বিধি ১৩২ — সদস্যের বাংলাদেশ ত্যাগ
সদস্যের বাংলাদেশ ত্যাগ
(১) চেয়ারম্যান ব্যতীত যদি বোর্ডের কোনো সদস্য বাংলাদেশ ত্যাগ করেন, তবে তিনি তাহার দেশত্যাগের এবং প্রত্যাবর্তনের সম্ভাব্য তারিখ চেয়ারম্যানকে অবহিত করিবেন।
(২) কোনো সদস্য যদি ৬ (ছয়) মাসের অধিক সময় বাংলাদেশের বাইরে অবস্থান করিতে চাহেন, তবে চেয়ারম্যান কর্তৃপক্ষকে প্রয়োজনে উক্ত মেয়াদের জন্যে একজন সাময়িক বিকল্প সদস্য মনোনয়নের উদ্দেশ্যে বিষয়টি অবগত করিবেন।
(৩) যেইক্ষেত্রে চেয়ারম্যান দীর্ঘ ছুটিতে যান বা প্রেষণে বাংলাদেশের বাহিরে অবস্থান করেন সেইক্ষেত্রে তাহার অনুপস্থিতি কালের জন্য সরকার অন্য কোনো ব্যক্তিকে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করিতে পারিবে অথবা নিরপেক্ষ সদস্যকে সাময়িকভাবে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি