজনীয় দূরত্ব বুঝাইবে যাহা ২ মিটারের কম হইবে না। দ
শ
ে
(২) বিকল্প দূরত্ব নির্ধারিত থাকিলে সর্বনিম্ন দূরত্ব বজায় রাখা যাইতে পারে। গ
ে
জ
দূরত্বসমুহ প্রত্যেকটি ট্যাংকের পরিধির নিকটতম বিন্দু হইতে মাপিতে হইবে; তবে ট্যাংক যানের ভর্তি ও খালাসকরণ এলাকায় উক্ত দূরত্ব ভর্তি/খালাসকরণ ট,
স্থানের মধ্য বিন্দু হইতে মাপিতে হইবে: অি
তি
হইতে→ প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর প্রথম /দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ট্যাংক যানে ট্যাংক যানে অগ্নিনিরোধী অগ্নিনিরোধী স্থাপনার স্থাপনানায় র
ক্ত,
পর্যন্ত পেে্ট্রালিয়াম পেে্ট্রালিয়াম পেে্ট্রালিয়াম শ্রেণীর পেে্ট্রালিয়াম প্রথম বা তৃতীয় শ্রেণীর বৈদ্যুতিক নহে এমন চর্তুষ্পাশস্থ অবস্থিত
অ
মজুদ ট্যাংক মজুদ ট্যাংক মজুদ ট্যাংক পেে্ট্রালিয়াম মজুদ/ভর্তিকরন দ্বিতীয় পেে্ট্রালিয়াম পাম্প বৈদ্যুতিক সীমানা বেষ্টনী অফিস ভবন, ে
ক্টা
মজুদ/ভর্তিকরন সেড শ্রেণীর ভর্তি /খালাস পাম্প কর্মশালা, ব
র
সেড ভর্তি / এলাকা গুদাম বিনোদন ৩
খালাস ভবন, ফায়ার ১,
এলাকা স্টেশন ২০
১
ইত্যাদি ৮
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১
(১) প্রথম শ্রেণীর ০.৫ ব্য.বৃ. ০.৫ ব্য.বৃ. ৬ মিঃ ১৫ মিঃ ১৫ মিঃ ১৫ মিঃ ১৫ মিঃ ১৫ মিঃ ১৫ মিঃ ১৫ মিঃ ২০ মিঃ
পেট্রোলিয়াম অথবা ব্য, অথবা ব্য, ক্ষু.
মজুদ ট্যাংক ক্ষু. অথবা ১
৪
২
১৫ মিঃ ৭
৯

এই পৃষ্ঠার লেখা
১
১ ২ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ৪৩
২
৮
(২) দ্বিতীয় ০.৫ ব্য.বৃ. ১৫ মিঃ ১৫ মিঃ ১৫ মিঃ ১৫ মিঃ ৮ মিঃ ১৫ মিঃ ১৫ মিঃ ১৫ মিঃ ০০.৫ ব্য.বৃ. ৬ মিঃ
শ্রেণীর অথবা অথবা
পেট্রোলিয়াম ব্য, ক্ষু. ব্য, ক্ষু.
মজুদ ট্যাংক অথবা ১৫
মিঃ
(৩) তৃতীয় ৬ মিঃ ৬ মিঃ (cid:1) ১৫ মিঃ (cid:1) ৮ মিঃ (cid:1) (cid:1) (cid:1) ৮ মিঃ ৪.৫ মিঃ
শ্রেণীর বা
ং
পেট্রোলিয়াম াল
ে
মজুদ ট্যাংক দশ
ে
(৪) প্রথম অথবা ১৫ মিঃ ১৫ মিঃ ১৫ মিঃ (cid:1) ৮ মিঃ ১৫ মিঃ ১৫ মিঃ ৮ মিঃ ১৫ মিঃ ১৫ মিঃ ১৫ মিঃ গে
জ
দ্বিতীয় শ্রেণীর ট,
পেট্রোলিয়াম অি
মজুদ/ ভর্তিকরণ তরি
শেড ক্ত,
অ
(৫) তৃতীয় ১৫ মিঃ ১৫ মিঃ (cid:1) ৮ মিঃ (cid:1) ৮ মিঃ (cid:1) (cid:1) (cid:1) ৮ মিঃ ৪.৫ মিঃ ক্টো
ব
শ্রেণীর র
পেট্রোলিয়াম ৩১,
মজুদ/ভর্তিকরণ ২
০
শেড ১
৮
(৬) ট্যাংক যানে ১৫ মিঃ ১৫ মিঃ ৮ মিঃ ১৫ মিঃ ৮ মিঃ (cid:1) (cid:1) ৮ মিঃ ১৫ মিঃ ১৫ মিঃ ১৫ মিঃ
প্রথম অথবা
দ্বিতীয় শ্রেণীর
পেঃ ভর্তি/খালাস
এলাকা

এই পৃষ্ঠার লেখা
১ ২ ৩ ৪ ৯ ৫ ৬ ১০ ১১ ৭ ৮
(৭) ট্যাংক যানে ১৫ মিঃ ১৫ মিঃ (cid:1) ১৫ মিঃ (cid:1) (cid:1) (cid:1) (cid:1) (cid:1) ৮ মিঃ ৩ মিঃ
তৃতীয় শ্রেণীর
পেট্রোলিয়াম
ভর্তি/খালাস
এলাকা বা
ং
(৮) ফ্রেম গ্রুপ ৮ মিঃ ৮ মিঃ (cid:1) ৮ মিঃ (cid:1) ৮ মিঃ (cid:1) (cid:1) ৮ মিঃ ৮ মিঃ ৩ মিঃ লাে
দ
বৈদ্যুতিক পাম্প শ
ে
গ
(৯) নন ফ্রেম ১৫ মিঃ ১৫ মিঃ (cid:1) ১৫ মিঃ (cid:1) ১৫ মিঃ (cid:1) ৮ মিঃ (cid:1) ৩ মিঃ (cid:1) ে
জ
গ্রুপ বৈদ্যুতিক ট,
পাম্প অি
তি
(১০) স্থাপনায় ১০মিঃ ১৫ মিঃ ৮ মিঃ ১৫ মিঃ ৮ মিঃ ১৫ মিঃ ৮ মিঃ ৮ মিঃ ৩ মিঃ (cid:1) (cid:1) রক্ত,
অবস্থিত অফিস অ
ে
ভবন, কর্মশালা, ক্টা
ব
গুদাম বিনোদন র
৩
ভবন, ফায়ার ১,
স্টেশন ইত্যাদি ২
০
১
(১১) স্থাপনার ২০ মিঃ ১৫ মিঃ ৪.৫ মিঃ ১৫ মিঃ ৪.৫ মিঃ ১৫ মিঃ ৩ মিঃ ৩ মিঃ (cid:1) (cid:1) (cid:1) ৮
চতুষ্পার্শ্বস্থ
সীমানা বেষ্টণী
১
৪
২
৮
১

এই পৃষ্ঠার লেখা
১
সারণী-২ ৪
২
[বিধি ১৩৪ (১)(ক) দ্রষ্টব্য] ৮
২
মজুদ ট্যাংকসমূহের আন্তঃদূরত্ব
এই সারণীতে-
ব্য,বৃ. বৃহত্তর ট্যাংকের ব্যাস বুঝাইবে
ব্য.ক্ষু. ক্ষুদ্রতম ট্যাংকের ব্যাস বুঝাইবে
বা
ং
ধরণ ফ্লোটিং রূফ ট্যাংক ফিক্সড রূফ ট্যাংক ৩য় শ্রেণীর পেট্রোলিয়াম লা
ে
দ
(১ম ও ২য় শ্রেণীর শে
গ
পেট্রোলিয়াম) ে
জ
ট,
৫০ মিটার ব্যাস পর্যন্ত (ব্য.বৃ. + ব্য. ক্ষু.)/৪ (ব্য.বৃ. + ব্য. ক্ষু.)/৪ (ব্য.বৃ. + ব্য. ক্ষু.)/৬ অতিি
র
ট্যাংক
ক্ত,
অ
ে
(ন্যূনতম ১০ মিটার) (ন্যূনতম ১০ মিটার) ( ন্যূনতম ৬ মিটার) ক্টা
ব
র
৩
৫০ মিটার ব্যাসার্ধের (ব্য.বৃ. + ব্য. ক্ষু.)/৪ (ব্য.বৃ. + ব্য. ক্ষু.)/৩ (ব্য.বৃ. + ব্য. ক্ষু.)/৪ ১,
২
অধিক ব্যাস বিশিষ্ট ০
১
ট্যাংক ৮

এই পৃষ্ঠার লেখা
সারণী-৩
[বিধি ১৩৪ (১) (খ) দ্রষ্টব্য]
(১)এই সারণীতে-
ব্য.বৃ. বৃহত্তর ট্যাংকের ব্যাস বুঝাইবে
ব্য.ক্ষু. ক্ষুদ্রতম ” ” ” বা
ং
(cid:1) নির্মাণ অথবা কার্য পরিচালনার সুবিধার্থে প্রয়োজনীয় দূরত্ব বুঝাইবে যাহা ২ মিটারের কম হইবে না। লাে
দ
শ
(২) বিকল্প দূরত্ব নির্ধারিত থাকিলে সর্বনিম্ন দূরত্ব বজায় রাখা যাইতে পারে। ে
গ
ে
দূরত্বসমুহ প্রত্যেকটি ট্যাংকের পরিধির নিকটতম বিন্দু হইতে মাপিতে হইবে; তবে ট্যাংক যানের ভর্তি ও খালাসকরণ এলাকায় উক্ত দূরত্ব জ
ট,
ভর্তি/খালাসকরণ স্থানের মধ্য বিন্দু হইতে মাপিতে হইবে। অি
তি
প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় ট্যাংক যানে ট্যাংক যানে ট্যাংক যানে অগ্নিনিরাধী স্থাপনার অগ্নি অফিস র
হইতে→ শ্রেণীর শ্রেণীর শ্রেণীর পেে্ট্রালিয়াম পেে্ট্রালিয়াম শ্রেণীর ১ম শ্রেণীর ২য় শ্রেণীর ৩য় শ্রেণীর বৈদ্যুতিক চর্তুষ্পাশস্থ নিরোধী ভবন ক্ত,
পেে্ট্রালিয়াম পেে্ট্রালিয়াম পেে্ট্রালিয়াম মজুদ/ মজুদ/ পেট্রোলিয়াম পেে্ট্রালিয়াম পেে্ট্রালিয়াম পেে্ট্রালিয়াম পাম্প বেষ্টনী নহে গুদাম, অে
পর্যন্ত মজুদ ট্যাংক মজুদ ট্যাংক মজুদ ট্যাংক ভর্তিকরণ ভর্তিকরণ সেড মজুদ/ভর্তি ভর্তি /খালাস ভর্তি /খালাস ভর্তি /খালাস এমন বিনোদন ক্টা
সেড করণ শেড করণ এলাকা করণ এলাকা করণ এলাকা বৈদ্যুতিক ভবন বর
৩
পাম্প ইত্যাদি ১,
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ২
০
১
(১) প্রথম ০.৫ ০.৫ ০.৫ ৯ মিঃ ৯ মিঃ ৯ মিঃ ৯ মিঃ ১৫ মিঃ ১৫ মিঃ ১৫ মিঃ ৩ মিঃ ১৫ মিঃ ১৫ মিঃ ৮
শ্রেণীর ব্য.বৃ. ব্য.বৃ. ব্য.বৃ.
পেট্রোলিয়াম অথবা ৬ অথবা ৭
মজুদ ট্যাংক মিঃ মিঃ
(২) দ্বিতীয় ০.৫ ০.৫ ০.৫ ৯ মিঃ ০.৫ ব্য.বৃ. ০.৫ ব্য.বৃ. ৯ মিঃ ৪.৫ মিঃ ৪.৫ মিঃ ৩ মিঃ ৪.৫ মিঃ ব্য.বৃ. ব্য.বৃ.
শ্রেণীর ব্য.বৃ. ব্য.বৃ. ব্য.বৃ. অথবা অথবা
১
পেট্রোলিয়াম অথবা ৬ ৪.৫ ৪.৫ মিঃ ৪
২
মজুদ ট্যাংক মিঃ মিঃ ৮
৩

এই পৃষ্ঠার লেখা
১
১ ২ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ৪৩
২
(৩) তৃতীয় ০.৫ ০.৫ ৯ মিঃ ০.৫ ব্য.বৃ. (cid:1) ৯ মিঃ ৪.৫ মিঃ (cid:1) (cid:1) (cid:1) ব্য.বৃ. ব্য.বৃ. ৮৪(cid:1)
শ্রেণীর ব্য.বৃ. ব্য.বৃ. অথবা অথবা ৩
পেট্রোলিয়াম অথবা ৬ অথবা ৬ ৩ মিঃ মিঃ
মজুদ ট্যাংক মিঃ মিঃ
(৪) প্রথম ৯ মিঃ ৯ মিঃ ৯ মিঃ (cid:1) ৪.৫মিঃ ৬ মিঃ ৯ মিঃ ৯ মিঃ ৯ মিঃ ৯ মিঃ ৯ মিঃ ৯ মিঃ ৯ মিঃ
শ্রেণীর বা
ং
পেট্রোলিয়াম লা
ে
দ
মজুদ ট্যাংক/ শ
ে
ভর্তিকরণ গ
ে
জ
শেড ট,
(৫) দ্বিতীয় ৯ মিঃ ০.৫ ০.৫ ৪.৫ মিঃ (cid:1) ১.৫ মিঃ ৯ মিঃ ৪.৫ মিঃ ৪.৫ মিঃ ১.৫ মিঃ ৪.৫ মিঃ ৪.৫ মিঃ ৪.৫ মিঃ অি
তি
শ্রেণীর ব্য.বৃ. ব্য.বৃ. র
ক্ত,
পেট্রোলিয়াম
অ
ে
মজুদ/ ক্টা
ব
ভর্তিকরণ র
৩
শেড ১,
২
(৬) তৃতীয় ৯ মিঃ ০.৫ ০১(cid:1) ৬ মিঃ ১.৫ মিঃ (cid:1) ৯ মিঃ ৪.৫ মিঃ (cid:1) (cid:1) (cid:1) ৩ মিঃ ৩ মিঃ
৮
শ্রেণীর ব্য.বৃ.
পেট্রোলিয়াম
মজুদ/
ভর্তিকরণ
শেড

এই পৃষ্ঠার লেখা
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩
(৭) ট্যাংক ১৫ মিঃ ৯ মিঃ ৯ মিঃ ৯ মিঃ ৯ মিঃ ৯ মিঃ (cid:1) ৯ মিঃ ৯ মিঃ ৩ মিঃ ৯ মিঃ ৯ মিঃ ৯ মিঃ
যানে প্রথম
শ্রেণীর
পেট্রোলিয়াম
ভর্তি/খালাস বা
ং
এলাকা লা
ে
(৮) ট্যাংক দ১৫ মিঃ ৪.৫ মিঃ ৪.৫ মিঃ ৯ মিঃ ৪.৫ মিঃ ৪.৫ মিঃ ৯ মিঃ (cid:1) ৪.৫ মিঃ ২.৫ মিঃ ৪.৫ মিঃ ৪.৫ মিঃ ৪.৫ মিঃ
শ
যানে দ্বিতীয় ে
গ
ে
শ্রেণীর জ
পেট্রোলিয়াম ট,
ভর্তি/খালাস অি
তি
এলাকা র
(৯) ট্যাংক ক্ত, ১৫ মিঃ ৪.৫ মিঃ (cid:1) ৯ মিঃ ৪.৫ মিঃ (cid:1) ৯ মিঃ ৪.৫ মিঃ (cid:1) (cid:1) (cid:1) ৩ মিঃ ৩ মিঃ
অ
যানে তৃতীয় ক্টো
শ্রেণীর বর
পেট্রোলিয়াম ৩
১,
ভর্তি/খালাস ২
০
এলাকা ১
৮
(১০) ফ্লেম ৩ মিঃ ৩ মিঃ (cid:1) ৩ মিঃ ১.৫ মিঃ (cid:1) ৩ মিঃ ১.৫ মিঃ (cid:1) (cid:1) ৩ মিঃ (cid:1) (cid:1)
প্রুফ
বৈদ্যুতিক
পাম্প
(১১) নন ১৫ মিঃ ৪.৫ মিঃ (cid:1) ৯ মিঃ ৪.৫ মিঃ (cid:1) ৯ মিঃ ৪.৫ মিঃ (cid:1) (cid:1) (cid:1) ৩ মিঃ ৩ মিঃ
ফ্লেম প্রুফ ১
৪
বৈদ্যুতিক ২
৮
পাম্প ৫

এই পৃষ্ঠার লেখা
১
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ৪
২
(১২) ১৫ মিঃ ০.৫ ৯ মিঃ ৪.৫ মিঃ ৩ মিঃ ৯ মিঃ ৪.৫ মিঃ ৩ মিঃ (cid:1) (cid:1) (cid:1) (cid:1) (cid:1) ৮৬
স্থাপনাস্থ অথবা ব্য.বৃ.
অফিস ৪.৫ মিঃ অথবা ৩
ভবন, মিঃ
গুদাম,
বিনোদন
ভবন বা
ং
ইত্যাদি লাে
দ
(১৩) শ ১৫ মিঃ ব্য.বৃ. ০.৫ ৯ মিঃ ৪.৫ মিঃ ৩ মিঃ ৯ মিঃ ৪.৫ মিঃ ৩ মিঃ (cid:1) (cid:1) (cid:1) (cid:1)
ে
গ
স্থাপনাস্থ েঅথবা অথবা ৩ ব্য.বৃ.
জ
চর্তুপার্শ্বস্থ ৪.৫ মিঃ মিঃ ট,
বেষ্টনী অি
তরি
ক্ত,
রাষ্ট্রপতির আদেশক্রমে অে
ক্টা
ব
মো. জহির রায়হান র
৩
যুগ্মসচিব। ১,
২
০
১
৮
মোঃ লাল হোসেন, উপপরিচালক, বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, তেজগাঁও, ঢাকা কর্তৃক মুদ্রিত।
মোঃ আব্দুল মালেক, উপপরিচালক, বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস, তেজগাঁও,
ঢাকা কর্তৃক প্রকাশিত| web site : www.bgpress.gov.bd
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।