হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · দ্বাদশ অধ্যায় — ভবিষ্য তহবিল · বিধি ২৭৮
বিধি ২৭৮ — হিসাব নিরীক্ষা
হিসাব নিরীক্ষা
(১) তহবিলের বাৎসরিক হিসাব কোম্পানি আইন, ১৯৯৪ এর বিধান অনুযায়ী স্বীকৃত অডিট ফার্ম কর্তৃক প্রত্যেক বৎসর নিরীক্ষা করাইতে হইবে:
তবে শর্ত থাকে যে, নির্বাহী পরিচালক মনে করিলে শিল্প প্রতিষ্ঠানের খরচে সংশ্লিষ্ট ভবিষ্য তহবিলের আয়-ব্যয়ের হিসাব ও স্থিতিপত্র কোনো বিশেষ নিরীক্ষার জন্য স্বতন্ত্র নিরীক্ষক নিয়োগ করতে পারিবেন।
(২) ভবিষ্য তহবিলের আয়-ব্যয়ের হিসাব ও স্থিতিপত্র নিরীক্ষা প্রতিবেদন নির্বাহী পরিচালকের নিকট ৩০ (ত্রিশ) দিনের মধ্যে প্রেরণ করিতে হবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৬৪
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি