হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · নবম অধ্যায় — শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক · বিধি ১৭৯
বিধি ১৭৯ — নাম অথবা ঠিকানা পরিবর্তন
নাম অথবা ঠিকানা পরিবর্তন
(১) কোনো শ্রমিক কল্যাণ সমিতি উহার নাম পরিবর্তন অথবা উহার কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করিলে পরিবর্তনের ১৫ (পনেরো) দিনের মধ্যে সংশ্লিষ্ট শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে নির্বাহী চেয়ারম্যান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট উহা রেকর্ডভুক্ত করিবার জন্য আবেদন করিবেন।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত পরিবর্তন গৃহীত হইলে নির্বাহী চেয়ারম্যান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বিধি ১৭৮ অনুযায়ী নূতন সনদ প্রদান করিবেন।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি