RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৯২ — ফলাফল ঘোষণা

বিধি ১৯২

ফলাফল ঘোষণা

(১) ভোট গণনা শেষে নির্বাহী পরিচালক অথবা তাহার প্রতিনিধি ও নির্বাচন পরিচালনা কমিটির উপস্থিতিতে প্রিজাইডিং অফিসার প্রার্থীর বা তাহার প্রতিনিধির সম্মুখে ভোট গণনা করিয়া ফলাফল ঘোষণা করিবেন এবং ভোট গণনা শেষে সংশ্লিষ্ট ফলাফলে প্রিজাইডিং অফিসার নিজে স্বাক্ষর করিবেন এবং উহাতে উপস্থিত প্রার্থীর বা তাহার মনোনীত পোলিং এজেন্টের স্বাক্ষর গ্রহণ নিশ্চিত করিবেন।

(২) প্রিজাইডিং অফিসার স্বাক্ষরকৃত ফলাফল পত্রের একটি করিয়া কপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী শ্রমিক বা তাহার মনোনীত পোলিং এজেন্ট, মালিকের প্রতিনিধি এবং নির্বাহী পরিচালকের নিকট প্রেরণ করিবেন।

(৩) মোট ভোটারের কমপক্ষে ৫০% (শতকরা পঞ্চাশ ভাগ) এর অধিক ভোট প্রদান না করিলে নির্বাচন অকার্যকর হইবে।

(৪) নির্বাচন অকার্যকর হইলে পরবর্তী ৬ (ছয়) মাস পর পুনরায় নির্বাচন করিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১১০

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১০৩

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি