বিধি ২২৫ — নির্বাচন পরিচালনা কমিটি
নির্বাচন পরিচালনা কমিটি
(১) বিধি ২২৪ এর অধীন অংশগ্রহণকারী কমিটির প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে মালিক নির্বাচনের অন্যূন ৩০ (ত্রিশ) দিন পূর্বে নির্বাচন অনুষ্ঠানের জন্য মালিক ও শ্রমিকের সমন্বয়ে ৫ (পাঁচ) সদস্যবিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করিবেন এবং উহার অনুলিপি নির্বাহী পরিচালকের নিকট প্রেরণ করিবেন।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত নির্বাচন পরিচালনা কমিটিতে মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধির আনুপাতিক হার হইবে ১: ৪ অর্থাৎ মালিক পক্ষের ১ (এক) জন এবং শ্রমিক পক্ষের ৪(চার) জন প্রতিনিধি সমন্বয়ে উক্তরূপ কমিটি গঠিত হইবে।
(৩) উপ-বিধি (১) ও (২) অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করিতে ব্যর্থ হইলে বা না করা গেলে নির্বাহী পরিচালক নিজ বিবেচনায় উপযুক্ত প্রতিনিধি মনোনয়নপূর্বক ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করিতে পারিবেন।
(৪) উপ-বিধি (১) এর অধীন গঠিত কমিটি বিজ্ঞপ্তি মারফত প্রচার করিয়া নির্বাচনের একটি তফসিল ঘোষণা করিবে, যেখানে ভোটার তালিকা প্রণয়ন, মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও নির্বাচনী প্রতীক বরাদ্দসহ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্দিষ্টভাবে উল্লেখ থাকিবে:
তবে শর্ত থাকে যে, বিজ্ঞপ্তি প্রকাশের অনধিক ৭ (সাত) দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দানের সুযোগ প্রদান এবং প্রার্থিতা চূড়ান্ত হইবার পরবর্তী ১৫ (পনেরো) কর্মদিবসের মধ্যে নির্বাচন সম্পন্ন করিতে হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১২২
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি