RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৪০ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৪০

জাহাজ বা নৌযানে ট্যাংক সংযুক্তকরণ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম ব্যতীত অন্য শ্রেণির পেট্রোলিয়াম জাহাজ বা অন্য কোনো নৌযানে পরিবহনের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিধানাবলি প্রযোজ্য হইবে, যথা:-

(ক) সকল ট্যাংক-এর সহিত অনুমোদিত স্বয়ংসম্পূর্ণ ভর্তিকরণ ও সাকশন পাইপ এবং ভাল্ব অথবা ফাঁকা ফ্লাঞ্জ যুক্ত খাড়া পাইপ সংযুক্ত থাকিতে হইবে;

(খ) সকল পাইপ নিচের দিকে ট্যাংক-এর তলদেশ পর্যন্ত বিস্তৃত থাকিবে এবং প্রধান বিস্ফোরক পরিদর্শক এর লিখিত অনুমোদন ব্যতীত উক্তরূপ পাইপ ও ভাল্ব ব্যতিরেকে অন্য কোনোভাবে ট্যাংক-এ পেট্রোলিয়াম ভর্তি বা খালাস করা যাইবে না;

(গ) সকল ট্যাংক-এ স্ক্রু সংযুক্ত ঢাকনার সহিত পেট্রোলিয়াম নিরোধী সংযোগ বিশিষ্ট ম্যানহোল সংযুক্ত থাকিতে হইবে এবং প্রথম শ্রেণির পেট্রোলিয়াম ব্যবহারের জন্য নির্ধারিত ট্যাংক-এ প্রতি রৈখিক সেন্টিিমটারে অন্যূন ১১টি ফাঁসবিশিষ্ট তারজালি দ্বারা অনুমোদিত নমুনা অনুসারে সঠিকভাবে সংরক্ষিত বায়ু নির্গমন পথ অথবা রিলিফ ভাল্ব সংযুক্ত থাকিতে হইবে; এবং

(ঘ) প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক নির্ধারিত ছোট আকৃতির নৌযান ব্যতীত পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর অধীন ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার মধ্য দিয়ে যাতায়াতকারী সকল পেট্রোলিয়াম বহনকারী জাহাজ সহ অন্য সকল জাহাজের কার্গো ট্যাংক ডবল বটম ও ডবল হালবিশিষ্ট হইতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।