বিধি ২৫৭ — বোর্ডের সদস্যের মেয়াদ, পদত্যাগ ইত্যাদি ও শূন্যপদ পূরণ
বোর্ডের সদস্যের মেয়াদ, পদত্যাগ ইত্যাদি ও শূন্যপদ পূরণ
(১) বোর্ডের সকল সদস্যের মেয়াদ হইবে বোর্ডের অনুমোদনের তারিখ হইতে ৩ (তিন) বৎসর:
তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাদের নূতন ট্রাস্টি বোর্ড কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাঁহারা স্বীয় পদে বহাল থাকিবেন:
আরও শর্ত থাকে যে, ট্রাস্টি বোর্ডের কোনো সদস্যপদ উহার কোনো সদস্যের মৃত্যু, পদত্যাগ, বদলি অথবা অন্য কোনো কারণে শূন্য হইলে উক্ত শূন্যপদের বিপরীতে অবশিষ্ট মেয়াদের জন্য বিধি ২৫৬ এ বর্ণিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট শূন্যপদ ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূরণ করিয়া তাহা জোনের অতিরিক্ত মহাপরিদর্শককে অবহিত করিতে হইবে।
(২) যে কোনো সদস্য সভাপতির উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন এবং সভাপতি কর্তৃক উহা গৃহীত হইবার তারিখ হইতে উক্ত পদটি শূন্য বলিয়া গণ্য হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৬৪
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি