স্থাপনায় পরিবর্তন
(১) প্রধান বিস্ফোরক পরিদর্শকের লিখিত পূর্ব অনুমতি ব্যতীত কোনো শোধনাগারে স্থাপিত কোনো ট্যাংক, পাতনযন্ত্র, চুল্লি, প্ল্যান্ট, পাম্প হাউস, বৈদ্যুতিক স্থাপনা, অগ্নি-নির্বাপন যন্ত্রাদি ইত্যাদির নির্মাণ কৌশল এবং অবস্থান পরিবর্তন করা যাইবে না।
(২) কোনো শোধনাগার কর্তৃপক্ষ উপ-বিধি (১) এ বর্ণিত যে কোনো একটি স্থাপনায় পরির্তন করিতে চাহিলে প্রধান বিস্ফোরক পরিদর্শকের নিকট পরিবর্তনের কারণ বর্ণনাসহ প্রস্তাবিত পরিবর্তন প্রদর্শিত ৪ (চার) সেট নকশা এবং সরকার কর্তৃক, নির্ধারিত নিরীক্ষা ফি প্রদানপূর্বক প্রধান বিস্ফোরক পরিদর্শকের নিকট আবেদন করিতে হইবে।
(৩) প্রধান বিস্ফোরক পরিদর্শক উপ-বিধি (১) এ উল্লিখিত কোনো স্থাপনার পরিবর্তন সংক্রান্ত নকশা এবং পরিবর্তনের কারণ বর্ণিত প্রতিবেদন প্রাপ্তির পর, প্রয়োজনে, আরো তথ্যাদি তলব করিতে পারিবেন এবং তিনি যদি সন্তুষ্ট হন যে, প্রস্তাবিত পরিবর্তন সংক্রান্ত কার্য পরিচালনা করা যায়, তাহা হইলে তিনি উক্ত নকশা অনুমোদন করিয়া স্বাক্ষর করিবেন এবং স্বাক্ষরিত নকশার একটি সেট, কোনো শর্ত আরোপ করিলে উহা পালনের নির্দেশসহ আবেদনকারীর নিকট প্রেরণ করিবেন।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।