RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৫২ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৫২

ভর্তি এবং খালাসকালে ধূমপান, আগুন ও অনাবৃত বাতি নিষিদ্ধ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) নিম্নবর্ণিত অবস্থায় কোনো জাহাজ বা নৌযানে আগুন বা অনাবৃত বাতি বা ধুমপান নিষিদ্ধ থাকিবে এবং ভর্তি অথবা খালাসকরণ স্থানের চারপাশে ৩০ (ত্রিশ) মিটারের মধ্যে উক্তরূপ অগ্নিস্ফুলিঙ্গ উৎস নিষিদ্ধ থাকিবে, যথা:-

(ক) জাহাজ বা কোনো নৌযানে যতক্ষণ ভর্তি অথবা খালাসকরণ চলিতে থাকে;

(খ) যতক্ষণ জাহাজের খোল বা ট্যাংক-এ পেট্রোলিয়াম লোডিং অথবা উহা হইতে পেট্রোলিয়াম আনলোডিং চলিতে থাকে;

(গ) জাহাজ বা নৌযানের খোল বা ট্যাংক বন্ধ থাকে;

(ঘ) খালাসকরণের পর ট্যাংক বা খোল যতক্ষণ পর্যন্ত দাহ্য বাষ্প মুক্ত করা না হয়।

(২) দাহ্য বাষ্পে অগ্নি সৃষ্টিতে অক্ষম এমন কোনো বাতি, চুল্লি বা অনুরূপ কোনো সরঞ্জাম, বৈদ্যুতিক যন্ত্র বা অন্য কোনোভাবে তৈরি কোনো যন্ত্র যদি ব্যবহার করা হয় তাহা হইলৈ উপ-বিধি (১) এর বিধানাবলি প্রযোজ্য হইবে না।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।