হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · সপ্তম অধ্যায় — ইপিজেড মজুরি বোর্ড · বিধি ১৪০
বিধি ১৪০ — তথ্য সংগ্রহের ব্যাপারে বোর্ডের ক্ষমতা ইত্যাদি
তথ্য সংগ্রহের ব্যাপারে বোর্ডের ক্ষমতা ইত্যাদি
আইনের উদ্দেশ্যপূরণকল্পে, চেয়ারম্যান বা বোর্ডের যে কোনো সদস্য অথবা চেয়ারম্যান কর্তৃক যথাযথভাবে দায়িত্বপ্রাপ্ত যে কোনো উপদেষ্টা বা বিশেষজ্ঞ বা বোর্ডের অধীন কর্মরত যে কোনো কর্মকর্তা
(ক) যে কোনো প্রাসঙ্গিক সময় কোনো কারখানায় বা শিল্পে ব্যবহৃত যে কোনো স্থানে বা প্রাঙ্গণে প্রবেশ করিতে পারিবেন;
(খ) যে কোনো রেজিস্টার বা অন্যান্য দলিলপত্র তলব করিতে এবং সরেজমিনে যে কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করিতে পারিবেন; এবং
(গ) প্রশ্ন বিলি করিয়া বা অন্যভাবে লিখিত তথ্য সংগ্রহ করিতে পারিবেন।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি