বিধি১৭২
বৈদ্যুতিক তার স্থাপনের ক্ষেত্রে বিধি-নিষেধ
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
এই অধ্যায়ের বিধানাবলি পরিপালন ব্যতীত কোনো শোধনাগার, স্থাপনা, মজুদাগার, সার্ভিস স্টেশন অথবা অন্য কোনো স্থান যেখানে পেট্রোলিয়াম শোধন, মিশ্রণ, মজুদ, ভর্তি অথবা খালাস করা হয় সেই স্থানে কোনো বৈদ্যুতিক তার স্থাপন করা যাইবে না।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।