RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৩৬ — মজুরির নিম্নতম হার নির্ণয়ের পদ্ধতি

বিধি ১৩৬

মজুরির নিম্নতম হার নির্ণয়ের পদ্ধতি

(১) বোর্ড নিম্নতম মজুরির হারের সুপারিশ । সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করিবে এবং সংশ্লিষ্ট যে কোনো পক্ষ উক্ত প্রজ্ঞাপন প্রকাশের ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে তাহাদের আপত্তি বা সুপারিশ, যদি থাকে, উপাত্তসহ লিখিতভাবে নিম্নতম মজুরি বোর্ডের নিকট উপস্থাপন করিবেন।

(২) উপ-বিধি (১) এর অধীন উত্থাপিত আপত্তি বা সুপারিশ বিবেচনার পর বোর্ড মূল প্রস্তাবের সংশোধন করিতে অথবা মূল প্রস্তাব ঠিক রাখিতে পারিবে এবং সেই অনুযায়ী সরকারের নিকট সুপারিশ করিতে পারিবেন।

(৩) মালিক বা শ্রমিক পক্ষের অনুরোধে বোর্ডের যে কোনো সভায় উপস্থিত হইয়া আলোচনায় অংশগ্রহণের উদ্দেশ্যে চেয়ারম্যান যে কোনো বিশেষজ্ঞ বা উপদেষ্টাকে আমন্ত্রণ জানাইতে পারিবেন।

(৪) উপ-বিধি (৩) এর অধীন আমন্ত্রিত বিশেষজ্ঞ বা উপদেষ্টা সভার আলোচ্য বিষয়ে তাহার মতামত প্রদান করিতে পারিবেন, তবে তাহার কোনো ভোটাধিকার থাকিবে না।

(৫) আমন্ত্রিত বিশেষজ্ঞ বা উপদেষ্টার ব্যয় সংশ্লিষ্ট পক্ষ বহন করিবেন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৮৯

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি