বিধি ২১৫ — মালিক সমিতির কার্য নির্বাহী পরিষদের নির্বাচন
মালিক সমিতির কার্য নির্বাহী পরিষদের নির্বাচন
(১) মালিক সমিতির কার্য নির্বাহী । পরিষদের মেয়াদ হইবে গঠনের তারিখ হইতে ৩ (তিন) বৎসর:
তবে শর্ত থাকে যে, রাষ্ট্রীয় জরুরি অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি বা অনুরূপ কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হইলেও পূর্বতন কমিটিকে অবৈধ ঘোষণা করা যাইবে না।
(২) নির্বাহী চেয়ারম্যানের নিকট হইতে নিবন্ধন পাওয়ার পরবর্তী ৬০ (ষাট) দিনের মধ্যে আহ্বায়ক অথবা কার্য নির্বাহী পরিষদের মেয়াদ শেষ হইবার অন্যূন ৯০ (নব্বই) দিন পূর্বে মালিক সমিতির সভাপতি নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য কার্যক্রম গ্রহণ করিবে।
(৩) মালিক সমিতির আহ্বায়ক নিবন্ধন প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বা পূর্বতন কমিটির সভাপতি কার্য নির্বাহী পরিষদের সভার সিদ্ধান্তক্রমে ৩ (তিন) সদস্যবিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে নির্বাহী পরিষদের সদস্য নির্বাচনের কার্যক্রম গ্রহণ করিবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১১৪
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি