RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৮ — কতিপয় ক্ষেত্রে এক বৎসর ও ছয় মাস এবং না

বিধি ১৮

কতিপয় ক্ষেত্রে এক বৎসর ও ছয় মাস এবং না

(১) আইনের ধারা ১৩ অনুযায়ী কোনো শ্রমিক কোনো প্রতিষ্ঠানে পূর্ববর্তী ১২ (বারো) পঞ্জিকা মাসে বাস্তবে অন্তত ২৪০ (দুইশত চল্লিশ) দিন বা ৬ (ছয়) পঞ্জিকা মাসে ১২০ (একশত বিশ) দিন কাজ করিয়া থাকিলে তিনি যথাক্রমে এক বৎসর বা ছয় মাস প্রতিষ্ঠানে অবিচ্ছিন্নভাবে কাজ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন।

(২) শ্রমিকের প্রকৃত কাজ করিবার দিন গণনার ক্ষেত্রে নিম্নবর্ণিত দিন গণনায় গ্রহণ করিতে হইবে

(ক) লে-অফের দিন;

(খ) অসুস্থতা বা দুর্ঘটনার কারণে মজুরিসহ বা বিনা মজুরির ছুটির দিন;

(গ) ধর্মঘট বা বেআইনি লক-আউটের কারণে কর্মহীন দিন; এবং

(ঘ) মহিলা শ্রমিকের ক্ষেত্রে অনধিক ১৬ (ষোল) সপ্তাহ পর্যন্ত প্রসূতি ছুটির দিন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১২

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৩

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি