RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৬১ — যে ইপিজেড শ্রম আদালতের এখতিয়ারের মধ্যে ঘটনার উদ্ভব উহার নিকট প্রেরণ

বিধি ১৬১

যে ইপিজেড শ্রম আদালতের এখতিয়ারের মধ্যে ঘটনার উদ্ভব উহার নিকট প্রেরণ

(১) যে ইপিজেড শ্রম আদালতের এখতিয়ারের মধ্যে ঘটনার উৎপত্তি হইয়াছে, উহা যদি প্রাধিকারপ্রাপ্ত কর্তৃপক্ষ না হয়, তবে যে আদালতের নিকট হইতে বিধি ১৫৭ অনুযায়ী অনুরোধ প্রাপ্ত, তাহার নিকট অনুরূপ রিপোর্টের একটি কপি প্রেরণ করিবে।

(২) বিধি ১৬০ অনুযায়ী ফেরত আসা কোনো অর্থ এই বিধিমালার বিধান অনুযায়ী বিলি বা বন্টন করিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১০১

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি