বিধি ২০১ — শ্রমিক কল্যাণ সমিতির ফেডারেশনের গঠনতন্ত্র
শ্রমিক কল্যাণ সমিতির ফেডারেশনের গঠনতন্ত্র
(১) শ্রমিক কল্যাণ সমিতির ফেডারেশনের একটি গঠনতন্ত্র থাকিবে যাহার কোনো বিধান আইন ও এই বিধিমালার কোনো বিধানের পরিপন্থী হইবে না।
(২) শ্রমিক কল্যাণ সমিতির ফেডারেশনের গঠনতন্ত্রে নিম্নবর্ণিত বিষয় অন্তর্ভুক্ত হইবে, যথা:
(ক) ফেডারেশনের নাম ও ঠিকানা;
(খ) ফেডারেশন গঠনের উদ্দেশ্য;
(গ) ফেডারেশনের সদস্য হইবার যোগ্যতা ও পদ্ধতি;
(ঘ) ফেডারেশনের একটি কার্যনির্বাহী পরিষদ থাকিবে, যাহার সদস্য সংখ্যা কমপক্ষে ৫(পাঁচ) জন এবং সর্ব্বোচ্চ ১১ (এগারো) জন।
(ঙ) ফেডারেশনের আয়ের উৎস ও ব্যয়ের খাতসমূহ উল্লেখ করিতে হইবে;
(চ) ফেডারেশনের অনুমোদন বাতিলকরণ পদ্ধতি;
(ছ) ফেডারেশনের গঠনতন্ত্র সংশোধন, পরিবর্তন ও বাতিলের পদ্ধতি;
(জ) ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদ হইতে পদত্যাগ, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশের পদ্ধতি বা সদস্যপদ বাতিল হইবার পদ্ধতি;
(ঝ) ফেডারেশনের কোনো সদস্যের পদ বাতিলকরণ পদ্ধতি;
(ঞ) ফেডারেশনের কোনো সদস্যের শূন্য পদ পূরণের পদ্ধতি;
(ট) ফেডারেশনের সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠান পদ্ধতি।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১১৩
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি