বিধি ২০০ — ফেডারেশনের সদস্য হইবার আবেদন
ফেডারেশনের সদস্য হইবার আবেদন
(১) কোনো শ্রমিক কল্যাণ সমিতি ফেডারেশনে যোগদান করিতে ইচ্ছুক হইলে ফরম-৮১ অনুযায়ী সদস্য পদের জন্য আবেদন করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, কোনো এলাকায় বা জোনে গঠিত কোনো ফেডারেশন অন্য কোনো এলাকার ফেডারেশন অথবা এলাকা বহির্ভূত অন্য কোনো ফেডারেশনের সহিত অধিভুক্ত হইতে বা অন্য কোনো প্রকারের সম্পর্ক রাখিতে পারিবে না।
(২) প্রত্যেক প্রতিষ্ঠানের নিবন্ধিত শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকারবলে ফেডারেশনের সদস্য হইবেন।
(৩) উপ-বিধি (১) অনুযায়ী কোনো সমিতির দাখিলকৃত আবেদন গৃহীত হইলে তাহাকে ফেডারেশনের সদস্য নম্বর উল্লেখসহ ফরম-৮২ অনুযায়ী একটি প্রত্যয়নপত্র প্রদান করিতে হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১১৩
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি